শিরোনাম
◈ মগবাজার পেয়ারাবাগে এলিভেটেড এক্সপ্রেসওয়ে ও চার লেন রেলপথের কাজ চলতে বাধা নেই ◈ মালয়েশিয়ায় চিকিৎসা শেষে দেশে ফিরলেন মির্জা আব্বাস ◈ ইসরায়েলে ইনটেলের সেমিকন্ডাক্টর কারখানায় বিস্ফোরণ, ছড়িয়ে পড়েছে বিষাক্ত রাসায়নিক পদার্থ ◈ স্কুলে ভর্তিতে বয়স নির্ধারণ, কোন শ্রেণিতে কত বছর হতে হবে যা জানাগেল ◈ কুমিল্লা মহানগর জামায়াতের কমিটি নিয়ে দ্বন্দ্ব, সেক্রেটারির গাড়ি ভাঙচুর-হামলা ◈ ডেঙ্গু প্রতিরোধে সপ্তাহে দুদিন ঘরবাড়ি পরিষ্কারের আহ্বান প্রধানমন্ত্রীর ◈ এভিয়েশন খাতে বিনিয়োগে আগ্রহী ইতালি, বাংলাদেশে গড়তে চায় এমআরও হাব ◈ রাশিয়ার পর বাংলাদেশের পারমাণবিক বিদ্যুৎ খাতে চীন-যুক্তরাষ্ট্রের নজর ◈ বুক কাঁপছে আতঙ্কে, তবু থামছে না জীবিকার লড়াই : জীবিকার টানে সৌদি ফিরছেন প্রবাসীরা ◈ রাত গভীর হলেই বাড়ে বিদ্যুতের চাহিদা, ৩ হাজার মেগাওয়াট যাচ্ছে কোথায়?

প্রকাশিত : ১৬ ডিসেম্বর, ২০১৮, ১১:৩৮ দুপুর
আপডেট : ১৬ ডিসেম্বর, ২০১৮, ১১:৩৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

৬৫ হাজার প্রাথমিক বিদ্যালয় ই-মনিটরিংয়ের আওতায়

তরিকুল ইসলাম সুমন : মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিতকরণ এবং ডিজিটাল বাংলাদেশ গঠনের জন্য দেশের প্রতিটি প্রাথমিক বিদ্যালয়ে ই-মনিটরিং ব্যবস্থার মধ্যে নিয়ে আসছে সরকার। জানুয়ারি থেকেই এ পদ্ধতিতে পর্যবেক্ষণ ও পরিদর্শন করবে প্রাথমিক শিক্ষা অধিদফতর। এতোমধ্যেই ৬৪ জেলায় ই-মনিটরিং কার্যক্রমের উদ্বোধন করেছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব মো. আকরাম আল হোসেন। প্রাথমিক বিদ্যালয় পর্যবেক্ষণ ও পরিদর্শন ব্যবস্থা ডিজিটালকরণে ই-মনিটরিং সিস্টেম নামে এ ব্যবস্থা যৌথভাবে প্রণয়ন করছে প্রাথমিক শিক্ষা অধিদফতর ও সেভ দ্য চিলড্রেন বাংলাদেশ।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব আকরাম আল হাসান জানিয়েছেন, দেশে প্রায় ৬৫ হাজার প্রাথমিক বিদ্যালয় মনিটরিং করা জটিল কাজ। এ জন্য দীর্ঘ সময় ব্যয় হয়। এ কারণে ই-মনিটরি য়ের ব্যবস্থা করা হয়েছে। শিক্ষক ও কর্মকর্তাদের কাগজভিত্তিক স্কুল মনিটরিং সিস্টেমটি স্কুল পর্যবেক্ষণ চিত্রকে যথাযথভাবে প্রতিফলিত হয় না। অন্যদিকে উন্নয়ন কার্যক্রম পরিচালনায় নথি ঘেটে পরিদর্শন প্রতিবেদন বের করতে হয় কর্মকর্তাদের। এ প্রক্রিয়া সময় সাপেক্ষ। তাই প্রাথমিক শিক্ষা অধিদফতর ও সেভ দ্য চিলড্রেন সরকারি প্রাথমিক বিদ্যালয় পর্যবেক্ষণ ব্যবস্থা ডিজিটাল করতে ই-মনিটরিং ব্যবস্থার উদ্ভাবন ও চালু করা হয়েছে।

প্রাথমিক শিক্ষা মন্ত্রণালয় থেকে জানা গেছে, ২০১৫ সালে গাজীপুর ও মানিকগঞ্জের পাঁচটি উপজেলায় পাইলট প্রকল্প হিসেবে ই-মনিটরিং সিস্টেম চালুর পর ২০১৬-১৮ পর্যন্ত আরো ৮০টি উপজেলায় ই-মনিটরিং করার ব্যবস্থা করা হয়। ইতোমধ্যে ৬৪ জেলায় মাস্টার ট্রেইনার তৈরি হয়েছে। দেশব্যাপী কাগজবিহীন স্কুল পরিদর্শন ব্যবস্থা ই-মনিটরিং বাস্তবায়নে অধিদফতর ৩৭২০টি ট্যাব কিনে মাঠ পর্যায়ের বিতরণ করা হয়েছে। ২০১৯ সালে জানুয়ারি থেকে ৬৪টি জেলায় ই-মনিটরিং কার্যক্রম স¤প্রসারিত ও বাধ্যতামূলক করা হবে।

  • সর্বশেষ