শিরোনাম
◈ মগবাজার পেয়ারাবাগে এলিভেটেড এক্সপ্রেসওয়ে ও চার লেন রেলপথের কাজ চলতে বাধা নেই ◈ মালয়েশিয়ায় চিকিৎসা শেষে দেশে ফিরলেন মির্জা আব্বাস ◈ ইসরায়েলে ইনটেলের সেমিকন্ডাক্টর কারখানায় বিস্ফোরণ, ছড়িয়ে পড়েছে বিষাক্ত রাসায়নিক পদার্থ ◈ স্কুলে ভর্তিতে বয়স নির্ধারণ, কোন শ্রেণিতে কত বছর হতে হবে যা জানাগেল ◈ কুমিল্লা মহানগর জামায়াতের কমিটি নিয়ে দ্বন্দ্ব, সেক্রেটারির গাড়ি ভাঙচুর-হামলা ◈ ডেঙ্গু প্রতিরোধে সপ্তাহে দুদিন ঘরবাড়ি পরিষ্কারের আহ্বান প্রধানমন্ত্রীর ◈ এভিয়েশন খাতে বিনিয়োগে আগ্রহী ইতালি, বাংলাদেশে গড়তে চায় এমআরও হাব ◈ রাশিয়ার পর বাংলাদেশের পারমাণবিক বিদ্যুৎ খাতে চীন-যুক্তরাষ্ট্রের নজর ◈ বুক কাঁপছে আতঙ্কে, তবু থামছে না জীবিকার লড়াই : জীবিকার টানে সৌদি ফিরছেন প্রবাসীরা ◈ রাত গভীর হলেই বাড়ে বিদ্যুতের চাহিদা, ৩ হাজার মেগাওয়াট যাচ্ছে কোথায়?

প্রকাশিত : ২২ জুলাই, ২০১৮, ০৬:১৫ সকাল
আপডেট : ২২ জুলাই, ২০১৮, ০৬:১৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ইরানে আন্তর্জাতিক জীববিজ্ঞান অলিম্পিয়াডে ব্রোঞ্জ পেল আদিত্য

রাশিদ রিয়াজ : ইরানে ২৯তম আন্তর্জাতিক জীববিজ্ঞান অলিম্পিয়াডে ব্রোঞ্জ পেয়েছে বাংলাদেশের আদিত্য নাগ।
এ প্রতিযোগিতায় বাংলাদেশের বায়োজিদ মিয়া, তামজিদ হোসাইন তানিম, প্রকৃতি প্রজুতি তুষ্টি অংশগ্রহণ করেন। এবারে অলিম্পিয়াডে অংশগ্রহণকারী বাংলাদেশি প্রতিযোগিদের মধ্যে বয়সের দিক থেকে সর্বকনিষ্ঠ ছিল আদিত্য। তেহরানের আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আজ অলিম্পিয়াডের ফলাফল ঘোষণা করা হয় এবং পদক বিতরণ করা হয়। ইরানের শিক্ষামন্ত্রী ড. সাইয়্যেদ মোহাম্মদ বাত্তাহির হাত থেকে পদক নেন আদিত্য।

আন্তর্জাতিক জীববিজ্ঞান অলিম্পিয়াডে এই প্রথমবারের মতো কোনো পদক পেলো বাংলাদেশ। এদিকে, ইরানে এবারই প্রথম আন্তর্জাতিক জীববিজ্ঞান অলিম্পিয়াড অনুষ্ঠিত হচ্ছে। এবারের প্রতিযোগিতায় বাংলাদেশসহ ৭১টি দেশ অংশগ্রহণ করে। প্রতি দেশ থেকে চার জন প্রতিযোগী এবং দুইজন লিডার অংশ নিয়েছেন। অবশ্য কোনো কোনো দেশ থেকে এ ছাড়া, কয়েকজন জুরিও অংশগ্রহণ করেছেন। আইবিও'র ৭৮ সদস্য দেশের মধ্যে ৭১ জন এ প্রতিযোগিতায় অংশ নেয়।

প্রতিযোগিতায় ইরান দুটো সোনা, একটা রূপা এবং একটা ব্রোঞ্জ পদক অর্জন করে। সোনাজয়ী ইরানি প্রতিযোগীরা হলেন পারমিদা পেজেসকি এবং নিকান আমিরখানি। রূপা ও ব্রোঞ্জজয়ীরা হলেন যথাক্রমে সারা মোহাম্মদী ও মেহেদি মাসরুর।

ওয়াশিংটনের সৃষ্ট সমস্যার কারণে ইরানে আন্তর্জাতিক জীববিজ্ঞান অলিম্পিয়াড বা আইবিও ২০১৮'এ অংশ নিতে পারেনি যুক্তরাষ্ট্রের প্রতিযোগীরা। পারস টুডে

  • সর্বশেষ