শিরোনাম
◈ দেশে আরও নতুন ৩ উপজেলা ও ১ থানার অনুমোদন ◈ সিন্দুক বা সীমান্ত পাহারার চেয়েও এখন সাইবার নিরাপত্তা বেশি জরুরি: তথ্যমন্ত্রী ◈ ২০২৭ সালে হজে যেতে ইচ্ছুকদের জন্য সুখবর: আজ থেকে প্রাক-নিবন্ধন শুরু, শেষ সময় ২৬ সেপ্টেম্বর ◈ পূর্বাচল নতুন শহর প্রকল্পে হচ্ছে ৪ থানা ও ৬ পুলিশ তদন্ত কেন্দ্র : আইজিপি ◈ ইরানের অবস্থান নিয়ে বিস্ফোরক মন্তব্য জেডি ভ্যান্সের, ‘শান্তি আলোচনা’ বিতর্কে নতুন মোড় (ভিডিও) ◈ জাতীয় পরিচয়পত্র জালিয়াতি রোধে ভোটার নিবন্ধনে আসছে নতুন নিয়ম, যেসব তথ্য লাগবে ◈ খেলাপি ঋণ কমাতে সুদ মওকুফের সিদ্ধান্ত কেন্দ্রীয় ব‌্যাং‌কের, এই সুবিধা কারা পাবে?   ◈ ইকুয়েডরকে হারিয়ে শেষ ষোলোয় স্বাগতিক মেক্সিকো ◈ বিশ্বকাপে ইরানের বিদায়ে ‘খুশির নাচ নেচেছেন’ যুক্তরা‌স্ট্রের হোমল্যান্ড সিকিউরিটির কর্মকর্তা  ◈ শুক্রবার ঢাকায় শুরু হ‌চ্ছে আন্তর্জাতিক এয়ারলাইন্স ফুটবল চ্যাম্পিয়নশিপ  

প্রকাশিত : ০৬ সেপ্টেম্বর, ২০১৮, ১২:৪০ দুপুর
আপডেট : ০৬ সেপ্টেম্বর, ২০১৮, ১২:৪০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সাংবাদিকদের অনশন ভাঙ্গালেন স্বরাষ্ট্রমন্ত্রী

মো. ইউসুফ আলী বাচ্চু : পেশাগত দায়িত্ব পালন কালে সাংবাদিকদের ওপর হামলাকারী দুর্বৃত্তদের গ্রেফতারের দাবীতে প্রতিকি অনশনরত সাংবাদিকদের অনশন ভাঙ্গালেন স্বরাষ্ট্রমন্ত্রী আছাদুজ্জামান খাঁন কামাল।

বুধবার বিলে জাতীয় প্রেসক্লাব চত্তরে বিএফইউজে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন ও ঢাকা সাংবাদিক ইউনিয়ন ডিইউজের আয়োজনে এ প্রতিকি অনশন পালনরত সাংবাদিকদের অনশন ভাঙ্গান তিনি ।

তিনি বলেছেন, নিরাপদ সড়কের দাবিতে শিশুদের আন্দোলনে সাংবাদিকদের ওপর হামলাকারীদের বিরুদ্ধে ইতিমধ্যেই মামলা হয়েছে। তাদেরকে ধরার জন্য চেষ্টা চলছে। সাংবাদিকদের সকল রমক নিরাপত্তার দায়িত্ব আমাদের। সব শেষে অনশনরত সাংবাদিকদের পানি পান করিয়ে অনশন ভাঙ্গান।

ফেডারেল সাংবাদিক ইউনিয়নের মাহাসচিব শাবান মাহমুদ বলেন, স্বাধীনতার পর প্রায় ২৪ জন সাংবাদিক হত্যা করা হয়েছে তার কোন বিচার আমরা পাইনি। অবিলম্বে সকল হত্যার বিচার চাই।

বিএফইউজের সভাপতি মোল্লা জালাল বলেন, দেশের সকল নাগরিকের নিরাপত্তা দেয়ার দায়িত্ব সরকারের । আমারা যাতে আমাদের পেশাগত দায়িত্ব সঠিক ভাবে পালন করতে পারি তার সকল ব্যবস্থা আপনাদের করতে হব। সকল ন্যয্য দাবি আদায়ে আমরা রাজপথে থাকব। সাংবাদিকদের রুটি- রুজি ও মর্যাদার লড়াইয়ে কারো সাথে আপস করা হবে না।

ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সোহেল হায়দার চৌধুরীর সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন, আবু জাফর সূর্য, আঃ মজিদ, খন্দকার মোজাম্মেল, বরুন ভৌমিক নয়ন, আক্তার হোসেন, উম্মুল ওয়ারা সুইটি, রিমন মাহফুজ প্রমুখ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়