শিরোনাম
◈ অর্থনীতির ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত, বাংলাদেশের ঋণমান নিয়ে মুডিসের সুখবর ◈ আমরা সঠিক সিদ্ধান্ত নিয়েছিলাম: ভারতে বিশ্বকাপ খেলতে না যাওয়া প্রসঙ্গে আসিফ নজরুল ◈ ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: বিএনপির মনোনয়ন ফরম নিলেন ৩ জন ◈ দুই দিনে জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ বেড়েছে ২৭ কোটি ঘনফুট ◈ ইউএইতে ৪ হাজার ৮০০ বাংলাদেশির ভিসা বাতিল, ২২ সেপ্টেম্বরের মধ্যে সমাধান চান প্রবাসীরা ◈ মক্কায় হামলার সতর্কতা জারি করে প্রত্যাহার করল সৌদি আরব ◈ ইউরোপের পথে প্রতারণা, দালালের ফাঁদে স্বপ্ন এখন বন্দিশালা! ◈ শিক্ষার্থীর ফোন হাতুড়ি দিয়ে ভেঙে শিক্ষক বললেন, ‘নেক্সটে ফোন আনতে চিন্তা কইরো’ ◈ কেরানীগঞ্জে সেলুনে ফরহাদকে কুপিয়ে হত্যা, সিসিটিভিতে ধরা পড়ল হামলার দৃশ্য ◈ গণতন্ত্র রক্ষা করাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি

প্রকাশিত : ১৭ ডিসেম্বর, ২০১৮, ০৬:৫৩ সকাল
আপডেট : ১৭ ডিসেম্বর, ২০১৮, ০৬:৫৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

গভীর রাতে বসতঘরে সশস্ত্র পাহাড়ি সন্ত্রাসীদের হানা, তাণ্ডব ও লুটপাট

নুরুল করিম আরমান, লামা: আবারো বান্দরবানের লামা উপজেলায় বেশ কয়েকটি বসতঘরে হামলা ও লুটপাট চালিয়েছে একটি সশস্ত্র পাহাড়ি সন্ত্রাসী দল। রোববার দিবাগত রাত দুইটার দিকে উপজেলার লামা সদর ইউনিয়নের বৈল্লারচর, ঠাকুরঝিরি ও বরিশাল পাড়ায় এ হামলার ঘটনা ঘটে। এসময় স্থানীয়দেরকে মারধরসহ বসতঘরে লুটপাট চালায় সন্ত্রাসীরা। এ ঘটনার পর এলাকার লোকজনের মাঝে ভয়-ভীতি ও আতংকের সৃষ্টি হয়েছে। নিরাপত্তার স্বার্থে ওই এলাকায় একটি সেনাবাহিনী ক্যাম্প স্থাপনের দাবী জানিয়েছেন স্থানীয়রা।

স্থানীয় সূত্র জানায়, ৩০-৩৫ জনের সশস্ত্র একদল সন্ত্রাসী রোববার দিকাগত রাত ২টার দিকে প্রথমে সদর ইউনিয়নের বৈল্ল্যারচর গ্রামের রবিউল আলম ভূঁইয়ার বাড়িতে রাত ১টার দিকে হামলা করে। পরে ঘরের লোকজনের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে গেলে সন্ত্রাসীরা ফাঁকা গুলি ছুঁড়ে অন্যদিকে চলে যায়। এরপর পাশের বরিশাল পাড়ার সাবেক মেম্বার আব্দুল ছোবাহানের বসতঘরে ঘন্টাব্যাপী তাণ্ডব চালিয়ে জিনিসপত্র তছনছ করে ও লুটপাট চালায়। যাওয়ার সময় ওই ঘরের সমির উদ্দিন (৫৫) নামের একজনকে ধরে নিয়ে যায়। পরে তাকে ছেড়ে দেয় সন্ত্রাসীরা। সবশেষে রাত ২টার সময় ঠাকুরঝিরি গ্রামের মেহের আলীকে মারধর করে তুলে নিয়ে গেলেও পরক্ষণে তাকেও ছেড়ে দেয় সন্ত্রাসীরা।

স্থানীয় লোকজন জানায়, প্রায় ৩০-৩৫ জনের সন্তাসী দলটির সব সদস্যের গায়ে জলপাই রংয়ের পোশাক ও হাতে ভারী আগ্রেয়াস্ত্র ছিল। মাস দু’য়েক আগেও এই সন্ত্রাসী দলটি হামলা চালিয়েছে। মূলত চাঁদা আদায়ের জন্যেই এই হামলা করা হয়েছে বলে এলাকাবাসীর ধারনা। স্থানীয় রবিউল হোসেন ভুইয়া, মেহের আলীসহ আরো অনেকে বলেন, আমাদের জান-মালের নিরাপত্তা নেই। সন্ত্রাসীরা একইভাবে আবারো হামলা করতে পারে। তাই নিরাপত্তার স্বার্থে এলাকায় একটি সেনাবাহিনী ক্যাম্প স্থাপনের জোর দাবী জানাচ্ছি।

গভীর রাতে বসতঘরে পাহাড়ি সন্ত্রাসীদের হামলার সত্যতা নিশ্চিত করে সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মিন্টু কুমার সেন বলেন, কয়েকদিন পর পর সন্ত্রাসীদের এই ধরনের হামলার কারণে স্থানীয়রা যথেষ্ট আতংকের মধ্যে রয়েছে। হামলা থেকে রক্ষা পেতে আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তা কামনা করেন তিনি। এদিকে হামলার ঘটনাটি উদ্বেগজনক উল্লেখ করে লামা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা অপ্পেলা রাজু নাহা সাংবাদিকদের বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

  • সর্বশেষ