মহিব আল হাসান: আজকে আমি এই শুভক্ষণে উপস্থিত সকলের মাঝে একটি ঘোষণা দিতে চাই। ঘোষণা আমার ব্যক্তিগত মানে বিয়েশাদি না। আমার পূর্বে মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘শিকারি’, ‘নবাব’ ছবিতে দর্শকরা যেভাবে দেখেছেন তার পরিবর্তন ঘটতে যাচ্ছে। আমার ভক্তরা অধীর আগ্রহ নিয়ে অপেক্ষা করছেন এবং নতুন লুকে দেখার অপেক্ষায় করছেন। দর্শকরা আমার ছবি দেখেন অনেক কষ্ট করে। তারা গরমের মধ্যে আমার ছবি দেখেন। তাই তাদের এই ভালোবাসার জন্য আমি নিজেকে নতুনভাবে তৈরি করছি। আমি এমনভাবে নিজেকে উপাস্থাপন করছি যা দেখে সবাই গর্ব করবেন। সবদিক দিয়ে পরিবর্তন দেখতে পাবেন। আগামীকাল শুক্রবার জুম্মার নামাজ পড়ে আমি নিজেকে অন্যভাবে উপস্থাপন করব।
গতকাল বুধবার রাজধানীর একটি পাঁচতারা হোটেলে ‘শাহেনশাহ’ ছবির মহরতে এসব কথা বলেন জনপ্রিয় নায়ক শাকিব খান।
মহরত অনুষ্ঠানে শাকিব খান আরও বলেন,‘বর্তমানে বাংলাদেশের ফিল্ম ইন্ডাস্ট্রির সংকট নিয়ে আমার ১৬-১৭ বছরে এমন ভীতিকর অবস্থা দেখিনি। আজকে একজন প্রযোজক সিনেমা বানাতে আসলে তাকে নানা রকম সমস্যার মুখে পড়তে হয়।তার কাছে চলচ্চিত্র বানানো মনে হয় মহা বিপদ। সিনেমা বানানোর সময় এমন ধাক্কা আসলেও এরপর সেন্সর বোর্ডে ছবি জমা হলেও সেখানেও ১০০ বাঁধার তাকে। এতকিছুর পরও প্রযোজকরা বাংলা সিনেমা তৈরি করছেন চলচ্চিত্রকে ভালোবেসে। আমি ধন্যবাদ দিতে চাই শাপলা মিডিয়ার কর্ণধার সেলিম খানকে যিনি একের পর এক সিনেমা নির্মাণ করে যাচ্ছেন।’
শাপলা মিডিয়া প্রযোজিত সিনেমা ‘শাহেনশাহ’ সিনেমাটি নির্মাণ করছেন শামীম আহমেদ রনি। ছবিতে শাকিবের সাথে জুটি বেঁধে অভিনয় করবেন নুসরাত ফারিয়া ও নবাগত নায়িকা রোদেলা জান্নাত। আরও অভিনয় করবেন উজ্জল, অমিত হাসান, ডন প্রমুখ।