শিরোনাম
◈ ভোটের ছুটিতে ঘরমুখো মানুষের ঢল, ফাঁকা হচ্ছে রাজধানী ◈ নির্বাচনকালীন অপরাধ দমনে আজ মাঠে নামছেন ৬৫৫ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ◈ ‘মুসলিম হয়ে আমরা কী অপরাধ করেছি?’: ভোটার তালিকা ও উচ্ছেদ আতঙ্কে আসামের মুসলমানরা ◈ শেষ হলো ত্রয়োদশ সংসদ নির্বাচনের প্রচারণা ◈ পদত্যাগ করতে পারেন ব্রিটিশ প্রধানমন্ত্রী! ◈ তথ্য অধিকার আইন ২০০৯ সংশোধন করে রাষ্ট্রপতির অধ্যাদেশ জারি ◈ পে-স্কেল বাস্তবায়ন নিয়ে সতর্ক করে যা বললেন গভর্নর ◈ মা-বাবার কবর জিয়ারতের মাধ্যমে নির্বাচনী প্রচারণা শেষ করলেন তারেক রহমান ◈ চার বছর পর বিশ্বকাপে খেল‌তে নে‌মে জয়ে শুরু জিম্বাবুয়ের ◈ বাংলাদেশ-যুক্তরাষ্ট্র বাণিজ্য চুক্তি সাক্ষর: ১৯ শতাংশে নামল শুল্ক, তৈরি পোশাকে নতুন সুবিধা

প্রকাশিত : ০৩ ডিসেম্বর, ২০১৮, ০৭:৩৩ সকাল
আপডেট : ০৩ ডিসেম্বর, ২০১৮, ০৭:৩৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

এমপি হলে আমরা সবাই মিলে খাবো : আওয়ামী এমপি নদভী

বাংলাদেশ প্রতিদিন : এমপি হলে সবাই মিলেমিশে ভাগ করে খাবো’ একথা প্রকাশ্যে ঘোষণা দিয়েছেন চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া-লোহাগাড়া) আসনের বর্তমান এমপি আবু রেজা মোহাম্মদ নিজাম উদ্দিন নদভী। সাতকানিয়া উপজেলায় এক বর্ধিত সভায় আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত এই সংসদ সদস্য এ কথা বলেন। আওয়ামী লীগের বর্ধিত সভায় এমপির এই প্রকাশ্য ঘোষণা সামাজিক যোগাযোগ মাধ্যমেও ভাইরাল হয়েছে।

শনিবার নিজ বাড়ির ‍উঠোনে অনুষ্ঠিত সভায় এমপি নদভী তার বক্তৃতায় চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগ সভাপতি মোসলেম উদ্দিন আহমেদের নির্দেশে লোহাগাড়া উপজেলা আওয়ামী লীগ নেতা খোরশেদ, হিরু ও কুতুবকে টাকা দিয়েছেন বলেও জানান।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়