শিরোনাম
◈ মৌসুমি বায়ুর প্রভাবে দেশজুড়ে বাড়তে পারে বৃষ্টি ◈ ‘ভারত কেন প্রতিবেশীদের সঙ্গে শান্তিতে থাকতে পারে না?’ : ইয়েনি শাফাকের প্রতিবেদন ◈ আন্তর্জাতিক বাজারে তেলের দাম বাড়ছে, দেশে কতটা প্রভাব পড়বে? ◈ ৯ বছরেও প্রত্যাবাসন হয়নি, রোহিঙ্গা সংকটে নতুন কৌশলের আহ্বান ◈ কোচিং সেন্টারে জড়াতে পারবেন না জুডিসিয়াল সার্ভিসের সদস্যরা: সুপ্রিম কোর্টের পরিপত্র জারি ◈ প্রত্যাবাসনই রোহিঙ্গা সংকটের একমাত্র টেকসই সমাধান: প্রতিরক্ষা উপদেষ্টা ◈ সম্পাদকদের সঙ্গে জামায়াত আমিরের বৈঠক, যা নিয়ে আলোচনা হলো ◈ ইরানের সব ‘অর্থনৈতিক লাইফলাইন’ ছিন্ন করতে যুক্তরাষ্ট্রের নতুন নিষেধাজ্ঞা ◈ আন্তর্জাতিক বাজারে তেলের দামে ঊর্ধ্বগতি, দেশে প্রভাব পড়ার শঙ্কা কতটা? ◈ যুক্তরাষ্ট্রের এইচ-১বি ভিসার ফি বাড়িয়ে ১ লাখ ডলার করার প্রস্তাব

প্রকাশিত : ০৬ ডিসেম্বর, ২০১৮, ১০:৫৮ দুপুর
আপডেট : ০৬ ডিসেম্বর, ২০১৮, ১০:৫৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পহেলা বৈশাখেই মান্নার জন্মদিন : শেলী মান্না

মহিব আল হাসান : বাংলা চলচ্চিত্রের ইতিহাসে একটি অধ্যায়ের নাম নায়ক মান্না। একাধারে তিনি নায়ক, প্রযোজক ও সংগঠক ছিলেন। অনেক গুণী জ্যেষ্ঠ অভিনয় শিল্পীকে তিনি চলচ্চিত্রে ফিরিয়ে এনেছিলেন। ফিল্ম ইন্ডাস্ট্রির খারাপ সময়ে নিজেকে সোচ্চার রেখেছিলেন। অশ্লীলতা যখন ঢাকাই সিনেমায় কাঁধে ভর করছিলো তখন তিনি প্রতিবাদ করেছিলেন। ঢালিউডে খারাপ সময়ে তিনি একাই হাল ধরে উপহার দিয়েছিলেন বহু হিট, সুপার হিট ছবি। ইন্ডাস্ট্রির মানুষ এখনও নায়ক মান্নাকে শ্রদ্ধার সাথে স্মরণ করে।

উইকিপিডিয়ার তথ্য অনুযায়ী তার অগনিত ভক্তরা ৬ ডিসেম্বর আসলে এই গুণী চলচ্চিত্র অভিনেতার জন্মদিনের শুভেচ্ছা বার্তায় স্মরণ করেন। মান্নার জন্মদিন নিয়ে রয়েছে বিভ্রান্তি। মান্নার পাসপোর্ট অনুযায়ী তার জন্মদিন ১ জানুয়ারী। কিন্তু তার ঘনিষ্টজনরা বলছেন তার প্রকৃত জন্ম তারিখ পহেলা বৈশাখ।

এ বিষয়টি নিয়ে নায়ক মান্নার স্ত্রী শেলী মান্না বলেন, প্রকৃতপক্ষে মান্নার জন্মদিন পহেলা বৈশাখ। পাসপোর্ট কিংবা উইকিপিডিয়ার তথ্য আলাদা আলাদা দেওয়া আছে। যেটা সম্পূর্ণ ভুল। পহেলা বৈশাখেই মান্নার জন্মদিন।

উল্লেখ্য মান্না অভিনীত প্রথম ছবির ‘তওবা’। তার অভিনীত প্রথম মুক্তিপ্রাপ্ত ছবি ‘পাগলি’। এরপর ১৯৯১ সালে মোস্তফা আনোয়ার পরিচালিত ‘কাসেম মালার প্রেম’ ছবিতে চম্পার বিপরীতে একক নায়ক হিসেবে অভিনয় করেন। ছবিটি ব্যবসাসফল হওয়াতে মান্নাকে আর পেছন ফিরে তাকাতে হয়নি। এরপর কাজী হায়াত পরিচালিত ‘দাঙ্গা’ ও ‘ত্রাস’ ছবির মাধ্যমে তার একক নায়ক হিসেবে প্রতিষ্ঠা সহজভাবে পেয়ে যান। একে একে মোস্তফা আনোয়ার পরিচালিত ‘অন্ধ প্রেম’, মনতাজুর রহমান আকবর পরিচালিত ‘প্রেম দিওয়ানা’, ‘ডিস্কো ড্যান্সার’, কাজী হায়াত পরিচালিত ‘দেশদ্রোহী’, ছবিগুলো ফিল্ম ইন্ডাস্ট্রিতে মান্নার অবস্থান শক্তভাবে প্রতিষ্ঠিত করে।

১৯৯৯ সালে ‘কে আমার বাবা’, ‘আম্মাজান’, ‘লাল বাদশা’র মতো সুপারহিট ছবিতে কাজ করেন মান্না।

প্রযোজক হিসেবেও মান্না বেশ সফল ছিলেন। তার প্রতিষ্ঠান থেকে নির্মাণ করেন ‘লুটতরাজ’, ‘লাল বাদশা’, ‘আব্বাজান’, ‘স্বামী স্ত্রীর যুদ্ধ’, ‘দুই বধ‚ এক স্বামী’, ‘মনের সাথে যুদ্ধ’, ‘মান্না ভাই’ ও ‘পিতা মাতার আমানত’। ছবিগুলো সেসময় সুপার ডুপার হিট হয়।

নায়ক মান্নার জন্ম ১৯৬৪ সালে। জনপ্রিয় এই নায়ক ২০০৮ সালের ১৭ ফেব্রুয়ারি আকস্মিক মৃত্যুবরণ করেন ।

  • সর্বশেষ