শিরোনাম
◈ বাংলাদেশগামী জাহাজে ৪০৫ টন বিস্ফোরক তৈরির উপাদান জব্দ করল ইন্দোনেশিয়ার নৌবাহিনী ◈ ভারতের পেট্রাপোলে পলাতক আ.লীগ নেতাদের বৈঠক, বেনাপোল সীমান্তে নিরাপত্তা জোরদার ◈ খুন, চাঁদাবাজি ও সশস্ত্র সন্ত্রাসে আতঙ্কিত খুলনা, সন্ধ্যার পর ক্রেতাশূন্য নিউমার্কেট ◈ ফতুল্লায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে পুলিশ সদস্য নিহত, দৌড়ে প্রাণে বাঁচলেন এএসআই ◈ ১৮ দিনে পোশাক খাতে ৪২৮ মিলিয়ন ডলারের উৎপাদন ক্ষতি, অন্য দেশে সরেছে ২৫৪ মিলিয়ন ডলারের অর্ডার ◈ জাতীয় ঐক্য গড়তে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে বসছেন প্রধানমন্ত্রী, সোমবার শুরু এনসিপিকে দিয়ে ◈ যে দেশে বাংলাদেশের চেয়ে বেশি মজুরি দেওয়া হয়, সমান সুবিধা থাকলে আমাদেরও বেশি মজুরি দিতে সমস্যা নেই: বিজিএমইএ সভাপতি ◈ সামাজিক মাধ্যমে পদত্যাগের গুঞ্জন নিয়ে মুখ খুললেন এমপি ফজলুর রহমান ◈ ১৬ বছরের কম বয়সীদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে নীতিমালা তৈরির নির্দেশ হাইকোর্টের ◈ শ্রমিক অসন্তোষে পোশাকশিল্পে বড় ধাক্কা, ১৮ দিনে ক্ষতি ৪২৮ মিলিয়ন ডলার

প্রকাশিত : ২৫ জুলাই, ২০১৮, ০৯:১৭ সকাল
আপডেট : ২৫ জুলাই, ২০১৮, ০৯:১৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

‘বন্দুকের নল দিয়ে আ.লীগ ক্ষমতায় আসেনি’

হ্যাপী আক্তার: সাবেক সংসদ সদস্য ও যুব মহিলালীগের সভাপতি নাজমা আকতার বলেছেন, বাংলাদেশে কোন গণতন্ত্র দল বলতে পারবে যে, আওয়ামী লীগের চেয়ে অনেক বেশি গণতান্ত্রিক দল দেশে আছে। আওয়ামী লীগ একমাত্র দল যারা যে কোনো সময়ে রাজনৈতিক দল গঠন করেছে। সেই প্রক্রিয়াতে আজ পর্যন্ত নির্বাচন প্রক্রিয়ার মাধ্যমেই ক্ষমতায় এসেছে। তারা (আ.লীগ) কখনো পেছনের দরজা কিংবা বন্দুকের নল দিয়ে ক্ষমতায় আসেনি ।

বেসরকারি একটি টেলিভিশন টেলিভিশন চ্যানেল আই এর ‘তৃতীয় মাত্রা’ টক শো অনুষ্ঠানে আলাপকালে তিনি এসব কথা বলেন।

এসময় নাজমা আকতার বলেন, একদলীয় প্রচারণা কেন? এই পর্যন্ত যে নির্বাচন হলো, প্রচারণা তো সমানে সমানে হচ্ছে। একদলীয় প্রচারণা এই কথাটি বলার মানে কি? গত নির্বাচনে বিএনপি ৫টি সিটি নির্বাচনে বিজয়ী হয়েছে।

তিনি বলেন, যখন যে নির্বাচন হয় তখন সেই সরকারের শাসন আমলে নির্বাচনগুলো হয়। তারা (বিএনপি) তাদের আমলে যে নির্বাচনগুলো হয়েছিল, তখন ১ লাখ ৪৪ হাজার ভূয়া ভোটার ছিলো। মানুষ ভোট কেন্দ্রে যেতে পারেননি। ট্রাক ভরে ভরে এক কেন্দ্র থেকে অন্য কেন্দ্রে গিয়ে ভোট দিত, এমন অবস্থা ছিলো। তাদের (বিএনপি) মুখে সুন্দর সুন্দর কথা শুভা পায় না, বিষয়টি হাস্যকর। বিএনপি অভিযোগ দিতে থাকবে নির্বাচনের সময় নির্বাচন করবে। বিএনপির আমলে যে নির্বাচন হয়েছে, তার চেয়ে এখনকার নির্বাচন অনেক বেশি নিরপেক্ষ ও সুষ্ঠু হচ্ছে।

তিনি আরো বলেন, নিরপেক্ষ কোনো কর্মীকে যার বিরুদ্ধে কোনো মামলা নেই, তাকে যদি শুধু নির্বাচনের জন্য গ্রেফতার করা হয়। তাহলে আমি তার প্রতিবাদ করবো। গাজীপুর সিটি নির্বাচনকে উল্লেখ করে তিনি বলেন, যারা মামলার আসামি তাদের বিরুদ্ধে যদি গ্রেপ্তারি পরোয়ানা থাকে তারপরেও যদি সে পুলিশের সামনের দিয়ে ঘোরাফেরা করে তাহলে তো পুলিশ তাকে ধরবেই। সুতরাং ঢালাউ অভিযোগ না করলেও হয়।

  • সর্বশেষ