শিরোনাম
◈ অ্যাপস ভিত্তিক রাইড পাঠাওয়ের ১ কোটি ৯০ লাখ গ্রাহকের তথ্য চুরির দাবি, মুক্তিপণ চাওয়া হয়েছে ৪ লাখ ডলার ◈ শক্তিশালী হচ্ছে এল নিনো, ডিসেম্বরে চূড়ায় উঠতে পারে; প্রভাব থাকতে পারে ২০২৭ সালের ফেব্রুয়ারি পর্যন্ত ◈ ‘বাবা, তারা আমাকে আটকে রেখেছে উদ্ধার করো, না হলে ওরা মেরে ফেলবে’—শেষ ফোনের কয়েক ঘণ্টা পর স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার ◈ বিশ্বের সেরা দুই শতাংশ বিজ্ঞানীর তালিকায় বাকৃবির ১৬ গবেষক ◈ ১০ অক্টোবরের বিক্ষোভের আগে ভারতজুড়ে কর্মী-সমর্থকদের আটক করা হচ্ছে, ‘আরও মানুষ রাজপথে নামবে’: অভিজিৎ দীপকে ◈ বাংলাদেশে ফ্রি ট্রেড জোন ও রেলভিত্তিক আইসিডিতে ডিপি ওয়ার্ল্ডকে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রী তারেক রহমানের ◈ বাংলাদেশে স্টারলিংকের মোবাইল সেবা চালু নিয়ে উচ্ছ্বাস ইলন মাস্কের, ক্ষোভ ঝারলেন ভারতের ওপর ◈ রূপপুরের প্রথম ইউনিটে ফার্স্ট ক্রিটিক্যালিটির অনুমোদন, গ্রিডে বিদ্যুৎ আসতে আরও দুই ধাপ ◈ ফ্রান্সে উচ্চশিক্ষার পাশাপাশি ভাষা ও পেশাগত দক্ষতা অর্জনের আহ্বান বাংলাদেশি শিক্ষার্থীদের ◈ জানুয়ারি থেকে ইউপি নির্বাচন শুরুর পরিকল্পনা, চূড়ান্ত সিদ্ধান্ত সোমবার

প্রকাশিত : ২৮ অক্টোবর, ২০১৮, ০৫:৫৬ সকাল
আপডেট : ২৮ অক্টোবর, ২০১৮, ০৫:৫৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিজেপির সঙ্গে ঘনিষ্ঠতা বাড়াতে দিল্লিতে বিএনপি নেতা মিন্টু

আশিস গুপ্ত, নয়াদিল্লি : নির্বাচনের আগে দিল্লি সফরে এসেছেন বিএনপি ভাইস চেয়ারম্যান আব্দুল আওয়াল মিন্টু। ভারতের ক্ষমতাসীন দল বিজেপি ও রাষ্ট্রীয় স্বয়ং সেবক সংঘ বা আরএসএস নেতাদের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়াতেই তার এই দিল্লি সফর বলে জানাগেছে।
একাধিক সূত্রে জানাগেছে, গত কয়েকদিন ধরে তিনি দিল্লিতে অবস্থান করছেন। এ সময় বিএনপির এই নেতা বিজেপি সাধারণ সম্পাদক রাম মাধব ও বেশ কিছু বিজেপির গুরুত্বপূর্ণ নেতা-মন্ত্রীর সঙ্গে দেখা করেছেন। দেশটির কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী কিরেণ রিজিজুর সঙ্গেও সাক্ষাত করেছেন।

সুত্রটি জানায়, আগামী একাদশ নির্বাচন যাতে সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ করতে সাউথ ব্লক যেন ঢাকাকে কূটনৈতিক চাপ দেয় মিন্টু সেই অনুরোধ করেছেন বিজেপির নেতা-মন্ত্রীদের কাছে। বিএনপির নীতি নির্ধারকদের বরাত দিয়ে আওয়াল মিন্টু বিজেপি নেতাদের বলছেন, দিল্লির সঙ্গে বিএনপিও কাজ করতে চায়।

এছাড়া ক্ষমতায় গেলে বিএনপি সংসদে সংখ্যালঘুদের প্রতিনিধিত্ব বাড়ানোর পাশাপাশি মন্ত্রিপরিষদে বেশ কয়েকজন সদস্যও রাখবেন বলে বিজেপি নেতাদের জানিয়েছেন তিনি।

উল্লেখ্য, চলতি বছরের জানুয়ারিতে আরএসএসের কয়েকজন নেতার সঙ্গে বিএনপির একটি প্রতিনিধি দল বৈঠক করেছিল। সেই প্রতিনিধি দলে ছিলেন মিন্টু। এরপর ব্যাংককে মির্জা ফখরুলের সঙ্গে ভারতীয় একটি গোয়েন্দা সংস্থার সঙ্গে বৈঠকেও উপস্থিত ছিলেন বিএপির এই প্রভাবশালী নেতা। এরপর গত কয়েকদিন ধরে বিজেপির বিভিন্ন পর্যায়ের নেতা-মন্ত্রীদের সঙ্গে সাক্ষাত করছেন তিনি। বছর খানেক আগে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া চিকিৎসার জন্য লন্ডনে গেলে আরএসএসের প্রবাসী কিছু নেতার সঙ্গে তার কথা হয়।

  • সর্বশেষ