শিরোনাম
◈ আলোচনায় অগ্রগতির দাবি: ইরানের বিদ্যুৎ কেন্দ্রে হামলা স্থগিতের ঘোষণা ট্রাম্পের ◈ ২২ দেশের ঐক্যেও হরমুজে ইরানের দাপট কেন কমানো কঠিন ◈ ভারতের বিমানবাহিনীর যেসব তথ্য হাতিয়ে নিল পাকিস্তান ◈ সৌদি আরবের প্রিন্স সুলতান ঘাঁটিতে ইরানের হামলার দাবি ◈ পেট্রোল পাম্প বন্ধের আশঙ্কা নেই, তবে সরবরাহ সংকটে চাপ বাড়ছে ◈ ঈদের ছুটি শেষে মঙ্গলবার খুলছে অফিস, ফিরছে কর্মব্যস্ততা ◈ ইরান যুদ্ধ থামাতে ট্রাম্পের ৬ কঠোর শর্ত, পর্দার আড়ালে শান্তি আলোচনার প্রস্তুতি ◈ সামনে কঠিন সময়, দ্রব্যমূল্য বাড়ার আশঙ্কা—সততার পথে এগোনোর আহ্বান মির্জা ফখরুলের ◈ মুক্তিযুদ্ধ-জুলাই গণঅভ্যুত্থান নিয়ে গবেষণায় ৫ থেকে ২৫ লাখ টাকা পর্যন্ত অনুদান: নির্দেশিকা জারি ◈ আ‌র্সেনাল‌কে হা‌রি‌য়ে চার বছর পর ইএফএল কাপ জিতল ম‌্যান‌চেস্টার সি‌টি

প্রকাশিত : ১৮ ডিসেম্বর, ২০১৮, ০৫:০৭ সকাল
আপডেট : ১৮ ডিসেম্বর, ২০১৮, ০৫:০৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রোগীর প্রেসক্রিপশনে নৌকা !

যুগান্তর : রোগীর প্রেসক্রিপশনে নৌকা প্রতীক ছবি ব্যবহার করে আওয়ামী লীগ প্রার্থীর পক্ষে প্রচারণায় নেমেছেন ঝিনাইদহের এক চিকিৎসক। এছাড়াও প্রেসক্রিপশনের নিচে তিনি লিখেছেন-

“শেখ হাসিনার সালাম নিন নৌকা মার্কায় ভোট দিন। তাহ্জীব আলম সিদ্দিকী (সমি) ভাইয়ের সালাম নিন নৌকা মার্কায় ভোট দিন। সার্বিক সহযোগিতায়-ডা. কাশমিম সুজন।”

ঝিনাইদ ২ আসনের নৌকার প্রার্থীর পক্ষে প্রেসক্রিপশনে সরাসরি এমন রাজনৈতিক প্রচারণায় এলাকায় মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে।

সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের ছাত্রলীগ সভাপতি শাকিল শুভ এ প্রেসক্রিপশনটি ফেসবুকে পোস্ট করে লেখেন, ‘ধন্যবাদ ডা. কাশমিম সুজন। এভাবেই চিকিৎসক সমাজকে নৌকার প্রচারণা করতে এগিয়ে আসা উচিত। আপনার ব্যতিক্রমী উদ্যোগের জন্য আপনাকে ধন্যবাদ।’

ফেসবুকে পোস্ট দেয়া সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের ছাত্রলীগ সভাপতি শাকিল শুভর কাছে ডা. কাশমিম সুজন সম্পর্কে জানতে চাইলে তিনিও তার সম্পর্কে বিস্তারিত জানাতে পারেননি। তিনি জানান, এলাকার একজন তাকে ওই ছবিটি পাঠিয়েছে।

এ বিষয়ে জানতে চেয়ে ডা. কাশমিম সুজনকে ফোন করা হলে তিনি বলেন, এটা বিজয় দিবস উপলক্ষে করা। এটি আওয়ামী লীগের প্রচারণার জন্য ভ্রাম্যমাণ ফ্রি মেডিকেল ক্যাম্পের প্রেসক্রিপশন বলে জানান তিনি।

তিনি কোন মেডিকেল থেকে পড়াশোনা করেছেন জানতে চাইলে প্রতিবেদককে বলেন, সামনে আসুন বিস্তারিত জানাবো।

প্রসঙ্গত, ঝিনাইদহ-২ আসনের জাতীয় সংসদ সদস্য তাহ্জীব আলম সিদ্দিকী (সমি)-বর্তমান সংসদ সদস্য। ২০১৪ সালের ৫ জানুয়ারির নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে বিজয়ী হয়েছিলেন তিনি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়