শিরোনাম
◈ শেষ দিনে ফাঁকা স্টেশন, অর্ধেক যাত্রী নিয়ে ছেড়েছে ট্রেন ◈ ২৭ মার্চ গুয়াতেমালার বিপক্ষে শেষ প্রস্তু‌তি ম‌্যাচ খেল‌বে আর্জেন্টিনা ◈ আজ সৌদিসহ বিশ্বের বিভিন্ন দেশে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল ফিতর ◈ শুধু ট্রাম্পই বিশ্বশান্তি প্রতিষ্ঠা করতে পারেন: জাপানের প্রধানমন্ত্রী ◈ ট্রাম্পের অনুরোধে ইরানের সাউথ পার্সে আর হামলা নয়: নেতানিয়াহু ◈ কাতারের এলএনজি স্থাপনায় ক্ষতি: বিদ্যুৎ সংকটে পড়তে পারে বাংলাদেশসহ তিন দেশ ◈ শুক্রবার প্রধানমন্ত্রীর জাতির উদ্দেশে ভাষণের খবর সঠিক নয়: প্রেস উইং ◈ মধ্যপ্রাচ্য সংকট নিরসনে আইএমও’র বিশেষ অধিবেশনে বাংলাদেশ ◈ ইসরায়েলের শোধনাগারে আগুন, ইরানের হামলায় জ্বালানি স্থাপনায় নতুন শঙ্কা ◈ হামলা-পাল্টা হামলায় কাঁপছে জ্বালানি বাজার, তেলের দাম ১১৫ ডলার ছাড়াল

প্রকাশিত : ১৫ ডিসেম্বর, ২০১৮, ১২:৫০ দুপুর
আপডেট : ১৫ ডিসেম্বর, ২০১৮, ১২:৫০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

এলিজাকে যৌন হয়রানির অভিযোগ ৯৫ লাখ ডলারে সমঝোতা করল সিবিএস

রাশিদ রিয়াজ : মার্কিন টিভি তারকা এলিজা দুস্কু’র যৌন হয়রানির অভিযোগ ৯৫ লাখ ডলারে সমঝোতায় আনল দেশটির সিবিএস টিভি। তবে সিডনি মর্নিং হেলাল্ড বলছে এলিজাকে আসলে ১৩ মিলিয়ন বা ১ কোটি ৩০ লাখ ডলার দিতে হয়েছে সিবিএস’কে। টেলিভিশনটিতে পেশাগত দায়িত্ব পালনের সময় অভিনেতা মাইকেল ওয়েদারলি তাকে যৌন হয়রানি করেন বলে নিউ ইয়র্ক টাইমস’এর এক প্রতিবেদনে বলা হয়।

মাইকেল ওয়েদারলির বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ তোলার পর এলিজাকে তার পেশাগত দায়িত্ব থেকে সরিয়ে দেয়া হয়। অথচ তার আগে তিনি ওই ‘বুল’ টিভি সিরিয়ালটির তিনটি পর্বে অভিনয় করেছিলেন। এলিজা মাইকেল সহ আরেক ব্যক্তির বিরুদ্ধে তাকে ধর্ষণের অভিযোগ আনেন। তবে অর্থের বিনিময়ে এ ব্যাপারে শেষ পর্যন্ত সমঝোতায় আসেন এলিজা। এ বিষয়টি গোপনীয় হলেও সিবিসি টেলিভিশনের সিইও লেস মুনভেস’এর বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ ওঠার পর বিষয়টি ফাঁস হয়ে যায়।

সিবিএস ওই টিভি সিরিয়ালে এলিজাকে পুনরায় অভিনয়ের সুযোগ দিতে রাজি হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়