শিরোনাম
◈ বাংলা‌দে‌শের বিরু‌দ্ধে খর্ব শক্তির দল নয়, স্কোয়াডের গভীরতা যাচাই‌য়ে নতুন‌দের নেয়া হ‌য়ে‌ছে: নিউজিল্যান্ড কোচ ◈ ক্রিশ্চিয়া‌নো রোনাল‌দো এখ‌নো পর্তুগালের জন্য গুরুত্বপূর্ণ  ◈ কুয়েতের আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন হামলা, জ্বালানি ট্যাংকে অগ্নিকাণ্ড ◈ কুনারে পাকিস্তানের রকেট হামলা, ৯ হাজারের বেশি পরিবার ঘরছাড়া ◈ ‘মাইনাস টু ফর্মুলা’ বাস্তবায়নে দুই দলের শীর্ষ নেতাদের ওপর নির্যাতনের অভিযোগ ◈ জ্বালানি অনিশ্চয়তায় ছাদভিত্তিক সৌরবিদ্যুতে ঝুঁকছে কারখানাগুলো, সক্ষমতা ৫০০ মেগাওয়াট ছাড়িয়েছে ◈ ২০৩০ সালে বাংলাদেশের পোশাক রপ্তানির ওপর ৫% কার্বন কর আরোপ করবে ইইউ ◈ ব্যাংকঋণে শীর্ষে সরকার, বিদ্যুৎ-জ্বালানি ও সার খাতে বাড়বে ভর্তুকি ◈ ইরান যুদ্ধ ঠেকাতে মাঠে চীন-পাকিস্তান, ৫ দফা পরিকল্পনা প্রকাশ ◈ সংবিধান সংশোধন বিশেষ সংসদীয় কমিটি গঠনের প্রস্তাব

প্রকাশিত : ০৬ সেপ্টেম্বর, ২০১৮, ০১:৩৮ রাত
আপডেট : ০৬ সেপ্টেম্বর, ২০১৮, ০১:৩৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আদালত কক্ষ চব্বিশ বাই চব্বিশ ফুট : বার সভাপতি

এস এম নূর মোহাম্মদ : খালেদা জিয়ার আইনজীবী ও সুপ্রিম কোর্ট বারের সভাপতি জয়নুল আবেদীন বলেছেন, আমাদের প্রতিনিধি সেখানে (পুরাতন কেন্দ্রীয় কারাগারে) গিয়েছে। গিয়ে দেখেছে একটি অন্ধকার ক‚প, গুহা। চব্বিশ বাই চব্বিশ ফুট হলো তার ধৈর্ঘ্য ও প্রস্থ। খালেদা জিয়া এত অসুস্থ্য যে তিনি আসতে পারেননি। তবুও তাকে হুইল চেয়ারে করে জোড় করে নিয়ে এসেছে। সংবিধানে আছে জোর করে কাউকে আনা যাবেনা, বিশেষ করে অসুস্থ মানুষকে।

বুধবার বিকালে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাকক্ষে খালেদা জিয়ার বিচার নিয়ে এক রুদ্ধদার বৈঠক শেষে এসব কথা বলেন তিনি। বৈঠকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ছাড়াও জ্যেষ্ঠ আইনজীবীরা উপস্থিত ছিলেন। তিনি বলেন, আমরা আলোচনা করেছি, এটা বেআইনি আদালত। তাই এটার পরবর্তী কি পদক্ষেপ হবে সেটা আলাপ আলোচনা করে সিদ্ধান্ত নেব এবং আপনাদের জানাবো।

জয়নুল আবেদীন বলেন, সরকার দেশের আইন-কানুন না মেনে বেআইনীভাবে গেজেট নোটিফিকেশন জারি করেছে। বুধবার হঠাৎ করে অন্ধকার কারাগরে একটি আদালত গঠন করা হয়েছে। অতীতে আমরা কখনো দেখিনি এবং বাংলাদেশে কেন পাকিস্তানের ইতিহাসেও নেই যে সাংবিধানিকভাবে কারাগারে কোন আদালত হতে পারে। যদি দেশে সামরিক শাসন হয় সেক্ষেত্রে যা ইচ্ছা তা করতে পারে। কিন্তু সংবিধান মোতাবেক কারাগারে কোন আদালত স্থাপন করা যায়না। তার কারণ হলো সংবিধানের ৩৫ অনুচ্ছেদে বলা হয়েছে, বিচার হতে হবে প্রকাশ্যে এবং জনগণের উপস্থিতিতে।

আদালত গঠনে সংবিধান লঙ্ঘণের কিছুই ঘটেনি আইনমন্ত্রীর এমন বক্তব্য প্রসঙ্গে জয়নুল আবেদীন বলেন, তাহলে কি দেশে এখন সামরিক শাসন চলছে? আইনমন্ত্রী জবাব দেবে। কর্ণেল তাহেরের যখন বিচার হয়েছে তখন দেশে সামরিক আইন ছিলো। সেখানে কোন সাংবিধানিক আইন ছিলোনা। তাহলে বুঝতে হবে তারা আইন মানেনা। আইনমন্ত্রী যদি দেশের আইন না মানে তাহলে সে দেশে বিচার ব্যবস্থা কিভাবে চলবে?

এর আগে সকালে বকশী বাজারের আলিয়া মাদ্রাসার মাঠে উপস্থিত হয়ে জয়নুল আবেদীন বলেন, আইনের বিধি বিধানের বাইরে তারা যাবেন না। আদালতের গত তারিখের নির্দেশ অনুসারে এই মাঠে এজলাস বসার কথা। এখন অন্য কোথাও স্থানান্তর হলে সেটা আদালতের মাধ্যমেই তাদের জানাতে হবে। এরপরই তারা পরবর্তী করনীয় ঠিক করবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়