শিরোনাম
◈ শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইন, ৩ দিন অফলাইনে ক্লাস: শিক্ষামন্ত্রী ◈ যুদ্ধের প্রভাবে টিকে থাকার লড়াইয়ে ক্ষুদ্র উদ্যোক্তারা! ◈ আবাসন খাতে কালো টাকা বিনিয়োগের সুযোগ চায় রিহ্যাব, এনবিআরের ‘না’ ◈ চাহিদা মেটাতে ১১ কার্গো এলএনজি আমদানি করছে সরকার ◈ গত দুদিনে দুবার দাম বাড়ার পর আজ আবার কমেছে স্বর্ণের দাম! ◈ এডহক ক‌মি‌টির সদস‌্যদের ম‌ধ্যে বণ্টন হলো বিসিবির স্ট্যান্ডিং কমিটি, কে পেলেন কোন দায়িত্ব ◈ বাংলা‌দেশ-ভারত সম্প‌র্কে অস্ব‌স্তির কারণ হ‌তে পা‌রে আওয়ামী লীগ! ◈ বিদেশি তারকাদের তুলোধোনা, আই‌পিএ‌লে দায়বদ্ধতা নিয়ে প্রশ্ন তুললেন সু‌নিল গাভাস্কার ◈ গ্রিনল্যান্ড দখলের ইঙ্গিত ফের দিলেন ট্রাম্প, ন্যাটোকে হুঁশিয়ারি ◈ বিদ্যুৎ সাশ্রয়ের জন‌্য দিনের আলোয় হবে বাংলা‌দেশ-নিউজিল্যান্ড সিরিজ

প্রকাশিত : ১৭ ডিসেম্বর, ২০১৮, ০৭:১৪ সকাল
আপডেট : ১৭ ডিসেম্বর, ২০১৮, ০৭:১৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পিরোজপুরে আ.লীগের বিদ্রোহী প্রার্থীসহ ৬ জনকে থেকে বহিষ্কার

পিরোজপুর প্রতিনিধি : দলের মনোনয়ন না পেয়ে পিরোজপুর -৩ (মঠবাড়িয়া) আসনে স্বতন্ত্র প্রার্থী হয়েছিলেন ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সাংগঠনিক সম্পাদক মঠবাড়িয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আশরাফুর রহমান। দলের সভানেত্রীর অনুরোধ অমান্য করায় তাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে ।

বিদ্রোহী প্রার্থী আশরাফুর রহমানকে সমর্থন করার দায়ে তার ভাই রিয়াজউদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মো. এমদাদুল হক খান, মো. আরিফ-উল-হক, যুগ্ম সাধারণ সম্পাদক জাহিদ উদ্দিন পলাশ ও সাংগঠনিক সম্পাদক লোকমান হোসেনকেও দল থেকে বহিষ্কার করা হয়েছে।

এর আগে বৃহস্পতিবার দুপুরে দলের এক বর্ধিত সভায় বহিষ্কারের সিদ্ধান্ত নেয়া হয়েছে। পরে রাতে মঠবাড়িয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক স্বাক্ষরিত এক প্রেসবিজ্ঞপ্তিতে তাদের বহিষ্কারের কারণ জানানো হয়। বহিষ্কারের বিষয়ে আশরাফুর রহমান গণমাধ্যমকে বলেন, তাকে অগণতান্ত্রিকভাবে তাদের বহিষ্কার করা হয়েছে। সম্পাদনা : মুরাদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়