শিরোনাম
◈ মিনহাজুল আ‌বে‌দিন নান্নু বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবির পরিচালক  ◈ হাম-উপসর্গে দেশে ২৪ ঘণ্টায় ১৭ শিশুর মৃত্যু ◈ আগামী ৫ বছরে বাংলাদেশে ৫ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে এডিবি ◈ কিচেন কেবিনেট’ সব সিদ্ধান্ত নিতো, ৩ বার পদত্যাগ করতে চেয়েছিলাম: সাবেক উপদেষ্টা তৌহিদ হোসেন (ভিডিও) ◈ ‘ভারত যা চাইবে তাই পাবে’: মোদিকে নিয়ে ট্রাম্পের উচ্ছ্বসিত প্রশংসা ◈ কারখানা প্রস্তুত, নেই গ্যাস: ঋণের চাপে দিশেহারা শিল্প উদ্যোক্তারা, থমকে গেছে হাজার কোটি টাকার বিনিয়োগ ◈ পুঁজিবাজারে নতুন বড় কোম্পানি: বিআরবি ক্যাবলের আইপিওর প্রস্তুতি শুরু ◈ বাংলাদেশে ধর্ষণ ও হত্যার আলোচিত ছয়টি মামলা কী অবস্থায় আছে?  ◈ কোরবানির পরবর্তী সাতদিন ঢাকার বাইরে থেকে চামড়া ঢাকায় প্রবেশ নিষিদ্ধ থাকবে ◈ ট্রাম্পের 'পাগলামি' ও বিশ্বরাজনীতিতে আমেরিকার একাকীত্ব 

প্রকাশিত : ১৮ নভেম্বর, ২০১৮, ০৮:১৯ সকাল
আপডেট : ১৮ নভেম্বর, ২০১৮, ০৮:১৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আমার স্ত্রী সত্যিই দারুণ: জাস্টিন বিবার

সমকাল : এতদিন মুখে কুলুপ এটেঁছিলেন পপ গায়ক জাস্টিন বিবার। জল্পনার অবসান ঘটিয়ে শেষমেষ বান্ধবী হেইলি ব্যাল্ডউইনের সঙ্গে নিজের বিয়ের কথা স্বীকার করলেন ২৪ বছর বয়সী জনপ্রিয় এ তারকা।

এনডিটিভি জানায়, গত ১৩ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে ম্যারেজ রেজিস্ট্রার অফিসে দেখা গেছে জাস্টিন বিবার-হেইলি ব্যাল্ডউইন জুটিকে। ওই সময় পাপারাজ্জিদের ক্যামেরায় ধরা পড়েন তারা। তখন থেকেই গুঞ্জন ওঠে, তবে কি শুভ কাজ সেরে ফেলার জন্যই ওখানে যাওয়া?

অবশেষে নিজের বিয়ের কথা স্বীকার করে শুক্রবার ইনস্টাগ্রামে হেইলি ব্যাল্ডউইনের সঙ্গে একটি ছবি পোস্ট করে জাস্টিন বিবার লিখেছেন, ‘আমার স্ত্রী সত্যিই দারুণ!’। দু'জনের ছবি একসঙ্গে পোস্ট করার পরেই ভক্তদের শুভেচ্ছায় সিক্ত হচ্ছেন তারা।

গত ৭ জুলাই বাহামাসের এক রেস্তোরাঁয় নৈশভোজের সময় হেইলি ব্যাল্ডউইনকে প্রেমের প্রস্তাব দেন জাস্টিন বিবার। এতো দ্রুত তারা বিয়ের দিকে এগোবেন সেটা ছিল অনেকের ভাবনার বাইরে।

এর আগে মার্কিন গায়িকা ও অভিনেত্রী সেলেনা গোমেজের সঙ্গে দু'বছর প্রেম করেন জাস্টিন বিবার। এক পর্যায়ে দু'জনের মধ্যে মনোমানিল্য দেখা দেওয়ায় বিচ্ছেদের পথে হাঁটেন তারা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়