শিরোনাম
◈ দেশে আরও নতুন ৩ উপজেলা ও ১ থানার অনুমোদন ◈ সিন্দুক বা সীমান্ত পাহারার চেয়েও এখন সাইবার নিরাপত্তা বেশি জরুরি: তথ্যমন্ত্রী ◈ ২০২৭ সালে হজে যেতে ইচ্ছুকদের জন্য সুখবর: আজ থেকে প্রাক-নিবন্ধন শুরু, শেষ সময় ২৬ সেপ্টেম্বর ◈ পূর্বাচল নতুন শহর প্রকল্পে হচ্ছে ৪ থানা ও ৬ পুলিশ তদন্ত কেন্দ্র : আইজিপি ◈ ইরানের অবস্থান নিয়ে বিস্ফোরক মন্তব্য জেডি ভ্যান্সের, ‘শান্তি আলোচনা’ বিতর্কে নতুন মোড় (ভিডিও) ◈ জাতীয় পরিচয়পত্র জালিয়াতি রোধে ভোটার নিবন্ধনে আসছে নতুন নিয়ম, যেসব তথ্য লাগবে ◈ খেলাপি ঋণ কমাতে সুদ মওকুফের সিদ্ধান্ত কেন্দ্রীয় ব‌্যাং‌কের, এই সুবিধা কারা পাবে?   ◈ ইকুয়েডরকে হারিয়ে শেষ ষোলোয় স্বাগতিক মেক্সিকো ◈ বিশ্বকাপে ইরানের বিদায়ে ‘খুশির নাচ নেচেছেন’ যুক্তরা‌স্ট্রের হোমল্যান্ড সিকিউরিটির কর্মকর্তা  ◈ শুক্রবার ঢাকায় শুরু হ‌চ্ছে আন্তর্জাতিক এয়ারলাইন্স ফুটবল চ্যাম্পিয়নশিপ  

প্রকাশিত : ০৬ সেপ্টেম্বর, ২০১৮, ১২:০১ দুপুর
আপডেট : ০৬ সেপ্টেম্বর, ২০১৮, ১২:০১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ঠাকুরগাঁওয়ে বিরল প্রজাতির নীল গাভী উদ্ধার

ঠাকুরগাঁও প্রতিনিধি : ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল উপজেলা যদুয়ার গ্রামে ধাওয়া করে একটি নীলগাই আটক করেছে স্থানীয়রা। মঙ্গলবার সন্ধ্যায় যদুয়ার কুলিক নদী পার হতে এলাকাবাসী দুর্লভ প্রজাতির এই গাভীটিকে আটক করে। পরে যদুয়ার এলাকায় জাহিদ নামে এক যুবকের বাড়িতে নিয়ে রাখা হয় নীলগাইটিকে। খবর পেয়ে বন বিভাগের কর্মকর্তা, ইউপি চেয়ারম্যান, রাণীশংকৈল থানা পুলিশ ঘটনাস্থলে পরিদর্শন করেন।

রানীশংকৈল উপজেলা নির্বাহী কর্মকর্তা মৌসুমী আফরোজা বলেন, জেলা প্রশাসকের নির্দেশে নীলগাইটিকে যদুয়া এলাকা থেকে উদ্ধার করে দ্রুত উন্নত চিকিৎসার জন্য দিনাজপুরের রামসাগর জাতীয় উদ্যানে পাঠানো হয়েছে।

জেলা প্রশাসক আখতারুজ্জামান বলেন, নীলগাইটি এলাকাবাসী আটক করার সময় কিছুটা অসুস্থ হয়ে পড়ে। এ জেলায় চিকিৎসা ব্যবস্থা না থাকায় উদ্ধারকৃত নীলগাভীটিকে দিনাজপুর জাতীয় উদ্যানে পাঠানো হয়েছে। নীলগাভীটি সুস্থ্য হলে পরবর্তীতে সেটিকে কোথায় পাঠানো হবে তা বন বিভাগের কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে।

স্থানীয়রা জানায় নীলগাভীটি প্রায় ৩ মাস ধরে ঠাকুরগাঁও সদর উপজেলার রহিমানপুর পটুয়া এলাকায় বসবাস করছিল। গ্রামবাসীদের ধারণা নীলগাইটি ভারত থেকে বাংলাদেশের ভেতরে ঢুকে পড়ে। ফসল নষ্ট করায় সকলে মিলে অনেক চেষ্টা করে নীলগাইটিকে আটক করে।

রাণীশংকৈল উপজেলার বনবিভাগের কর্মকর্তা শাহজান আলী জানান নীলগাইটি দিনাজপুরের জাতীয় উদ্যানে রেখে চিকিৎসা দেয়া হচ্ছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়