শিরোনাম
◈ নতুন শ্রমবাজারে নজর, বিদেশে লবিস্ট নিয়োগের পরিকল্পনা প্রধানমন্ত্রীর ◈ মধ্যপ্রাচ্যে যুদ্ধ: দারুন চাপে মধ্যবিত্ত, খরচ কমিয়ে চলছে না জীবন ◈ আবা‌রো লিভারপুলকে হারিয়ে চ‌্যা‌ম্পিয়ন্স লি‌গের সেমিফাইনালে পিএসজি ◈ দেশের বাজারে আবার বাড়ল স্বর্ণের দাম ◈ ভারতে বিদ্যুৎকেন্দ্রে বয়লার বিস্ফোরণে ১৪ জন নিহত ◈ মানবতাবিরোধী অপরাধ মামলায় নানক-তাপসসহ ২৮ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি আজ ◈ মধ্যপ্রাচ্যে রপ্তানি অর্ধেকে নেমে গেছে, আটকে আছে বহু চালান ◈ যুক্তরাষ্ট্রকে বাদ দিয়ে হরমুজ প্রণালি সচল রাখতে ইউরোপের পরিকল্পনা ◈ সময়ের আগেই পাকিস্তানের হাতে তুরস্কের পঞ্চম প্রজন্মের ‘কান’ স্টিলথ ফাইটার, চাপে ভারত ◈ সারা দেশে আজ শুরু প্রাথমিক বৃত্তি পরীক্ষা

প্রকাশিত : ২৪ জুলাই, ২০১৮, ০৮:২৭ সকাল
আপডেট : ২৪ জুলাই, ২০১৮, ০৮:২৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

‘মুক্তিযুদ্ধের চেতনা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে’

রবিন আকরাম : কোটা সংষ্কার নিয়ে গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা জাফরুল্লাহ চৌধুরী বলেন, স্বাধীনতার মূল কথাই ছিল বৈষম্য নিরসন। মুক্তিযুদ্ধের অসমাপ্ত সেই কাজটাই বর্তমান প্রজন্মের ছাত্ররা করছে। মুক্তিযুদ্ধের চেতনা তারা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে। কোটাব্যবস্থাকে মেধাশূন্য করার চক্রান্ত হিসেবে উল্লেখ করেন তিনি।

সোমবার বিকেলে রাজধানীর জাতীয় প্রেসক্লাবে নাগরিক ঐক্য আয়োজিত ‘কোটা সংস্কার আন্দোলনে নিপীড়িত শিক্ষার্থীদের প্রতি সংহতি প্রকাশ এবং আমাদের করণীয়’ শীর্ষক আলোচনায় এ কথা বলেন তিনি।

অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আসিফ নজরুল বলেন, আন্দোলনকারীদের হাড় ভেঙেই থামছে না, তাদের আটক করে রাখা হচ্ছে; যাতে করে আবার মাঠে নামতে না পারে। হামলাকারীরা গ্রেপ্তার হচ্ছে না, আক্রান্ত ব্যক্তিরা গ্রেপ্তার হচ্ছে। আহত ব্যক্তিদের হাসপাতাল থেকে বের করে দেওয়াকে ফৌজদারি অপরাধ হিসেবে শাস্তির আওতায় আনার দাবি জানান তিনি। প্রথম আলো

  • সর্বশেষ
  • জনপ্রিয়