শিরোনাম
◈ সংবিধান কি মনে করিয়ে দেয় এটা একাত্তরের পরাজয়ের দলিল? প্রশ্ন পার্থের ◈ গাজী আশরাফ লিপুর আনুষ্ঠানিকভাবে দা‌য়িত্ব শেষ হলো, এবার পা‌বেন সম্মাননা ◈ সাবেক খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম ক্যান্সার আক্রান্ত, চিকিৎসার আবেদন করেছেন তার আইনজীবী ◈ বিগত সরকারের দুর্নীতিতে স্থবির স্বাস্থ্যখাত, সেবা উন্নয়নে কাজ করছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী ◈ জলবায়ু ট্রাস্টের স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে উদ্যোগ নেওয়া হয়েছে : পরিবেশ মন্ত্রী ◈ সেবা না পেয়ে বেশ কিছু শিশু মারা গেছে, বাংলাদেশের হাসপাতালে আইসিইউ এবং ভেন্টিলেশন সেবা কতটা আছে?  ◈ জ্বালানি তেলের দাম নিয়ে সুখবর ◈ স্কুল চলাকালীন যানজট নিরসনে বিকল্প খুঁজতে নির্দেশ প্রধানমন্ত্রীর ◈ ভারত সফরে জয়শঙ্কর-দোভালের সঙ্গে বৈঠক, জ্বালানি ও পানি ইস্যুতে গুরুত্ব ◈ ঢাকাসহ ১৪ জেলা পরিষদে প্রশাসক নিয়োগ

প্রকাশিত : ২৯ অক্টোবর, ২০১৮, ০৮:৩৮ সকাল
আপডেট : ২৯ অক্টোবর, ২০১৮, ০৮:৩৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ফরমায়েশি রায় প্রত্যাখান করছি : জয়নুল

এস এম নূর মোহাম্মদ: বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সাজার রায়কে ফরমায়েশি উল্লেখ করে প্রত্যাখান করেছে জাতীয় আইনজীবী ঐক্যফ্রন্ট। সোমবার সুপ্রিম কোর্টের ১ নং হলে প্রতিবাদ সমাবেশ থেকে এই রায় প্রত্যাখানের কথা জানান ঐক্যফ্রন্টের আহ্বায়ক জয়নুল আবেদীন।

তিনি বলেন, খালেদা জিয়া হাইকোর্টে বিচার পাননি। আপিল বিভাগেও বিচার পেলাম না। আজকের রায় ফরমায়েশি। সারাদেশের মানুষও ঘৃণাভরে এ রায় প্রত্যাখান করছে। নির্বাচনের তফসিল ঘোষণার আগেই খালেদা জিয়ার মুক্তি দাবি করছি।

অ্যাডভোকেট জয়নুল বলেন, আজকে আপিল বিভাগ খালেদা জিয়ার আবেদন খারিজ করে দিয়েছেন। খারিজ হলেও রায়ে অনেক বিষয় থাকে। কিন্তু সেটা না দেখেই আজকে আদালত খালেদা জিয়াকে ৭ বছর সাজা দিয়েছেন। এটা দুঃখজনক।

তিনি আরও বলেন, সরকার ও প্রধান বিচারপতিকে আহ্বান করবো ফরমায়েশি রায় থেকে দেশের মানুষকে বাঁচান।

  • সর্বশেষ
  • জনপ্রিয়