শিরোনাম
◈ দেশে আরও নতুন ৩ উপজেলা ও ১ থানার অনুমোদন ◈ সিন্দুক বা সীমান্ত পাহারার চেয়েও এখন সাইবার নিরাপত্তা বেশি জরুরি: তথ্যমন্ত্রী ◈ ২০২৭ সালে হজে যেতে ইচ্ছুকদের জন্য সুখবর: আজ থেকে প্রাক-নিবন্ধন শুরু, শেষ সময় ২৬ সেপ্টেম্বর ◈ পূর্বাচল নতুন শহর প্রকল্পে হচ্ছে ৪ থানা ও ৬ পুলিশ তদন্ত কেন্দ্র : আইজিপি ◈ ইরানের অবস্থান নিয়ে বিস্ফোরক মন্তব্য জেডি ভ্যান্সের, ‘শান্তি আলোচনা’ বিতর্কে নতুন মোড় (ভিডিও) ◈ জাতীয় পরিচয়পত্র জালিয়াতি রোধে ভোটার নিবন্ধনে আসছে নতুন নিয়ম, যেসব তথ্য লাগবে ◈ খেলাপি ঋণ কমাতে সুদ মওকুফের সিদ্ধান্ত কেন্দ্রীয় ব‌্যাং‌কের, এই সুবিধা কারা পাবে?   ◈ ইকুয়েডরকে হারিয়ে শেষ ষোলোয় স্বাগতিক মেক্সিকো ◈ বিশ্বকাপে ইরানের বিদায়ে ‘খুশির নাচ নেচেছেন’ যুক্তরা‌স্ট্রের হোমল্যান্ড সিকিউরিটির কর্মকর্তা  ◈ শুক্রবার ঢাকায় শুরু হ‌চ্ছে আন্তর্জাতিক এয়ারলাইন্স ফুটবল চ্যাম্পিয়নশিপ  

প্রকাশিত : ০৬ সেপ্টেম্বর, ২০১৮, ১২:২৮ দুপুর
আপডেট : ০৬ সেপ্টেম্বর, ২০১৮, ১২:২৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বৃহস্পতিবার আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সভা

আবুল বাশার নূরু : আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির জরুরী সভা ডাকা হয়েছে। আগামীকাল বৃহস্পতিবার সন্ধ্যা সাতটায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে এই সভা অনুষ্ঠিত হবে। আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা সভায় সভাপতিত্ব করবেন।

এর আগে বিকেল ৫টায় দলের স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের সভা অনুষ্ঠিত হবে। সভায় সভাপতিত্ব করবেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

জানা গেছে, কিশোরগঞ্জ জেলার তাড়াইল উপজেলা পরিষদ, সিলেট জেলার গোলাপগঞ্জ পৌরসভা, দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার পাল্টাপুর, দিনাজপুর সদর উপজেলার শেখপুরা, রাজশাহীর পবা উপজেলার হুজুরীপাড়া, পাবনা সদর উপজেলার দাপুনিয়া, সিরাজগঞ্জ সদর উপজেলার তরনকান্দি, যশোরের মনিরাম উপজেলার দুর্বাডাঙ্গা, ভোলার তজুমদ্দিন উপজেলার সম্ভুপুর, টাঙ্গাইলের ভুয়াপুর উপজেলার অলোয়া এবং নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার খাগকান্দা ইউনিয়ন পরিষদ উপ-নির্বাচনে দলীয় মনোনয়ন চূড়ান্ত করা হবে আজকের সভায়।

এছাড়া রাজশাহী জেলা ও রাজশাহী মহানগর নেতাকর্মীদের সঙ্গে আজ বৈঠক করবেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সকাল ১০টায় ২৩ বঙ্গবন্ধু এভিনিউ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

আওয়ামী লীগের দফতর সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়