শিরোনাম
◈ রিয়াদে ফ্লাইট বন্ধ, বিকল্প হিসেবে দাম্মাম ও মদিনায় পাঠানো হবে যাত্রীদের: বিমানমন্ত্রী ◈ বিশ্বব্যাংকের প্রতিবেদন: ভারতের শীর্ষ ১০ শতাংশ ধনীর চেয়েও বেশি আয় যুক্তরাষ্ট্রের দরিদ্রদের ◈ যে কারণে সারা দেশে এলপিজি গ্যাসের দোকান বন্ধ ঘোষণা ◈ অন্তঃসত্ত্বা স্ত্রীকে খুন করে ৯৯৯–এ কল, ঘটনাস্থলে পুলিশ দেখল লাশের পাশে ধূমপান করছেন স্বামী ◈ জ্বালানি সংকট মোকাবিলায় দেশের কয়লা উত্তোলনে জোর, অগ্রাধিকার পাচ্ছে ফুলবাড়ী খনি ◈ চুয়েটে নতুন উপাচার্যকে ভবনের ভেতরে রেখে বাইরে থেকে তালা দিলেন শিক্ষার্থীরা ◈ প্রথম ভোট শুরু ২১ জানুয়ারি, পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচন: ইসি ◈ ‘নাশতা করার সময় চারদিক থেকে বাসায় ঢিল ছোড়া শুরু হয়’, উত্তরায় জি এম কাদেরের বাসায় হামলা-ভাঙচুর ◈ অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা গ্রেপ্তার নিয়ে যা জানালেন ডিএমপির উপ-পুলিশ কমিশনার ◈ জ্বালানি খাতের বাড়তি ব্যয় সামলাতে বিশ্বব্যাংকের সহায়তা চেয়েছে বাংলাদেশ

প্রকাশিত : ২৩ জুলাই, ২০১৮, ০৭:৪৪ সকাল
আপডেট : ২৩ জুলাই, ২০১৮, ০৭:৪৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

করলা চা নিয়ন্ত্রণ করবে ডায়াবেটিস

ডেস্ক রিপোর্ট :  করলা আপনার প্রিয় খাবার না হতে পারে, কিন্তু এর পুষ্টিগুণের কোনও শেষ নেই। নানাভাবে করলা খাওয়া যেতে পারে। তরকারিতে, সবজি রান্নায়, বিভিন্ন স্মুদি ও সবজির জুসের পুষ্টগুণ বাড়াতে অনেকেই ব্যবহার করে থাকেন করলা।

পুষ্টিবিদরা করলার উপকারিতা ভালোভাবে নেয়ার জন্য পান করতে বলেছেন করলার তিতা চা। এটি রক্তে সুগারের মাত্রা নিয়ন্ত্রণে সাহায্য করে, লিভার পরিষ্কার করে, ওজন নিয়ন্ত্রণেও সাহায্য করে।

আসুন জেনে নেই করলা চা কীভাবে ডায়াবেটিস নিয়ন্ত্রণ করে।

রক্তে সুগারের মাত্রা নিয়ন্ত্রণ

রক্তে সুগারের মাত্রা নিয়ন্ত্রণ করতে পারে বলে প্রাচীনকাল থেকেই ডায়াবেটিস নিয়ন্ত্রণে করলার ব্যবহার হয়ে আসছে। করলার চা খেলে আপনি নিজের ব্লাড সুগার নিয়ন্ত্রণ করতে পারবেন।

রক্তের কোলেস্টেরল

করলা চা রক্তে কোলেস্টেরলের মাত্রা কমিয়ে শরীর সুস্থ রাখতে সাহায্য করে। তাই নিয়ম মেনে করলা চা খেলে রক্তে সুগারের মাত্রা নিয়ন্ত্রণে থাকে। ফলে ডায়াবেটিস নিয়ন্ত্রণ থাকে।

লিভার পরিষ্কার রাখে

লিভার পরিষ্কার রাখা খুবই জরুরি। লিভার আপনার শরীরের ভেতরকার বিষাক্ত পদার্থ বের করতে সাহায্য করে। ফলে বদহজম রোধ করে। তাই লিভার পরিষ্কার করতে খেতে পারেন করলা চা।

রোগ প্রতিরোধ ক্ষমতা

করলা চায়ে উপস্থিত ভিটামিন সি কোনও ইনফেকশনের হাত থেকে রক্ষা করে, ফলে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়।

  • সর্বশেষ