শিরোনাম
◈ দেশে আরও নতুন ৩ উপজেলা ও ১ থানার অনুমোদন ◈ সিন্দুক বা সীমান্ত পাহারার চেয়েও এখন সাইবার নিরাপত্তা বেশি জরুরি: তথ্যমন্ত্রী ◈ ২০২৭ সালে হজে যেতে ইচ্ছুকদের জন্য সুখবর: আজ থেকে প্রাক-নিবন্ধন শুরু, শেষ সময় ২৬ সেপ্টেম্বর ◈ পূর্বাচল নতুন শহর প্রকল্পে হচ্ছে ৪ থানা ও ৬ পুলিশ তদন্ত কেন্দ্র : আইজিপি ◈ ইরানের অবস্থান নিয়ে বিস্ফোরক মন্তব্য জেডি ভ্যান্সের, ‘শান্তি আলোচনা’ বিতর্কে নতুন মোড় (ভিডিও) ◈ জাতীয় পরিচয়পত্র জালিয়াতি রোধে ভোটার নিবন্ধনে আসছে নতুন নিয়ম, যেসব তথ্য লাগবে ◈ খেলাপি ঋণ কমাতে সুদ মওকুফের সিদ্ধান্ত কেন্দ্রীয় ব‌্যাং‌কের, এই সুবিধা কারা পাবে?   ◈ ইকুয়েডরকে হারিয়ে শেষ ষোলোয় স্বাগতিক মেক্সিকো ◈ বিশ্বকাপে ইরানের বিদায়ে ‘খুশির নাচ নেচেছেন’ যুক্তরা‌স্ট্রের হোমল্যান্ড সিকিউরিটির কর্মকর্তা  ◈ শুক্রবার ঢাকায় শুরু হ‌চ্ছে আন্তর্জাতিক এয়ারলাইন্স ফুটবল চ্যাম্পিয়নশিপ  

প্রকাশিত : ০৫ সেপ্টেম্বর, ২০১৮, ০৪:৪৩ সকাল
আপডেট : ০৫ সেপ্টেম্বর, ২০১৮, ০৪:৪৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভোটারবিহীন নির্বাচনে মন্ত্রীরা মনে করে কিসের জনগণ : ব্যারিস্টার মঈনুল

 

রবিন আকরাম : তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ব্যারিস্টার মঈনুল হোসেন বলেছেন, মন্ত্রীরা মনে করে নির্বাচন ছাড়াই জেতা যায়। ভোটারবিহীন নির্বাচন করলে সকলে মনে করে কিসের জনগণ, আমার প্রধানমন্ত্রীর সাথে সম্পর্ক আছে। আমি নির্বাচিত হয়ে যাব।

তিনি বলেন, এ কারণেই আজকে গোটা সরকারই শেখ হাসিনার বিরুদ্ধে কাজ করছে। কোন মন্ত্রণালয় ঠিকমতো কাজ করছে না। সব মন্ত্রণালয় দুর্নীতিতে ভরে গেছে। এমন কোন জায়গা নাই যেখানে দুর্নীতি নাই। কোটি কোটি টাকা লুটপাট হচ্ছে। বাংলাদেশের বিরুদ্ধে এটা বিরাট চক্রান্ত। বাংলাদেশের ঐক্য নষ্ট করা, সকলে একত্রে থাকুক, দেশে শান্তিপূর্ণ পরিবেশ বিরাজ করুক এটা যারা চায়না তারাই এটা করাচ্ছে।

সম্প্রতি চ্যানেল আই-এ “তৃতীয় মাত্রা” টকশোতে ব্যারিস্টার মঈনুল এসব কথা বলেন।

তিনি বলেন, ভারতে যেভাবে নির্বাচন হয় সেভাবে করেন। সংসদ রাখবো, নিজের ইচ্ছামত শাসনতন্ত্র পরিবর্তন করে নেব, এটা করে যদি দেশের শান্তি-শৃঙ্খলা আসতো তাহলে আমরা সবাই খুশি হতাম। কিন্তু এটা করে তো সঙ্কট সৃষ্টি হয়েছে। বিরাট সঙ্কট আসছে। তারা সরকার ভালভাবে চালাতে পারছে না। জনগণের ভোট ছাড়া সরকার গঠন করলে জনগণের কাছে জবাবদিহিতা থাকে না। কর্মকর্তারা সবাই গণবিরোধী হয়ে যায়।

আইয়ুব খানের প্রোগ্রাম বর্তমান সরকার গ্রহণ করেছে মন্তব্য করে মঈনুল হোসেন বলেন, আমি অবাক হই, আজকে আইয়ুব খানের প্রোগ্রাম বাংলাদেশে বাস্তবায়ন হচ্ছে। আবার বলে বাংলাদেশে পাকিস্তানি রাজাকার আছে। কেন পাকিস্তানি আইয়ুব খানের প্রোগ্রাম বাংলাদেশের সরকারের কাছে গ্রহণযোগ্য হবে। উন্নয়নের রাজনীতি আইয়ুব খান করেছে। উন্নয়নের কথা বলে কি সে থাকতে পেরেছে। স্বাধীন বাংলাদেশের সরকার কিভাবে গণতন্ত্রকে বাদ দিয়ে সেই উন্নয়নের রাজনীতির কথা বলে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়