শিরোনাম
◈ দেশে আরও নতুন ৩ উপজেলা ও ১ থানার অনুমোদন ◈ সিন্দুক বা সীমান্ত পাহারার চেয়েও এখন সাইবার নিরাপত্তা বেশি জরুরি: তথ্যমন্ত্রী ◈ ২০২৭ সালে হজে যেতে ইচ্ছুকদের জন্য সুখবর: আজ থেকে প্রাক-নিবন্ধন শুরু, শেষ সময় ২৬ সেপ্টেম্বর ◈ পূর্বাচল নতুন শহর প্রকল্পে হচ্ছে ৪ থানা ও ৬ পুলিশ তদন্ত কেন্দ্র : আইজিপি ◈ ইরানের অবস্থান নিয়ে বিস্ফোরক মন্তব্য জেডি ভ্যান্সের, ‘শান্তি আলোচনা’ বিতর্কে নতুন মোড় (ভিডিও) ◈ জাতীয় পরিচয়পত্র জালিয়াতি রোধে ভোটার নিবন্ধনে আসছে নতুন নিয়ম, যেসব তথ্য লাগবে ◈ খেলাপি ঋণ কমাতে সুদ মওকুফের সিদ্ধান্ত কেন্দ্রীয় ব‌্যাং‌কের, এই সুবিধা কারা পাবে?   ◈ ইকুয়েডরকে হারিয়ে শেষ ষোলোয় স্বাগতিক মেক্সিকো ◈ বিশ্বকাপে ইরানের বিদায়ে ‘খুশির নাচ নেচেছেন’ যুক্তরা‌স্ট্রের হোমল্যান্ড সিকিউরিটির কর্মকর্তা  ◈ শুক্রবার ঢাকায় শুরু হ‌চ্ছে আন্তর্জাতিক এয়ারলাইন্স ফুটবল চ্যাম্পিয়নশিপ  

প্রকাশিত : ০৫ সেপ্টেম্বর, ২০১৮, ০১:০৯ রাত
আপডেট : ০৫ সেপ্টেম্বর, ২০১৮, ০১:০৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শারজায় গাড়িবিহীন আবাসিক প্রকল্প, ব্যয় ৮১ কোটি ডলার

রাশিদ রিয়াজ: শারজায় গাড়িমুক্ত রিয়েল এস্টেট এক প্রকল্প বাস্তবায়নে ব্যয় করা হবে ৮১ কোটি ডলার। আলেফ গ্রুফ নামে ডেভলপার প্রতিষ্ঠান আল হামাদ বিল্ডিং কনট্রাক্টিং কোম্পানিকে এ প্রকল্প বাস্তবায়নের কাজে নিয়োগ দিয়েছে। এ আবাসিক প্রকল্পে যারা বাস করবেন তারা পায়ে হেঁটেই যাতায়াত করবেন। কিন্তু আধুনিক জীবনযাপনের সকল সুযোগ সুবিধাই থাকবে এ আবাসিক প্রকল্পে। পরিবেশ দূষণের কথা বিবেচনা করেই আবাসিক প্রকল্পে বিভিন্ন ধরনের হাঁটার পথ থাকবে কিন্তু থাকবে না কোনো গাড়ি চলার রাস্তা। নিরব নিভৃত এক পরিবেশে অবসর কাটাতে এধরনের আবাসিক প্রকল্প অনেকেরই দৃষ্টি আকর্ষণ করবে বলে ধারণা করা হচ্ছে। আরব বিজনেস

আলেফ গ্রুপের এমডি ইসা আতায়া বলেন, আধুনিক সকল ধরনের অবকাঠামো থাকবে এ আবাসিক প্রকল্পে। তিরিশ লাখ বর্গফুট জুড়ে গড়ে তোলা হবে এ আবাসিক প্রকল্প। গুচ্ছ সুইমিংপুল, হেলথ ক্লাব, জিম সুবিধা, নার্সারি, পারিবারিক বিনোদন কেন্দ্র ও ছোটদের জন্যে থাকবে বিশেষ এলাকা। এ প্রকল্পে বাড়িগুলো হবে তিন বেডরুমের। ডুপ্লেক্স ও পেন্থহাউজের মতই তা চোখ ধাঁধিয়ে দেবে। নিয়মিত মিউজিক কনসার্ট, আর্ট গ্যালারি, ফ্রাইডে মার্কেট, খাবার পরখ করে দেখার মত উৎসব আর আউটডোর ফিটনেস এ আবাসিক প্রকল্পে এমন এক ভিন্ন আমেজ তৈরি করবে যাতে কেউ গ্যাড়ির প্যা পু ভেঁপুর শব্দ অনায়াসে ভুলে থাকতে পারে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়