শিরোনাম
◈ বিশ্বকাপে কোচ মরিনিয়োর ফেবারিটের তালিকায় ব্রাজিল, আ‌র্জেন্টিনাসহ আ‌রো যেসব দল ◈ যুদ্ধের মাঝেই ট্রাম্পের ছেলেদের প্রতিষ্ঠান থেকে ড্রোন কিনছে মার্কিন বিমানবাহিনী ◈ পাক-আফগান সীমান্তে ভারতের মদদপুষ্ট ১৩ সন্ত্রাসী নিহত ◈ ‘এ’ থেকে ‘জেড’ ক্যাটাগরিতে নেমে গেলো ইসলামী ব্যাংক ◈ সিলেটে চালু হতে যাচ্ছে আরও একটি বিমানবন্দর ◈ এক ডলারে ১৮ লাখ রিয়াল, ইরানের মুদ্রার রেকর্ড পতন ◈ ভোরের বৃষ্টিতে রাজধানীর বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা ◈ শেষ হলো ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন, ২৫ কার্যদিবসে ৯৪ বিল পাস ◈ যে চেয়ারে বসেছি এটা খুব কঠিন একটি চেয়ার, প্রতি মুহূর্তে অনুভব করি আগুনের তাপ আসছে: প্রধানমন্ত্রী ◈ ৩৭ হাজার কোটি টাকার উড়োজাহাজ চুক্তি, ইতিহাসে সবচেয়ে বড় ক্রয় বিমানের

প্রকাশিত : ১০ ডিসেম্বর, ২০১৮, ০৭:৩২ সকাল
আপডেট : ১০ ডিসেম্বর, ২০১৮, ০৭:৩২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মনোনয়ন প্রক্রিয়াটি বংশানুপাতিক পথে হাটে গণতান্ত্রিক পথে নয় : রিয়াজ উদ্দিন

অপু খান : সিনিয়র সাংবাদিক রিয়াজ উদ্দিন আহমেদ বলেছেন, তৃণমূল থেকে নেতৃত্ব বেছে নেয়া হয়নি, এবার উপর থেকে মনোনয়ন চাপিয়ে দেয়া হয়েছে । স্বচ্ছতার অভাব,ও উপর থেকে মনোনয়ন চাপিয়ে দেয়ার কারণে বিক্ষোভ হয়েছে। রোববার ডিবিসি টেলিভিশনের ‘সংবাদ সম্প্রসারণ ’ টক শোতে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, মনোনয়ন প্রক্রিয়াটি পুরাপুরি গণতান্ত্রিক প্রক্রিয়া না। বংশানুপাতিক পথে তারা হাটে ,গণতান্ত্রিক পথে নয়। এবার আবেদন করলো চাকরির দরখাস্তের মতো এখান থেকে এক, দুই ,তিন করে ৩০০ জন নিয়ে নেয়া হলো। যে বঞ্চিত হলো সে ভাবলো আমি তো একটা প্রক্রিয়ার মধ্য বাদ পড়লাম না, উপরের নির্দেশে আমাকে বাদ দেয়া হলো। আমার যে ত্যাগ এটা যে পরবর্তীতে কিছু পাবো তারও কোনো কথাবার্তা নাই। যোগাযোগটা সেভাবে হয়নি।

তিনি আরও বলেন, ২৬টি আসন আওয়ামী লীগ ছেড়ে দিলো, এবং ১৩২ টি আসনে জাতীয় পার্টি নির্বাচন করবে এতে তো আওয়ামী লীগের লস হবে । আমাদের রাজনীতিটা আদর্শ থেকে অনেক দুরে সরে এসেছে। ইসলামি দলের সংখ্যা আওয়ামী লীগে বেশি হলেও আওয়ামী লীগ কিন্তু সবাইকে নমিনেশন দেয়নি তরিকত ফেডারেশন একটি দলকে দিয়েছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়