শিরোনাম
◈ যেসব এলাকায় বুধ ও বৃহস্পতিবার খোলা থাকবে ব্যাংক ◈ ভিডিও ছড়িয়ে পড়ার পর ইউএনও আলাউদ্দিন ওএসডি ◈ ভিয়েনায় বাংলাদেশ-যুক্তরাজ্য বৈঠক, নিরাপত্তা ও পুলিশ সংস্কারে সহযোগিতার আলোচনা ◈ জোর করে শক দিতে বাধ্য করা হতো: অনলাইন প্রতারণার আখড়া কম্বোডিয়ায় নির্যাতনের শিকার কর্মীদের ভয়াবহ অভিজ্ঞতা ◈ ঈদে চন্দ্রা টার্মিনালে ঘরমুখী মানুষের চাপ, ১০ কিমি দীর্ঘ যানজট ◈ শিলাবৃষ্টি ও বন্যায় ক্ষতিগ্রস্তদের সহায়তার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী ◈ না ফেরার দেশে অভিনেতা শামস সুমন ◈ ইরান-ইসরাইল-মার্কিন যুদ্ধে ভারতের ওপর ৫০ বিলিয়ন ডলারের ধাক্কা ◈ বাংলাদেশ-ভারত সম্পর্কে বরফ গলছে! ◈ যুদ্ধবিরতির প্রস্তাব নাকচ, কঠোর অবস্থানে মোজতবা খামেনি

প্রকাশিত : ১৮ নভেম্বর, ২০১৮, ১১:১৩ দুপুর
আপডেট : ১৮ নভেম্বর, ২০১৮, ১১:১৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কালকিনিতে বিএনপির দলীয় কার্যালয় উদ্বোধন

এইচ এম মিলন, কালকিনি (মাদারীপুর) প্রতিনিধি: সংসদ নির্বাচনকে কেন্দ্র করে উৎসব মুখর পরিবেশের মধ্যে দিয়ে মাদারীপুরের কালকিনি উপজেলা বিএনপির নতুন দলীয় কার্যালয় উদ্বোধন করা হয়েছে।

রোববার সকালে উপজেলার ডাকবাংলা ভবনের পাশে এ কার্যালয় আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়। এ উপলক্ষে দোয়া-মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

এতে উপজেলা বিএনপির সভাপতি মো. ফজলুল হক বেপারীর সভাপতিত্বে উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক মাহাবুব হোসেন মুন্সী, সহসভাপতি আবদুস ছালাম, সাংগঠনিক সম্পাদক মোশারফ হোসেন, পৌর বিএনপির সাধারন সম্পাদক কামাল হোসেন বেপারী, দপ্তর সম্পাদক সাহেদ হোসেন, উপজেলা ছাত্রদলের সভাপতি আবদুল হাই, সাধারণ সম্পাদক শিকদার মামুন, দপ্তর সম্পাদক নজরুল ইসলাম, পৌর ছাত্রদলের সভাপতি কাওসার হোসেন নান্না, সম্পাদক মেহেদী হাসান, কলেজ ছাত্রদলের সভাপতি ইকরামুল ইসলাম লিটন, ছাত্রদল নেতা তুহিন হাওলাদার ও মো. হাসান প্রমুখ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়