শিরোনাম
◈ দেশে আরও নতুন ৩ উপজেলা ও ১ থানার অনুমোদন ◈ সিন্দুক বা সীমান্ত পাহারার চেয়েও এখন সাইবার নিরাপত্তা বেশি জরুরি: তথ্যমন্ত্রী ◈ ২০২৭ সালে হজে যেতে ইচ্ছুকদের জন্য সুখবর: আজ থেকে প্রাক-নিবন্ধন শুরু, শেষ সময় ২৬ সেপ্টেম্বর ◈ পূর্বাচল নতুন শহর প্রকল্পে হচ্ছে ৪ থানা ও ৬ পুলিশ তদন্ত কেন্দ্র : আইজিপি ◈ ইরানের অবস্থান নিয়ে বিস্ফোরক মন্তব্য জেডি ভ্যান্সের, ‘শান্তি আলোচনা’ বিতর্কে নতুন মোড় (ভিডিও) ◈ জাতীয় পরিচয়পত্র জালিয়াতি রোধে ভোটার নিবন্ধনে আসছে নতুন নিয়ম, যেসব তথ্য লাগবে ◈ খেলাপি ঋণ কমাতে সুদ মওকুফের সিদ্ধান্ত কেন্দ্রীয় ব‌্যাং‌কের, এই সুবিধা কারা পাবে?   ◈ ইকুয়েডরকে হারিয়ে শেষ ষোলোয় স্বাগতিক মেক্সিকো ◈ বিশ্বকাপে ইরানের বিদায়ে ‘খুশির নাচ নেচেছেন’ যুক্তরা‌স্ট্রের হোমল্যান্ড সিকিউরিটির কর্মকর্তা  ◈ শুক্রবার ঢাকায় শুরু হ‌চ্ছে আন্তর্জাতিক এয়ারলাইন্স ফুটবল চ্যাম্পিয়নশিপ  

প্রকাশিত : ০৬ সেপ্টেম্বর, ২০১৮, ০১:৪২ রাত
আপডেট : ০৬ সেপ্টেম্বর, ২০১৮, ০১:৪২ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

তামাক পণ্যে নিরুৎসাহিত করতে আগামী বাজেটে কর বাড়ানোর আশ্বাস পরিকল্পনামন্ত্রীর

সাইদ রিপন: তামাক পণ্যের ব্যবহারে সবাইকে নিরুৎসাহিত করতে আগামী বাজেটে অর্থমন্ত্রীর সাথে কথা বলে করের পরিমাণ বাড়ানোর আশ্বাস দিয়েছেন পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

বুধবার সিরডাপ অডিটরিয়ামে তামাকজাত পণ্যের ব্যবহার নিয়ন্ত্রণ শীর্ষক এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। এ সময় ছিলেন, প্রধানমন্ত্রীর কার্যালয়ের এসডিজি বিষয়ক সমন্বয়ক আবুল কালাম আজাদ, সাবের হোসেন চৌধুরী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিকসহ সংশ্লিষ্ট সবাই উপস্থিত ছিলেন।

পরিকল্পনামন্ত্রী বলেন, সরকারের সাথে সবাইকে সচেতন হতে হবে। প্রধানমন্ত্রী বলেছেন, ২০৪০ সালের মধ্যে মাদক নিয়ন্ত্রণ আর্টিকেল ৫.৩ বাস্তবায়ন করা হবে। এ আর্টিকেলটি বাস্তবায়ন হলে তামাকের ব্যবহার অনেকটা কমে যাবে। তিনি বলেন, মানুষ আদি যুগ থেকে তামাক পণ্যের সাথে জড়িত। সিগারেটের প্যাকেটের গায়ে এর প্রভাবের কথা উল্লেখ থাকলেও কেউ কোন তোয়াক্কা করে না। এজন্যই এটি একবারে নির্মূল করা সম্ভব না। আস্তে আস্তে মানুষের সচেতনতা বৃদ্ধি পেলে এর ব্যবহার কমে যাবে। তাছাড়া এসডিজির লক্ষ্য অনুযায়ি দেশের সবাইকে স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে হবে। আর স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হলে তামাক পণ্য ব্যবহার থেকে সবাইকে ফিরিয়ে আনতে হবে। এ পণ্যটি থেকে নিরুৎসাহিত করতে হলে কেউ যদি কোন প্রকল্প আনে তাহলে পরিকল্পনা কমিশন তাদের সাহায্য করবে বলে জানান তিনি।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক বলেন, বিশ্বের সব দেশের টোবাকো কোম্পানিগুলো বাংলাদেশের প্রতি ঝুঁকছে। কারণ আমাদের দেশে তামাক পণ্যের দাম সব থেকে কম। এজন্য প্রাথমিক পর্যায় থেকে আমাদের কাজ করতে হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়