শিরোনাম
◈ আজ থেকে বাংলা কিউআরের বাধ্যতামূলক ব্যবহার, সহজ হবে ডিজিটাল লেনদেন ◈ ভূমিকম্পের বড় ঝুঁকিতে ঢাকার ৬০ শতাংশ এলাকা ◈ প্রধানমন্ত্রীর নির্দেশে বাতিল বাজেট-পরবর্তী নৈশভোজ, সাশ্রয় ৫০ লাখ টাকা ◈ অতিরিক্ত বিদ্যুৎ বিল আসার বিষয়ে গ্রাহকদের বিশেষ বার্তা দিলো বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় ◈ জন্মসূত্রে নাগরিকত্ব নিয়ে ট্রাম্পের আদেশ অবৈধ ঘোষণা ◈ ভারতীয় ভিসা আবেদনে সুখবর, অ্যাপয়েন্টমেন্ট স্লটের ঝামেলা থাকছে না; ১ জুলাই থেকে কার্যকর ◈ টবের সাধারণ গাছের পাতায় লুকিয়ে শহর পরিকল্পনার গাণিতিক নকশা ◈ শেখ হাসিনার যে দায়, হাসানুল হক ইনুরও একই দায়: চিফ প্রসিকিউটর ◈ ভারতের অরুণাচলে ঢুকে পড়েছে চীনা সেনাবাহিনী, ঐতিহ্যবাহী জমি দখলের দাবি আদিবাসীদের ◈ নোট বাতিলের প্রস্তাব: অর্থনীতিতে কী প্রভাব পড়তে পারে? সফলতা কতটা? মুদ্রা বাতিলে যত ঝুঁকি

প্রকাশিত : ০৬ সেপ্টেম্বর, ২০১৮, ০৩:৪০ রাত
আপডেট : ০৬ সেপ্টেম্বর, ২০১৮, ০৩:৪০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

গভীর সমুদ্রে গ্যাসের সন্ধান

সাজিয়া আক্তার : সমুদ্র উপকূল থেকে প্রায় ১৮০ কিলোমিটার দূরে ১ হাজার ৭শ মিটার নিচে গভীর সমুদ্রের ১২ নম্বর ব্লকে গ্যাস থাকার সম্ভাবনা আছে বলে জানিয়েছে কোরিয়ান কোম্পানি পস্কো দাইও কর্পোরেশন।

গত বছর কাজ পাওয়ার পর প্রায় সাড়ে ৩ হাজার কিলোমিটার এলাকায় দ্বিমাত্রিক জড়িপ শেষে ৫টি সম্ভাবনাময় কাঠামো খুঁজে পেয়েছে তারা। যার মধ্যে ৩টি কাঠামোতে অধিক সম্ভাবনাময় বলা হয়। বিষয়টি স্পষ্ট করতে আগামী নভেম্বর থেকে দ্বিমাত্রিক ভূকম্পন জড়িপ করা হবে জানালেন বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ বিষয়ক সংসদীয় কমিটির সভাপতি তাইজুল ইসলাম।

মিয়ানমারের সাথে বাংলাদেশের সমুদ্র সীমা নিস্পতি হয় ২০১২ সালে। কিন্তু ৬ বছর পেরিয়ে গেলে সমুদ্রের কোনো সম্পদ কাজে লাগাতে পারেনি বাংলাদেশ। অথচ মিয়ানমার এরই মধ্যে দুটি গ্যাস পিল থেকে গ্যাস তুলা শুরু করেছে।

এই অবস্থায় সাগরে তেল গ্যাস অনুসন্ধানের কাজ দ্রুত গতিতে এগিয়ে না নিলে বড় ধরনের আশঙ্কা করছেন ভূ-তত্ত্ব বিশেষজ্ঞ।

ভূ-তত্ত্ব বিশেষজ্ঞ অধ্যাপক বদরুল ইমাম বলেন, আমরা গ্যাস উত্তোলন করার জন্য অনেক দেরি করে ফেলেছি। কিন্ত এখনো পর্যন্ত সমস্ত বল্ক অনুসন্ধানের আওতায় আসেনি। কেবল মাত্র ৪টি বল্ক অনুসন্ধানে এসেছে। আমরা এখনো জোরালো কার্যক্রম দেখতে পারছি না।

দেশের জ্বালানি গ্যাস সংকট মোকাবেলায় সাগরের গ্যাস গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে মনে করা হচ্ছে। সুত্র : একাত্তর টেলিভিশন

  • সর্বশেষ
  • জনপ্রিয়