শিরোনাম
◈ ভোটের অপেক্ষায় বাংলাদেশ, পাল্টাপাল্টি অভিযোগে সরগরম বিএনপি-জামায়াত ◈ ভারতীয় তুলা থেকে সরে যুক্তরাষ্ট্রের তুলার দিকে ঝুঁকছে বাংলাদেশ ◈ নির্বাচন নিয়ে ভোটারের ১৩ প্রশ্ন ও উত্তর ◈ রাজশাহীতে কৃষকদল নেতার রগ কেটে পালাল দুর্বৃত্ত ◈ লাইলাতুল গুজব চলছে: জামায়াত আমির ◈ ভোট কেনাবেচার প্রমাণ পেলে 'কঠোর ব্যবস্থা': ইসি ◈ গোপালগঞ্জে ৭ ভোটকেন্দ্রের সামনে ককটেল বিস্ফোরণ (ভিডিও) ◈ ঝিনাইদহ-৪ আসনে দাঁড়িপাল্লা ও ধানের শীষ প্রতিকের এজেন্টদের স্বাক্ষরিত ২৩টি রেজাল্ট শীট জব্দ (ভিডিও) ◈ ভোট দিতে হ‌বে, কে‌ন্দ্রে না গেলে আক্রান্ত হওয়ার ভয় আওয়ামী লীগের তৃণমূলে ◈ রাতে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে বিএনপি

প্রকাশিত : ২৭ অক্টোবর, ২০১৮, ০৮:১৮ সকাল
আপডেট : ২৭ অক্টোবর, ২০১৮, ০৮:১৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিশ্বের অন্যতম লম্বা মানুষ জিন্নাতকে কেবিনে নেওয়া হচ্ছে

ফাহিম ফয়সাল: বিশ্বের অন্যতম লম্বা মানুষ কক্সবাজারের রামু উপজেলার জিন্নাত আলীকে কেবিনে নেওয়া হচ্ছে।

শনিবার দুপুরে জিন্নাত আলীর প্রতিবেশী ও তত্ত্বাবধানকারী তাইসিফ জানান, শনিবার সকালে জিন্নাত আলীকে ডাক্তারের কাছে নিলে তারা তাকে কেবিনে নেওয়ার সিদ্ধান্ত নেন। আজকেই জিন্নাত কে কেবিনে নেওয়া হবে।

এদিকে তার তত্ত্বাবধানকারী চিকিৎসক অধ্যাপক ডা. ফরিদ উদ্দিনের সঙ্গে কথা বলতে চাইলে আগামী ৪ নভেম্বর সংবাদ সম্মেলনের মাধ্যমে বিস্তারিত বিষয়ে জানানো হবে বলে জানান তিনি।

এর আগে গত কয়েকদিন আগে জিন্নাতকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) ভর্তি করা হয়। তিনি ডি ব্লকের ১৭ তলার পুরুষ ওয়ার্ডের ১৮ নম্বর সিটে ছিলেন।

তার বড় ভাই ইলিয়াস আলী জানান, ওয়ার্ডের বিছানাটা জিন্নাত আলী তুলনায় ছোট ছিল। তাকে হাত-পা গুটিয়ে কষ্ট করে থাকতে হতো।

  • সর্বশেষ
  • জনপ্রিয়