শিরোনাম
◈ ঢাকা বিশ্ববিদ্যালয় নিয়ে সাম্প্রতিক আলোচনা ও বক্তব্যের ভুল উপস্থাপন প্রসঙ্গে যা বললেন প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ ◈ বাংলাদেশের জেএফ-১৭ পরিকল্পনায় নড়েচড়ে বসেছে ভারত, বাড়ছে পূর্ব সীমান্তের কৌশলগত উদ্বেগ ◈ ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ১০ শিশুর মৃত্যু, আক্রান্ত ৭৩২ ◈ কুরবানির বর্জ্য অপসারণ দেখতে রাজধানীর সড়কে নিজেই গাড়ি চালিয়ে ঘুরছেন প্রধানমন্ত্রী ◈ পাকিস্তান-চীন ঘনিষ্ঠতায় নতুন ভারসাম্যের পথে বাংলাদেশ, উদ্বিগ্ন ভারত ◈ নেপাল হয়ে কৈলাস যাত্রায় ভারতীয় তীর্থযাত্রী সীমিত করল চীন, পর্যটক বাড়ার আশা অপারেটরদের ◈ এক‌টি চু‌ক্তি‌তে যুক্তরাষ্ট্র ও ইরান সম্মত হ‌লেও বাকি ট্রাম্পের অনুমোদন ◈ ওমানকে উড়ি‌য়ে দেয়ার হুম‌কি আমেরিকার, নিন্দা জানালো ইরান ◈ গণতন্ত্র শুধু নির্বাচনের ওপর চলে না, বরং বিতর্ক, ভিন্নমত এবং প্রাতিষ্ঠানিক ভারসাম্যের ওপর চলে ◈ জামালপুরে গলায় মাংস আটকে শিক্ষার্থীর মৃত্যু 

প্রকাশিত : ২৯ সেপ্টেম্বর, ২০১৮, ০১:৩৩ রাত
আপডেট : ২৯ সেপ্টেম্বর, ২০১৮, ০১:৩৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নামাজে হাত কখন কী অবস্থায় রাখতে হয়?

আমিন মুনশি : নামাজে হাত কখন কী অবস্থায় রাখতে হয়, হাদিসের আলোকে তা এ রকম-

১. দু’পায়ের আঙুলগুলো কিবলামুখী করে রাখা এবং উভয় পায়ের মাঝে চার আঙুল বা আধা হাত ফাঁকা রাখা। কারও শরীর বেশি মোটা হলে এর বেশিও ফাঁকা রাখা যাবে। [নাসায়ি শরিফ, হাদিস : ৮৯২; হিন্দিয়া, খণ্ড : ১, পৃষ্ঠা : ৭৩]

২. তাকবিরে তাহরিমা বা শুরুর আল্লাহু আকবর বলার সময় চেহারা কিবলার দিকে রেখে দৃষ্টি সিজদার জায়গায় রাখা। হাত উঠানোর সময় মাথা না ঝুঁকানো। [তিরমিজি শরিফ, হাদিস : ৩০৪; মুস্তাদরাক, হাদিস : ১৭৬১]

৩. উভয় হাত কান পর্যন্ত উঠানো। এ সময় হাতের বৃদ্ধাঙ্গুলি কানের লতি পর্যন্ত উঠালেই হয়, কানে হাত লাগানো জরুরি নয়। [মুসলিম শরিফ, হাদিস : ৩৯১]

৪. হাত উঠানোর সময় আঙুলগুলো ও হাতের তালু কিবলামুখী করে রাখা। [তাবরানি আওসাত, হাদিস : ৭৮০১]

৫. আঙুলগুলো স্বাভাবিকভাবে রাখা। একেবারে মিলিয়ে বা একেবারে ফাঁকা করে না রাখা। [মুস্তাদরাক, হাদিস : ৮৫৬]

৬. হাত বাঁধার সময় ডান হাতের তালু বাম হাতের পিঠ বা পাতার ওপর রাখা। [আবু দাউদ শরিফ, হাদিস : ৭২৬]

৭. ডান হাতের বৃদ্ধাঙ্গুলি ও কনিষ্ঠাঙ্গুলি গোলাকার বৃত্ত বানিয়ে বাম হাতের কব্জি ধরা। [তিরমিজি শরিফ, হাদিস : ২৫২]

৮. অবশিষ্ট তিন আঙুল বাম হাতের ওপর স্বাভাবিকভাবে রাখা। [ফাতহুল কাদির, খণ্ড : ১, পৃষ্ঠা : ২৫০]

৯. নাভির নিচে হাত বাঁধা। স্বাস্থ্য বেশি মোটা হলে স্বাভাবিকভাবে ছেড়ে দেয়া, যেখানে গিয়ে থামে। [আবু দাউদ, হাদিস : ৭৬৫; হিন্দিয়া, খণ্ড : ১, পৃষ্ঠা : ৭৩]

  • সর্বশেষ
  • জনপ্রিয়