শিরোনাম
◈ দেশে আরও নতুন ৩ উপজেলা ও ১ থানার অনুমোদন ◈ সিন্দুক বা সীমান্ত পাহারার চেয়েও এখন সাইবার নিরাপত্তা বেশি জরুরি: তথ্যমন্ত্রী ◈ ২০২৭ সালে হজে যেতে ইচ্ছুকদের জন্য সুখবর: আজ থেকে প্রাক-নিবন্ধন শুরু, শেষ সময় ২৬ সেপ্টেম্বর ◈ পূর্বাচল নতুন শহর প্রকল্পে হচ্ছে ৪ থানা ও ৬ পুলিশ তদন্ত কেন্দ্র : আইজিপি ◈ ইরানের অবস্থান নিয়ে বিস্ফোরক মন্তব্য জেডি ভ্যান্সের, ‘শান্তি আলোচনা’ বিতর্কে নতুন মোড় (ভিডিও) ◈ জাতীয় পরিচয়পত্র জালিয়াতি রোধে ভোটার নিবন্ধনে আসছে নতুন নিয়ম, যেসব তথ্য লাগবে ◈ খেলাপি ঋণ কমাতে সুদ মওকুফের সিদ্ধান্ত কেন্দ্রীয় ব‌্যাং‌কের, এই সুবিধা কারা পাবে?   ◈ ইকুয়েডরকে হারিয়ে শেষ ষোলোয় স্বাগতিক মেক্সিকো ◈ বিশ্বকাপে ইরানের বিদায়ে ‘খুশির নাচ নেচেছেন’ যুক্তরা‌স্ট্রের হোমল্যান্ড সিকিউরিটির কর্মকর্তা  ◈ শুক্রবার ঢাকায় শুরু হ‌চ্ছে আন্তর্জাতিক এয়ারলাইন্স ফুটবল চ্যাম্পিয়নশিপ  

প্রকাশিত : ০৬ সেপ্টেম্বর, ২০১৮, ০১:০৭ রাত
আপডেট : ০৬ সেপ্টেম্বর, ২০১৮, ০১:০৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সাংবাদিক কাজী সিরাজের প্রথম মৃত্যুবার্ষিকী পালিত

জাফরুল অালম : সাংবাদিক, কলামিস্ট ও রাজনৈতিক সংবাদ বিশ্লেষক মুক্তিযোদ্ধা কাজী সিরাজের প্রথম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে বুধবার বিকেলে জাতীয় প্রেস ক্লাবে 'ভাসানী অনুসারী পরিষদ' অায়োজিত এক স্মরণসভার অনুষ্ঠিত হয়।

সাংবাদিক কাজী সিরাজকে স্মরণ করে প্রধান অতিথির বক্তব্যে সমাজকল্যাণ মন্ত্রী রাশেদ খান মেনন বলেন, কাজী সিরাজ অামার ছোট ও স্নেহের। কিন্তু অামি তাকে স্নেহ না করে বরং শ্রদ্ধা করি।কারণ সাংবাদিকতায় তার প্রতিভা, সততা ও সৎসাহস অামাকে উজ্জীবিত করে এবং অাজীবন তাকে স্মরণ করে যাবো।

কাজী সিরাজের দিনকাল পত্রিকার দায়িত্ব ছাড়া প্রসঙ্গে মন্ত্রী বলেন, সাংবাদিকদের সুবিধার হাতিয়ার ও বাণিজ্যিকরণের কারণেই তিনি দিনকাল ছেড়েছেন। তিনি বলেন, প্রতিটি মানুষের মতাদর্শ থাকতেই পারে কিন্তু কাজী সিরাজ সাংবাদিকতাকে কখনোই রাজনীতির সাথে সম্পৃক্ত করেননি।

দুর্নীতির বিরুদ্ধে জেহাদ ঘোষণা করে মন্ত্রী বলেন, দুর্নীতির বিরুদ্ধে এখনই জেহাদ ঘোষণার সময় এসেছে।সামনে জাতীয় নির্বাচন, তাই সবার অাগে দরকার দেশকে দুর্নীতিমুক্ত করা।

বাংলাদেশ ওয়ার্কার্স পাটির এই সভাপতি অারও বলেন, অামরা যেভাবে মাদক ও সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে দাঁড়িয়েছি ঠিক তেমনি অামাদেরকে সবার অাগে দুর্নীতির বিরুদ্ধে দাঁড়াতে হবে।

সংগঠনের মহাসচিব শেখ রফিকুল ইসলাম বাবলুর সভাপতিত্বে স্মরণসভায় অারও বক্তব্য রাখেন জাতীয় পার্টির সাবেক মহাসচিব মোস্তফা জামাল হায়দার, সাবেক পররাষ্ট্র সচিব শমসের মবিন চৌধুরী, প্রাক্তন প্রতিমন্ত্রী সৈয়দ দিদার বখ্ত, ভোরের কাগজ সম্পাদক শ্যামল দত্ত, কাজী সিরাজের সহধর্মিণী সাবেক এমপি শাহরিয়ার অাক্তার বুলু, অাতিকুর রহমান সালু প্রমুখ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়