শিরোনাম
◈ ভোটগ্রহণ শেষ, এবার অপেক্ষা ফলাফলের ◈ দুপুর পর্যন্ত নির্বাচনে ৪৮৬ কেন্দ্রে বিশৃঙ্খলা, ৫৯ কেন্দ্রে জালভোট ◈ দুপুরের পর বিভিন্ন কেন্দ্রে ভোটারদের দীর্ঘ সারি, উৎসবমুখর ভোটগ্রহণ ◈ গণতান্ত্রিক অভিযাত্রার গুরুত্বপূর্ণ অধ্যায় আজকের এই নির্বাচন: তারেক রহমান ◈ সিইসির সঙ্গে বৈঠকে ১১ দলীয় জোটের প্রতিনিধি দল ◈ ভোট ডাকাতি হলে আব্বাসের রাজত্ব খানখান করে দেওয়ার হুঁশিয়ারি নাসীরুদ্দীনের ◈ পুলিশ সদর দপ্তরে কন্ট্রোল রুম থেকে ভোটের চিত্র পর্যবেক্ষণ করলেন প্রধান উপদেষ্টা ◈ দুপুর ১২টা পর্যন্ত দেশের ৩২ হাজার ৭৮৯ কেন্দ্রে ভোট পড়েছে ৩২.৮৮ শতাংশ: ইসি সচিব ◈ দুপুরে এনসিপির জরুরি সংবাদ সম্মেলন ◈ ক্ষমতায় এলে ভারতের সঙ্গে সুসম্পর্ককে ‘অগ্রাধিকার’ দেবে জামায়াত: এনডিটিভিকে শফিকুর রহমান

প্রকাশিত : ২৭ জুলাই, ২০১৮, ১২:৩১ দুপুর
আপডেট : ২৭ জুলাই, ২০১৮, ১২:৩১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বাংলাদেশ থেকে ৫৬ হাজার ২৯০ হজযাত্রী জেদ্দায় পৌঁছেছে

ডেস্ক রিপোর্ট : পবিত্র হজ ফ্লাইট চালু হওয়ার ১৩তম দিনে এখন পর্যন্ত বাংলাদেশ থেকে ১শ' ৫৬টি ফ্লাইটে জেদ্দা কিং আব্দুল আজিজ বিমানবন্দরে পৌঁছেছে ৫৬ হাজার ২শ' ৯০ জন হজযাত্রী।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ৭৭টি ফ্লাইটে ২৯ হাজার ১শ' ৬২ এবং সৌদি এয়ারলাইন্সের ৭৯টি ফ্লাইটে ২৭ হাজার ১শ' ২৮ জন হজযাত্রী পৌঁছেছেন।

এর মধ্যে ৩ হাজার ২শ' ৫৯ জন সরকারি এবং ৫৩ হাজার ৩১ জন বেসরকারি ব্যবস্থাপনায় হজ পালনে গেছেন।

এদিকে, বাংলাদেশ থেকে যাওয়া সব হজ যাত্রী মক্কা ও মদিনায় অবস্থান করছেন বলে জানিয়েছে হজ মিশন কর্তৃপক্ষ। সূত্র : সময় টিভি

  • সর্বশেষ
  • জনপ্রিয়