শিরোনাম
◈ এক বছরে নতুন করে দরিদ্র বেড়েছে প্রায় ২১ লাখ বাংলাদেশি, চাকরি হারাচ্ছেন নারীরা ◈ সরকারি কলেজের বিসিএস শিক্ষা ক্যাডারের বদলি-পদায়ন অনির্দিষ্টকালের জন্য স্থগিত, জারি নতুন নির্দেশনা ◈ প্রতিটি শিশুর প্রতিভা বিকাশে খেলাধুলা ও সৃজনশীলতার সুযোগ দিতে হবে: প্রধানমন্ত্রী ◈ রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভিসিকে জোর করে পদত্যাগে স্বাক্ষরের অভিযোগ ◈ ভিসা আবেদনে সামাজিক যোগাযোগমাধ্যমের তথ্য না দিলে অযোগ্য হতে পারেন: মার্কিন দূতাবাস ◈ ভারতীয় ভিসা অ্যাপয়েন্টমেন্টে নতুন নির্দেশনা, জেনে নিন বুকিংয়ের নিয়ম ◈ খেলাধুলাকে পেশা হিসেবে প্রাতিষ্ঠানিক রূপ দিতে চান প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ মেট্রোরেল লাইনে কুকুর ঢুকে বন্ধ ট্রেন চলাচল, পরে স্বাভাবিক ◈ ২০২৭ সাল থেকে চতুর্থ ও ষষ্ঠ শ্রেণিতে যুক্ত হচ্ছে ৪ নতুন বিষয়: শিক্ষামন্ত্রী ◈ হঠাৎ দিল্লি গেছেন দীনেশ ত্রিবেদী

প্রকাশিত : ১৬ ডিসেম্বর, ২০১৮, ০৩:০৫ রাত
আপডেট : ১৬ ডিসেম্বর, ২০১৮, ০৩:০৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

হামলার জবাব হবে ৩০ ডিসেম্বর : মান্না

সাব্বির আহমেদ : জাতীয় ঐক্যফ্রন্টের নেতা মাহমুদুর রহমান মান্না বলেছেন, ওরা এখন মারলেও জবাব দেবো না। মাইরের জবাব হবে ৩০ ডিসেম্বর। এমন জবাব দেবো যাতে তাদের মুখে আওয়াজ না থাকে।

শনিবার বিকেলে টঙ্গীর কলেজ এলাকায় ঐক্যফ্রন্টের পথসভায় এ কথা বলেন মান্না।

তিনি বলেন, ইদানিং পুলিশলীগ নামে নতুন আরেকটি লীগ হয়েছে। নিজেকে খালেদা জিয়া মনে করে প্রত্যেকে ভোট দেবেন। কেন্দ্রে শক্তিশালী এজেন্ট গঠন করতে হবে। ভোটে কোনও দুই নাম্বারি করা যাবে না।

মান্না বলেন, আমরা যুদ্ধে আছি। সাথে অস্ত্র নেই, কিন্তু ব্যালট আছে। ওরা যুদ্ধ ঘোষণা করেছে। আমাদের প্রার্থীদের গণহারে গ্রেফতার করা হচ্ছে। জনগণ আমাদের পক্ষে, গ্রেফতার করে জোয়ার ঠেকানো যাবে না। সরকার লেভেল প্লেয়িং ফিল্ড দেবে না, কারণ তা দিলে তারা নিজেই লেভেল হয়ে যাবে। আমরা অসমতল মাঠ সমতল করে দেবো।

  • সর্বশেষ