শিরোনাম
◈ দেশে আরও নতুন ৩ উপজেলা ও ১ থানার অনুমোদন ◈ সিন্দুক বা সীমান্ত পাহারার চেয়েও এখন সাইবার নিরাপত্তা বেশি জরুরি: তথ্যমন্ত্রী ◈ ২০২৭ সালে হজে যেতে ইচ্ছুকদের জন্য সুখবর: আজ থেকে প্রাক-নিবন্ধন শুরু, শেষ সময় ২৬ সেপ্টেম্বর ◈ পূর্বাচল নতুন শহর প্রকল্পে হচ্ছে ৪ থানা ও ৬ পুলিশ তদন্ত কেন্দ্র : আইজিপি ◈ ইরানের অবস্থান নিয়ে বিস্ফোরক মন্তব্য জেডি ভ্যান্সের, ‘শান্তি আলোচনা’ বিতর্কে নতুন মোড় (ভিডিও) ◈ জাতীয় পরিচয়পত্র জালিয়াতি রোধে ভোটার নিবন্ধনে আসছে নতুন নিয়ম, যেসব তথ্য লাগবে ◈ খেলাপি ঋণ কমাতে সুদ মওকুফের সিদ্ধান্ত কেন্দ্রীয় ব‌্যাং‌কের, এই সুবিধা কারা পাবে?   ◈ ইকুয়েডরকে হারিয়ে শেষ ষোলোয় স্বাগতিক মেক্সিকো ◈ বিশ্বকাপে ইরানের বিদায়ে ‘খুশির নাচ নেচেছেন’ যুক্তরা‌স্ট্রের হোমল্যান্ড সিকিউরিটির কর্মকর্তা  ◈ শুক্রবার ঢাকায় শুরু হ‌চ্ছে আন্তর্জাতিক এয়ারলাইন্স ফুটবল চ্যাম্পিয়নশিপ  

প্রকাশিত : ০৫ সেপ্টেম্বর, ২০১৮, ১১:৫৪ দুপুর
আপডেট : ০৫ সেপ্টেম্বর, ২০১৮, ১১:৫৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পাবনায় সন্ত্রাসীদের হাতে আহত সরকারি কর্মচারির মৃত্যু

পাবনা প্রতিনিধি: পাবনায় জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে সন্ত্রাসীদের অস্ত্রাঘাতে ও পিটুনিতে আহত সরকারি কর্মচারী মোঃ আবু তালেব হাজারীর অবশেষে মৃত্যু হয়েছে। বুধবার শহরের চকছাতিয়ানি গোরস্তানে তার দাফন সম্পন্ন করা হয়েছে। তিনি রাজশাহী মেডিকেল হাসপাতালে চিকিৎসাধিন অবস্থায় মঙ্গলবার মারা যান। সে রাজশাহী পোস্টাল ট্রেনিং ইনষ্টিটিউটের উচ্চমান সহকারি পদে কর্মরত ছিলেন।

পুলিশ সূত্রে জানা গেছে, পাবনা জেলার সুজানগর উপজেলার নাজিরগঞ্জ ইউনিয়নের নওয়া গ্রামের বাড়িতে মোঃ আবু তালেব হাজারী ঈদুল আযহার ছুটিতে আসেন। শুক্রবার জুম্মার নামাজের পর জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে প্রতিবেশি আব্দুল করিম হাজারীর নেতৃত্বে একদল সশস্ত্র সন্ত্রাসী তার বাড়িতে হামলা চালায়। এ সময় সন্ত্রাসীরা সরকারি কর্মচারী আবু তালেব হাজারীকে পিটিয়ে ও কুপিয়ে গুরুতর আহত করে। তাকে বাঁচাতে সহোদর ভাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-পরিচালক আমজাদ হোসেন হাজারী ও ভাতিজা আরিফ হোসেন হাজারী এগিয়ে এলে তাদেরকেও কুপিয়ে ও পিটিয়ে আহত করা হয়। গুরুতর আহত আবু তালেব হাজারীকে প্রথমে সুজানগর স্বাস্থ্য কেন্দ্রে নেয়া হলে চিকিৎসকরা তাকে পাবনা জেনারেল হাসপাতালে স্থানান্তর করেন। পরে সেখান থেকে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। চিকিৎসাধিন অবস্থায় মঙ্গলবার আবু তালেব হাজারীর মৃত্যু ঘটে।

ঘটনার সত্যতা স্বীকার করে সুজানগর থানার ওসি শরিফুল আলম জানান, এ ব্যাপারে হত্যা মামলা দায়ের হয়েছে। মামলা নং-২০০/২০১৮। পুলিশ আসামীদের গ্রেফতারে চেষ্টা করছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়