শিরোনাম
◈ অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা গ্রেপ্তার নিয়ে যা জানালেন ডিএমপির উপ-পুলিশ কমিশনার ◈ জ্বালানি খাতের বাড়তি ব্যয় সামলাতে বিশ্বব্যাংকের সহায়তা চেয়েছে বাংলাদেশ ◈ রুপির পতন ঠেকাতে যেভাবে নানা পদক্ষেপ নিয়েছে ভারত! ◈ কিংবদন্তি অভিনেত্রী নাসিমা খান মারা গেছেন ◈ চুয়েটে তালা ভেঙে প্রশাসনিক ভবনে প্রবেশ করলেন নতুন উপাচার্য ◈ ১০ জনের লিভারপুলকে ৩-০ গো‌লে ম‌্যান‌চেস্টার সিটি ◈ রিকশা ভাড়া থেকে ভিক্ষা সবই হবে ডিজিটাল বাংলা কিউআর পেমেন্টে, মিলবে না ভাংতির ঝামেলা ◈ ১০০ টাকায় বিক্রি জিদানের সাবেক ক্লাব, ষষ্ঠ ডিভিশনে বোর্দো ◈ রাজধানীতে সাবেক ২ সেনা কর্মকর্তা গ্রেপ্তার, জানা গেল কারণ ◈ সৌদির প্রধান বিমানবন্দর ব্যবহারে মার্কিন নাগরিকদের সতর্ক করল ওয়াশিংটন

প্রকাশিত : ২৪ জুলাই, ২০১৮, ১০:০০ দুপুর
আপডেট : ২৪ জুলাই, ২০১৮, ১০:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রাজস্থানে দুধের চেয়ে গোমূত্রের দাম বেশি

সাইদুর রহমান : ভারতে রাজস্থানে গরুর দুধের পাশাপাশি গোমূত্রও বিক্রি হচ্ছে। বাজারে গোমূত্রের ব্যাপক চাহিদা থাকায় ভাগ্য খুলছে পশুপালকদেরও। গোমূত্রের চাহিদা এতটাই বেশি যে দুধের থেকেও তা বেশি দামে বিক্রি হচ্ছে। ‘হাইব্রিড গরুর মূত্র’ পাইকারী বাজারে লিটারপিছু ১৫-৩০ টাকা করে বিক্রি হচ্ছে। যেখানে গোরুর দুধের দাম লিটারপিছু ২২-২৫ টাকা।

খবরে বলা হয়, জয়পুরের কৈলেশ গুজ্জর গোমূত্র বিক্রি শুরু করার পর থেকে তার আয় অনেক বেড়ে গিয়েছে। দুধের পাশাপাশি গোমূত্র বিক্রিতে তাঁর উপার্জন ৩০% বেড়েছে বলে তিনি জানিয়েছেন। তার কথায়, ‘গরু আমাদের মা। কাজেই তার জন্য রাত জাগাটা কোনও ব্যাপার নয়।’

অপর এক দুধ-বিক্রেতা ওম প্রকাশ মিশ্র বলেন, ‘আমি ৩০ থেকে ৫০ টাকায় এক লিটার গোমূত্র বেচি। গোমূত্রের চাহিদা এখন সাংঘাতিক।’

উদয়পুরে সরকার পরিচালিত কৃষি ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় মহারাণা প্রতাপ প্রতি মাসে জৈব কৃষি প্রকল্পে ৩০০-৫০০ লিটার গোমূত্র ব্যবহার করে। প্রতি মাসে তারা ১৫,০০০ থেকে ২০,০০০ টাকার গোমূত্র কেনে।

উল্লেখ্য, জৈব কৃষকরা কীটনাশক হিসেবে গোমূত্র ব্যবহার করেন। এছাড়া অনেকে ওষুধ হিসেবে এবং ধর্মীয় বিশ্বাসের কারণে কেনে গোমূত্র। কৈলেশ জানালেন, গোমূত্র সংগ্রহ করার জন্য তিনি সারারাত জেগে বসে থাকেন, যাতে একটুও গোমূত্র মাটিতে পড়ে না-যায়। সূত্র : এই সময়

  • সর্বশেষ