শিরোনাম
◈ ‎‎রাজধানীর মিরপুরে রাজধানী পরিবহনের বাসে আগুন, আটক ২ (ভিডিও) ◈ স্বামীকে তালাক দিতে পারবেন স্ত্রীও, জেনে নিন আইনে যেসব কারণে বিবাহবিচ্ছেদ করা যায় ◈ ফিরছে অর্থনৈতিক সম্ভাবনা: দুই দশক পর টেংরাটিলা গ্যাসক্ষেত্র চালুর উদ্যোগ, নতুন আশায় ভাটি অঞ্চলের মানুষ ◈ সফটওয়্যার জটিলতা ও বকেয়া বিলের কারণে ১০ দিন ধরে বন্ধ স্মার্ট এনআইডি ছাপা, অপেক্ষায় সাড়ে ৫ কোটি ভোটার ◈ যুক্তরাষ্ট্রের ডিএফসির ঋণ ও বিনিয়োগ সহায়তা পাওয়ার যোগ্য দেশের তালিকায় বাংলাদেশ ◈ এমপিদের উদ্দেশে স্পিকারের বক্তব্য মুগ্ধ হয়ে শুনল পুরো সংসদ (ভিডিও) ◈ আপনাকে বলা ছাড়া এই জাতি সমাধান পায় না, এটা আপনার দূর্ভাগ্য: সংসদে প্রধানমন্ত্রীকে মনিরুল হক চৌধুরী(ভিডিও) ◈ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে উৎপাদন শুরু, পরীক্ষামূলকভাবে প্রথম ইউনিট থেকে মঙ্গলবার গ্রিডে যাবে ২৪০ মেগাওয়াট বিদ্যুৎ ◈ সরকারি কেনাকাটায় দেশীয় পণ্য ও নারী-ক্ষুদ্র উদ্যোক্তাদের অগ্রাধিকার দিয়ে আইন পাস ◈ রাজউকের আদলে বগুড়ায় উন্নয়ন কর্তৃপক্ষ গঠনে সংসদে বিল পাস

প্রকাশিত : ২৪ অক্টোবর, ২০১৮, ১১:০৬ দুপুর
আপডেট : ২৪ অক্টোবর, ২০১৮, ১১:০৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সাভার গণস্বাস্থ্য কেন্দ্রের ২ প্রতিষ্ঠানে ২৫ লাখ টাকা জরিমানা

তৌকির আহাম্মেদ,সাভার: সাভারের আশুলিয়ায় গণস্বাস্থ্য কেন্দ্রের দুটি প্রতিষ্ঠানে একযোগে অভিযান চালিয়েছেন র‌্যাবের ভ্রাম্যমান আদালত।

মঙ্গলবার (২৩অক্টবর) সন্ধ্যা থেকে তিনজন ম্যাজিষ্ট্রেটের তত্বাবধানে গণস্বাস্থ্য সমাজ ভিত্তিক মেডিকেল কলেজ ও হাসপাতাল এবং গণস্বাস্থ্য ফার্মাসিউটিকেলস লিমিটেডের কারখানায় একযোগে অভিযান শুরু করেন র‌্যাবের ভ্রাম্যমান আদালত। অভিযান চলে রাত সাড়ে নয়টা পর্যন্ত। অস্বাস্থ্যকর পরিবেশে ঔষুধ উৎপাদন ও নিন্মমানের কাঁচামাল ব্যবহারের দায়ে গণস্বাস্থ্য ফার্মাসিউটিকেলস লিমিটেডের কারখানাকে ১৫ লাখ টাকা জরিমানা ও এন্টিবায়োটিক ইউনিট সীলগালা করেছে ভ্রাম্যমান আদালত।

এছাড়াও গণস্বাস্থ্য সমাজ ভিত্তিক মেডিকেল কলেজ ও হাসপাতালে মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখার অভিযোগে আরো ১০ লাখ টাকা জরিমানা করা হয়। লাইসেন্সহীন হাসপাতাল পরিচালনা করায় এক মাসের মধ্যে স্বাস্থ্য অধিদপ্তর থেকে লাইসেন্স গ্রহনের নির্দেশ দেয় ভ্রাম্যমাণ আদালত।

রাত সাড়ে নয়টায় অভিযান শেষে এসব তথ্য জানায় র‌্যাব সদর দপ্তরের নির্বাহী ম্যাজিষ্ট্রেট সারওয়ার-ই-আলম।

ঔষুধ প্রশাসনের সহায়তায় অভিযানের নেতৃত্ব দেন র‌্যাব সদর দপ্তরের নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. সারওয়ার-ই-আলম। ভ্রাম্যমান আদালতে তাকে সহায়তা করেন সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট শেখ রাসেল হাসান ও সাভার উপজেলার সহকারী কমিশনার (ভূমি) প্রণব কুমার ঘোষ।

র‌্যাব -৪ সাভার ক্যাম্পের অধিনায়ক মেজর আব্দুল হাকিম জানান, সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এই অভিযান পরিচালিত হয়েছে। যেসব অনিয়ম পাওয়া গেছে তা হাসপাতালের কাম্য নয় বলেন মেজর হাকিম।

  • সর্বশেষ