শিরোনাম
◈ ফ্রান্সে জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ, পুলিশের সঙ্গে সংঘর্ষে গ্রেপ্তার ২৭২ জন ◈ এলন মাস্কের টেসলাকে চ্যালেঞ্জ, রোডস্টারের ওপর দিয়ে উড়ল আলেফের উড়ন্ত গাড়ি! ◈ অনুমতি ছাড়াই অন্যের ওয়ালেট থেকে পরীক্ষামূলক ইথেরিয়াম খরচ করল ওপেনএআইয়ের গবেষণা মডেল ◈ নারী শ্রমিকদের কল্যাণে গুরুত্ব, রিবা আন্তর্জাতিক স্থাপত্য পুরস্কারে বিশ্বের সেরা নতুন ভবন রংপুরের গ্রিন ফিল্ড ফ্যাক্টরি ◈ ইনানী রিসোর্টে আগুন: ফজরের পর সৈকতে গিয়ে বাঁচলেন দুই বান্ধবী, প্রাণ গেল মুক্তার ◈ আ‌লিং হলান্ডের জোড়া গোলে ম‌্যান‌চেস্টার সিটির জয় ◈ তরুণ উদ্যোক্তাদের জন্য ২০ লাখ টাকা পর্যন্ত অর্থায়ন, আবেদন শুরু ১ নভেম্বর ◈ কুমিল্লায় পানি উন্নয়ন বোর্ডের জমির দ্বন্দ্বে যুবদল নেতা খুন : পুলিশ সুপার ◈ দেশ গঠনে যুবসমাজকেই অগ্রণী ভূমিকা পালন করতে হবে: প্রধানমন্ত্রী ◈ কলকাতায় দুর্গাপূজার মণ্ডপে পদদলিত হয়ে নিহত ১৭, ১৩ নারী ও ১ শিশু

প্রকাশিত : ১৫ ডিসেম্বর, ২০১৮, ০৬:২৮ সকাল
আপডেট : ১৫ ডিসেম্বর, ২০১৮, ০৬:২৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নষ্ট রাজনীতির প্রবর্তক ড. কামাল হোসেন : কাদের

শাহজালাল ভূঞা : আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ড. কামাল হোসেন নষ্ট রাজনীতির মূল প্রবক্তা। তিনি সাংবাদিকদের প্রশ্নের উত্তর না দিয়ে ‘খামোশ’ বলে দম্ভোক্তি করেছেন। তিনি এতো নীচে নেমেছেন যে, সাংবাদিকদের অপমানিত করতে দ্বিধাবোধ করেননি। তিনি (কামাল) পাকিস্তানি ভাষায় কথা বলেছেন। গতকাল শনিবার দুপুরে ফেনীর দাগনভূঁঞায় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সড়ক ও সেতুমন্ত্রী আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এসব কথা বলেন।

সেতুমন্ত্রী বলেন, সারাদেশে নৌকা প্রতীকের গণজোয়ার ও ধানের শীষের গণভাটা দেখে ঐক্যফ্রন্ট নেতারা দিশেহারা ও বেসামাল হয়ে গেছেন। শক্তি কমলে বুকের বিট ও মুখের বিষ বাড়ে। তাই তারা আবোলতাবোল বলতে শুরু করেছেন। ড. কামালের গাড়িবহরে হামলা ও আইনশৃঙ্খলা প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, এ পরিস্থিতির অবনতির জন্য ঐক্যফ্রন্টই দায়ী। তারা পল্টন থেকে সন্ত্রাসের সূচনা করেছেন। তাদের দিকে জনগণের কোনো দৃষ্টি নেই। জনগণের দৃষ্টি আকর্ষণের জন্য কোথাও কোথাও নিজেদের ওপর নিজেরা হামলা করছেন। দোষ দিচ্ছেন আওয়ামী লীগের ওপর।

নির্বাচনে বিভিন্ন সংসদীয় আসনে এখনো আওয়ামী লীগের মনোনয়ন বঞ্চিত নেতারা বিদ্রোহী ও স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনী মাঠে প্রচারণা চালাচ্ছেন এমন প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, সময়মত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন বিরোধী দল নির্বাচন থেকে সরে যাক-তা চাই না। তবে তাদের গণধস ও ধানের শীষের নিশ্চিত পরাজয় দেখে তারা নিজেরাই হতাশ। এ সময় দাগনভূঁঞা উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা যুবলীগের সভাপতি দিদারুল কবীর, পৌরসভার মেয়র ওমর ফারুক খান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি কামাল উদ্দিন, ফেনীর সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ জাহিদ হোসেন, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার শরিয়ত উল্যাহ বাঙ্গালী প্রমুখ উপস্থিত ছিলেন। সম্পাদনা : মুরাদ হাসান

  • সর্বশেষ