শিরোনাম
◈ বাংলা‌দে‌শের বিরু‌দ্ধে খর্ব শক্তির দল নয়, স্কোয়াডের গভীরতা যাচাই‌য়ে নতুন‌দের নেয়া হ‌য়ে‌ছে: নিউজিল্যান্ড কোচ ◈ ক্রিশ্চিয়া‌নো রোনাল‌দো এখ‌নো পর্তুগালের জন্য গুরুত্বপূর্ণ  ◈ কুয়েতের আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন হামলা, জ্বালানি ট্যাংকে অগ্নিকাণ্ড ◈ কুনারে পাকিস্তানের রকেট হামলা, ৯ হাজারের বেশি পরিবার ঘরছাড়া ◈ ‘মাইনাস টু ফর্মুলা’ বাস্তবায়নে দুই দলের শীর্ষ নেতাদের ওপর নির্যাতনের অভিযোগ ◈ জ্বালানি অনিশ্চয়তায় ছাদভিত্তিক সৌরবিদ্যুতে ঝুঁকছে কারখানাগুলো, সক্ষমতা ৫০০ মেগাওয়াট ছাড়িয়েছে ◈ ২০৩০ সালে বাংলাদেশের পোশাক রপ্তানির ওপর ৫% কার্বন কর আরোপ করবে ইইউ ◈ ব্যাংকঋণে শীর্ষে সরকার, বিদ্যুৎ-জ্বালানি ও সার খাতে বাড়বে ভর্তুকি ◈ ইরান যুদ্ধ ঠেকাতে মাঠে চীন-পাকিস্তান, ৫ দফা পরিকল্পনা প্রকাশ ◈ সংবিধান সংশোধন বিশেষ সংসদীয় কমিটি গঠনের প্রস্তাব

প্রকাশিত : ০২ সেপ্টেম্বর, ২০১৮, ০৪:০৩ সকাল
আপডেট : ০২ সেপ্টেম্বর, ২০১৮, ০৪:০৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

প্রাকৃতিক উপায়ে যেভাবে ঘামের দুর্গন্ধ দূর করবেন

লাইফস্টাইল ডেস্ক : ভ্যাপসা গরম যেন পিছুই ছাড়ছে না! আর এই গরমে একটুতেই নাকাল হতে হচ্ছে। একটু হাঁটাহাঁটি বা খাটনিতেই ঘেমে-নেয়ে একাকার। শরীরে ব্যাকটেরিয়ার বংশবৃদ্ধির কারণে ঘামে দুর্গন্ধ দেখা দেয়। ঘামের দুর্গন্ধ দূর করতে বাজারে নানা রকম বডিস্প্রে, রোল অন জাতীয় সুগন্ধি পাওয়া যায়। কিন্তু সেসব সুগন্ধিতে থাকা ক্ষতিকারক রাসায়নিক আমাদের ত্বকের ক্ষতি করতে পারে। তাই ঘরোয়া উপায়ে ঘামের দুর্গন্ধ দূর করার কৌশল জেনে নিন-

গোলাপজল: ঘামের দুর্গন্ধ দূর করার জন্য সবচেয়ে সহজ উপায় হলো গোলাপজলের ব্যবহার। গোসলের পানির সঙ্গে পরিমাণমতো গোলাপজল মিশিয়ে নিয়ে গোসল করুন। এই উপায়টি দীর্ঘক্ষণ দেহকে ঘামের দুর্গন্ধ থেকে দূরে রাখে। এটি খুব কার্যকরী।

মধু: একটি পাত্রে সামান্য উষ্ণ গরম পানি নিয়ে তাতে সামান্য পরিমাণ মধু মিশিয়ে রেখে দিন। গোসলের শেষে মধু মিশ্রিত পানি গায়ে ঢেলে নিন। এই মিশ্রণটি ঘামের দুর্গন্ধ দূর করতে সাহায্য করবে।

বেকিং সোডা: বেকিং সোডা পেস্ট বানিয়ে বগলে লাগিয়ে নিন। এটি ঘামের কটূ গন্ধ দূর করতে সাহায্য করে। তাছাড়া বগলের অতিরিক্ত ঘাম রোধ করার জন্য বেকিং সোডার সঙ্গে কর্নফ্লাওয়ার মিশিয়ে নিতে পারেন।

নিম পাতা: নিম পাতার ব্যবহারে ঘামের দুর্গন্ধ রোধ করা যায় সহজেই। ঘামের দুর্গন্ধ হওয়ার জন্য শরীরে যে ব্যাকটেরিয়া দায়ী, সেই ব্যাকটেরিয়ার বৃদ্ধি রোধ করার জন্য নিম পাতা খুব উপকারী। কিছু নিমপাতা পানি দিয়ে সেদ্ধ করে নিন। গোসল করার সময় এই পানি ব্যবহার করুন। এই পদ্ধতি শরীরের টক্সিন রোধ করে এবং ঘামের দুর্গন্ধ দূরে রাখে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়