শিরোনাম
◈ দেশে আরও নতুন ৩ উপজেলা ও ১ থানার অনুমোদন ◈ সিন্দুক বা সীমান্ত পাহারার চেয়েও এখন সাইবার নিরাপত্তা বেশি জরুরি: তথ্যমন্ত্রী ◈ ২০২৭ সালে হজে যেতে ইচ্ছুকদের জন্য সুখবর: আজ থেকে প্রাক-নিবন্ধন শুরু, শেষ সময় ২৬ সেপ্টেম্বর ◈ পূর্বাচল নতুন শহর প্রকল্পে হচ্ছে ৪ থানা ও ৬ পুলিশ তদন্ত কেন্দ্র : আইজিপি ◈ ইরানের অবস্থান নিয়ে বিস্ফোরক মন্তব্য জেডি ভ্যান্সের, ‘শান্তি আলোচনা’ বিতর্কে নতুন মোড় (ভিডিও) ◈ জাতীয় পরিচয়পত্র জালিয়াতি রোধে ভোটার নিবন্ধনে আসছে নতুন নিয়ম, যেসব তথ্য লাগবে ◈ খেলাপি ঋণ কমাতে সুদ মওকুফের সিদ্ধান্ত কেন্দ্রীয় ব‌্যাং‌কের, এই সুবিধা কারা পাবে?   ◈ ইকুয়েডরকে হারিয়ে শেষ ষোলোয় স্বাগতিক মেক্সিকো ◈ বিশ্বকাপে ইরানের বিদায়ে ‘খুশির নাচ নেচেছেন’ যুক্তরা‌স্ট্রের হোমল্যান্ড সিকিউরিটির কর্মকর্তা  ◈ শুক্রবার ঢাকায় শুরু হ‌চ্ছে আন্তর্জাতিক এয়ারলাইন্স ফুটবল চ্যাম্পিয়নশিপ  

প্রকাশিত : ০৬ সেপ্টেম্বর, ২০১৮, ০১:০০ রাত
আপডেট : ০৬ সেপ্টেম্বর, ২০১৮, ০১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মামলার জেরে সাড়ে ৫ ঘণ্টা লঞ্চ শুন্য সদরঘাট টারমিনাল

তরিকুল ইসলাম সুমন: অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিইউটিএ) একটি মামলার জের ধরে সদরঘাট টারমিনাল থেকে সাড়ে ৫ ঘণ্টা লঞ্চ সরিয়ে রেখে ছিল লঞ্চের মাস্টার ও ড্রাইভাররা। এসময়ে কোনো নৌ যান কোনো গন্তব্যের উদ্দেশে ছেড়ে যায়নি।

বিআইডব্লিইউটিএর যুগ্ম পরিচালক অলমগীর কবির বলেন, পটুয়াখালীগামী এমভি আওলাদ-৭ এর মাস্টার ইসরাফিল ২৯ অগাস্ট একটি মামলায় আদালতে হাজির হতে গেলে তাকে জামিন না দিয়ে কারাগারে পাঠানো হয়েছিল। এই ঘটনার প্রতিবাদে আজ সকাল ১০টা থেকে আড়াইটা পর্যন্ত পন্টুন থেকে লঞ্চগুলো সরিয়ে রাখা হয়েছিল।

নৌ আদালতে চলমান মামলা থেকে মাস্টার ইসরাফিলকে জামিন দেওয়া হয়েছে বলে নিশ্চিত করেছেন নৌ পরিবহণ অধিদপ্তরের মহাপরিচালক কমডোর সৈয়দ আরিফুল ইসলাম।

নৌযান শ্রমিক ফেডারেশনের সভাপতি মো. শাহ আলম বলেন, আদালত থেকে এমভি আওলাদ-৭ এর মাস্টার ইসরাফিলকে জামিন দেওয়ার পরে লঞ্চগুলো ঘাটে ফিরিয়ে আনা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়