শিরোনাম
◈ আশিয়ান সিটি নিয়ে পুরোনো অভিযোগে নতুন গতি, নজরুল ভূঁইয়াকে ঘিরে তদন্ত ও আইনি তৎপরতা জোরদার ◈ ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর ভারতজুড়ে স্লোগান—‘এবার মোদির পালা’ ◈ বিশ্বকা‌পে আর্জেন্টিনা-স্পেন ফাইনালের সেই রেফারি হঠাৎ অবসরে গেলেন ◈ ৩ শর্তে লাইসেন্স ফিরে পেল আদ্-দ্বীন হাসপাতাল, মিলল কার্যক্রম চালানোর অনুমতি ◈ ৩০ জুলাই দিনব্যাপী সিএনজি স্টেশন বন্ধের কর্মসূচি প্রত্যাহার ◈ সাপ্তাহিক ও সরকারি মিলিয়ে শিক্ষাপ্রতিষ্ঠানে আসছে যত ছুটি ◈ রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে স্পিকারকে চিঠি, যা জানালো ইসি ◈ টুথপেস্ট টিউবের নিচে রঙিন দাগ কেন থাকে? কোনটিতে কী বোঝায় ◈ সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন যে সমঝোতায় পদত্যাগ করেন ◈ এসএসসির ফল প্রকাশের তারিখ চূড়ান্ত

প্রকাশিত : ১৭ সেপ্টেম্বর, ২০১৮, ০১:১৮ রাত
আপডেট : ১৭ সেপ্টেম্বর, ২০১৮, ০১:১৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পাতাবাহার ‘ডাম্ব’ হতে পারে মৃত্যুর কারণ!

অনলাইন ডেস্ক : বাড়িতে পাতাবাহার জাতীয় গাছ রাখতে ভালোবাসেন অনেকেই। আমাদের দেশে পাতাবাহার বা ইনডোর প্ল্যান্ট হিসেবে সবচেয়ে বেশি পরিচিত বা ব্যবহার করে হয় ডাম্ব কেনস (Dumb Canes) গাছটি। বাংলায় একে বলে ডায়মন্ড কচু বা পাতাবাহার। এই গাছটি অনেকেই বাড়ির বারান্দায়, বসার ঘরে সাজিয়ে রাখেন। বহুতল আবাসনগুলোর সিড়ির ধাপে বা ছাদেও সৌন্দর্য বর্ধনের জন্য মাটির টবে এই গাছটি ব্যবহার করা হয়।

শুধু বাড়িতেই নয়, অফিস, স্কুল বা কলেজেও এই গাছটি অনেকেই দেখেছেন। কিন্তু জানেন কি আপাত নিরীহ এই পাতাবাহার গাছটি আদতে অত্যন্ত ভয়ঙ্কর! কারণ, এই গাছটি আপনার অসুস্থতার কারণ হয়ে দাঁড়াতে পারে। শুধু তাই নয়, এই গাছ আপনার মৃত্যুর কারণ পর্যন্ত হয়ে দাঁড়াতে পারে! বিশেষ করে বাড়িতে যদি ছোট শিশু থাকে, তবে অবশ্যই সাবধান হওয়া প্রয়োজন।

এই অতিপরিচিত পাতাবাহার গাছটির পোশাকি নাম হল ডাম্ব কেনস (Dumb Canes) বা ডিফিনব্যাকিয়া (Dieffenbachia)। বিশষজ্ঞদের মতে, এই গাছের যেকোনো অংশ গলায় যাওয়ার এক মিনিটের মধ্যে একটি শিশুর মৃত্যু হতে পারে। আর প্রাপ্তবয়স্কদের মৃত্যু হতে পারে মাত্র ১৫ মিনিটের মধ্যেই। ভাবছেন, এ গাছের পাতা বা কোনো অংশ নেহাত শিশু ছাড়া আর কে-ই বা মুখে দেবে!

অতএব বিপদের ঝুঁকিটা থাকছে কি? ঝুঁকি কিন্তু থেকেই যাচ্ছে। উদ্ভিদ্বিজ্ঞানী বা উদ্ভিদ বিশষজ্ঞদের মতে, এই গাছ হাত দিয়ে ধরলে এবং ওই হাত যদি চোখে যায়, সেক্ষেত্রে অন্ধত্বের আশঙ্কাও থাকে। সুতরাং, এই গাছ রাখুন, তবে অবশ্যই সতর্ক থাকুন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়