শিরোনাম
◈ দেশে আরও নতুন ৩ উপজেলা ও ১ থানার অনুমোদন ◈ সিন্দুক বা সীমান্ত পাহারার চেয়েও এখন সাইবার নিরাপত্তা বেশি জরুরি: তথ্যমন্ত্রী ◈ ২০২৭ সালে হজে যেতে ইচ্ছুকদের জন্য সুখবর: আজ থেকে প্রাক-নিবন্ধন শুরু, শেষ সময় ২৬ সেপ্টেম্বর ◈ পূর্বাচল নতুন শহর প্রকল্পে হচ্ছে ৪ থানা ও ৬ পুলিশ তদন্ত কেন্দ্র : আইজিপি ◈ ইরানের অবস্থান নিয়ে বিস্ফোরক মন্তব্য জেডি ভ্যান্সের, ‘শান্তি আলোচনা’ বিতর্কে নতুন মোড় (ভিডিও) ◈ জাতীয় পরিচয়পত্র জালিয়াতি রোধে ভোটার নিবন্ধনে আসছে নতুন নিয়ম, যেসব তথ্য লাগবে ◈ খেলাপি ঋণ কমাতে সুদ মওকুফের সিদ্ধান্ত কেন্দ্রীয় ব‌্যাং‌কের, এই সুবিধা কারা পাবে?   ◈ ইকুয়েডরকে হারিয়ে শেষ ষোলোয় স্বাগতিক মেক্সিকো ◈ বিশ্বকাপে ইরানের বিদায়ে ‘খুশির নাচ নেচেছেন’ যুক্তরা‌স্ট্রের হোমল্যান্ড সিকিউরিটির কর্মকর্তা  ◈ শুক্রবার ঢাকায় শুরু হ‌চ্ছে আন্তর্জাতিক এয়ারলাইন্স ফুটবল চ্যাম্পিয়নশিপ  

প্রকাশিত : ০৬ সেপ্টেম্বর, ২০১৮, ১২:১৭ দুপুর
আপডেট : ০৬ সেপ্টেম্বর, ২০১৮, ১২:১৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

তুরস্কসহ মধ্যপ্রাচ্যের সাথে নিজস্ব মুদ্রায় লেনদেন চালু করল রাশিয়া

সাইদুর রহমান: তুরস্ক, মধ্যপ্রাচ্য, পূর্ব-দক্ষিণ এশিয়া, ল্যাটিন আমেরিকা ও আফ্রিকার সাথে বৈদেশিক লেনদেনের ক্ষেত্রে এখন থেকে আর ডলার ব্যবহার করবে না রাশিয়া। ইতোমধ্যেই তারা নিজস্ব মুদ্রায় লেনদেন শুরু করে দিয়েছে বলে জানিয়েছেন দেশটির বাণিজ্য ও শিল্পমন্ত্রী ডেনিস মেন্টোরভ।

মেন্টোরভ জানান, ডলার থেকে নিজস্ব মুদ্রায় সকল কার্যক্রম স্থানান্তর এত দ্রুত করা সম্ভব ছিল না যদি যুক্তরাষ্ট্ররাশিয়ার ওপর অর্থনৈতিক অবরোধ না দিত। ইতোমধ্যেই তুরস্কের সাথে গাড়ির যন্ত্রাংশ বিক্রির ক্ষেত্রে নিজস্ব মুদ্রায় লেনদেন শুরু হয়ে গেছে।

মেন্টোরভ আরও জানান, ইউরোপীয় ইউনিয়নের ক্ষেত্রে যেহেতু কোনো সমস্যা নেই, এজন্য ইইউ এর দেশগুলোর সাথে ইউরো দিয়েই লেনদেন হবে।

এছাড়া রাশিয়ার সর্ববৃহৎ সামরিক সরঞ্জাম রপ্তানিকারক কোম্পানি রুশ উবোর্ন এক্সপোর্ট ডলার দিয়ে লেনদেন না করার ঘোষণা দিয়েছে। এবং প্রাথমিক চুক্তিগুলো ভিন্ন মুদ্রা দিয়েই সম্পন্ন করেছে।

আইটিসি ট্রেড এর তথ্য অনুযায়ী রাশিয়ার গত বছর রাশিয়ার রপ্তানির পরিমাণ ছিল ৩৫৯ বিলিয়ন ডলার আর আমদানি ছিল ২২৮ বিলিয়ন ডলার। সূত্র: খালিজ অনলাইন

  • সর্বশেষ
  • জনপ্রিয়