শিরোনাম
◈ যা ঘটেছিল ডা. কামরুলের সেই সিকেডি হাসপাতালে! ◈ এবার সিলেটেও ‘হানিট্র্যাপ’, উলঙ্গ মহিলার সঙ্গে ছবি ও ভিডিও ধারণ ◈ শিক্ষকদের ন্যূনতম দক্ষতার দিক দিয়ে দক্ষিণ এশিয়ায় সবার পেছনে বাংলাদেশ! ◈ আগামী ৫ দিন বজ্রসহ বৃষ্টি হতে পারে: আবহাওয়া পরিস্থিতিতে বড় পরিবর্তনের আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর ◈ চুক্তিহীন শেষ ‘ইসলামাবাদ টকস’: ইরানের শর্ত না মানায় হতাশ যুক্তরাষ্ট্র ◈ ঢাকাসহ চার সিটিতে আজ থেকে হাম–রুবেলা টিকাদান শুরু ◈ দ্বিতীয় দিনে গড়াল যুক্তরাষ্ট্র-ইরান আলোচনা, বৈঠকে অগ্রগতির ইঙ্গিত ◈ বিসিবির শর্তে আটকে সাকিব আল হাসানের জাতীয় দলে ফেরা ◈ অর্থনৈতিক চাপে পাকিস্তান, সহায়তার হাত বাড়াল সৌদি আরব ◈ ইরানের জব্দকৃত সম্পদ ফেরাতে সম্মত যুক্তরাষ্ট্র, কূটনীতিতে নতুন মোড়

প্রকাশিত : ১৪ ডিসেম্বর, ২০১৮, ০৪:২৯ সকাল
আপডেট : ১৪ ডিসেম্বর, ২০১৮, ০৪:২৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বুদ্ধিজীবী স্মৃতিসৌধে ড. কামালের শ্রদ্ধা

সাব্বির আহমেদ : শহীদ বুদ্ধিজীবী দিবসে মিরপুরে বুদ্ধিজীবী স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করেছেন জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ড. কামাল হোসেন।

শুক্রবার সকাল সাড়ে ৯টায় শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা জানান ঐক্যফ্রন্টের নেতারা। এসময় সেখানে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন ড. কামাল হোসেনের নেতৃত্বে ফ্রন্টের একাধিক শীর্ষ নেতা।

এর আগে সকাল ৭ টায় আওয়ামী লীগের পক্ষ থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়। পরে একে একে সংসদের স্পিকার, ডেপুটি স্পিকার, প্রধানমন্ত্রীর বিশেষ দূত, মাননীয় মন্ত্রীগণ শহীদ স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। এসময় তিন বাহিনীর প্রধানগণ উপস্থিত ছিলেন। এরআগে শহীদ পরিবারের স্বজনরা শহীদদের প্রতি শ্রদ্ধা জানান। এরপর, শ্রদ্ধা নিবেদন শুরু করে সাধারণ মানুষ।

এদিকে দিবসটি উপলক্ষে দুপুর ২টায় রাজধানীর মোহাম্মদপুরে জনসভা করবে জাতীয় ঐক্যফ্রন্ট। পরে বিকেল ৪টায় শ্যামপুরে জনসভা করবে ফ্রন্ট। যেখানে ধানের শীষ প্রার্থীর পক্ষে ভোট চাইবেন ফ্রন্টের নেতারা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়