শিরোনাম
◈ আজ সৌদিসহ বিশ্বের বিভিন্ন দেশে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল ফিতর ◈ শুধু ট্রাম্পই বিশ্বশান্তি প্রতিষ্ঠা করতে পারেন: জাপানের প্রধানমন্ত্রী ◈ ট্রাম্পের অনুরোধে ইরানের সাউথ পার্সে আর হামলা নয়: নেতানিয়াহু ◈ কাতারের এলএনজি স্থাপনায় ক্ষতি: বিদ্যুৎ সংকটে পড়তে পারে বাংলাদেশসহ তিন দেশ ◈ শুক্রবার প্রধানমন্ত্রীর জাতির উদ্দেশে ভাষণের খবর সঠিক নয়: প্রেস উইং ◈ মধ্যপ্রাচ্য সংকট নিরসনে আইএমও’র বিশেষ অধিবেশনে বাংলাদেশ ◈ ইসরায়েলের শোধনাগারে আগুন, ইরানের হামলায় জ্বালানি স্থাপনায় নতুন শঙ্কা ◈ হামলা-পাল্টা হামলায় কাঁপছে জ্বালানি বাজার, তেলের দাম ১১৫ ডলার ছাড়াল ◈ ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় কাতারের এলএনজি উৎপাদনের ১৭% ধ্বংস, পুনরুদ্ধারে লাগবে ৫ বছর ◈ পাকিস্তানের দীর্ঘ-পাল্লার ক্ষেপণাস্ত্র ভবিষ্যতে যুক্তরাষ্ট্রের জন্য হুমকি: মার্কিন জাতীয় গোয়েন্দা প্রধান

প্রকাশিত : ১৭ ডিসেম্বর, ২০১৮, ১১:৩১ দুপুর
আপডেট : ১৭ ডিসেম্বর, ২০১৮, ১১:৩১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সেই অপুকেই বিয়ে করছেন ফারিয়া

বিনোদন প্রতিবেদক : জনপ্রিয় অভিনেত্রী শবনম ফারিয়া বিয়ে করতে যাচ্ছেন। এবার আনুষ্ঠানিকভাবে বিয়ের ঘোষণা দিলেন মডেল-অভিনেত্রী শবনম ফারিয়া। সেই অপুর সঙ্গেই ঘর বাঁধতে যাচ্ছেন তিনি। পেশায় একটি বেসরকারি বিপণন সংস্থার জ্যেষ্ঠ ব্যবস্থাপক। সবকিছু ঠিক থাকলে আগামী বছর ১ ফেব্রুয়ারি বিয়ে করবেন বলে জানান এই অভিনেত্রী। তার আগে ২৬ জানুয়ারি হবে মেহেদি উৎসব ও সাংস্কৃতিক অনুষ্ঠান। বিয়ের একদিন আগে হবে গায়ে হলুদ।

বিয়ের ব্যাপারে শবনম ফারিয়া বলেন, আমাদের দুই পরিবারের সম্মতিতে বিয়েটা দুই বছর আগেই হওয়ার কথা ছিল। কিন্তু সেই সময় অপুর বাবা মারা যাওয়ার কারণে পিছিয়ে যায় বিয়ে। এর এক বছরের মাথায় আবার আমার বাবা মারা যান। এ কারণে দুই বছর পিছিয়ে যায় আমাদের বিয়ে।

এদিকে গেলো মে মাসে শবনম ফারিয়া বিয়ে করেছেন বলে বেশ কিছু গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়। তখনও বর হারুনুর রশীদ অপুর নামই এসেছিল।

মডেলিং করলেও ২০১৩ সালে শবনম ফারিয়া আদনান আল রাজীব পরিচালিত ‘অল টাইম দৌড়ের উপরে’ নাটকে অভিনয়ের মাধ্যমে অভিনেত্রী আত্মপ্রকাশ করেন। সে বছর ভালোবাসা দিবসে প্রচারের পর রাতারাতি পরিচিতি পান ফারিয়া। এরপর অসংখ্য দর্শক সমাদৃত নাটকে দেখা গেছে ফারিয়াকে। কাজ করেছেন একাধিক বিজ্ঞাপনেও। চলতি বছর দেবী চলচ্চিত্রে অভিনয় করে আলাদা পরিচিতি পেয়েছেন শবনম ফারিয়া।

  • সর্বশেষ
  • জনপ্রিয়