শিরোনাম
◈ যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি আজ, শুল্ক কমার আশায় সরকার; স্বচ্ছতা নিয়ে প্রশ্ন সিপিডির ◈ তিন শ্রেণীর ব্যক্তি ছাড়া কেন্দ্রে কেউ মোবাইল নিয়ে যেতে পারবে না: ইসি ◈ শেষ মুহূর্তে ঢাকা-১৮ আসনে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন মাহমুদুর রহমান মান্না ◈ সেই সাদ্দামের বিরুদ্ধে শারীরিক নির্যাতনের মামলা করেছিলেন স্ত্রী স্বর্ণালী! ◈ চট্টগ্রামগামী কার্গো জাহাজ থাইল্যান্ড সাগরে ডুবে গেল, ১৬ জন বাংলাদেশি নাবিককে জীবিত উদ্ধার ◈ নির্বাচন সামনে রেখে যশোর সীমান্তে অবৈধ অস্ত্রের চালান, আতঙ্কে ভোটাররা! ◈ বিএনপির হেভিওয়েট প্রার্থীর প্রচারণায় তামিম ইকবাল (ভিডিও) ◈ জয়ী হলে দলীয় নয়, ঐক্যবদ্ধ সরকার গঠন করবো: ডা. শফিকুর রহমান ◈ মানুষের ভাগ্য বদলাতে বাস্তবসম্মত পরিকল্পনা শুধু বিএনপিরই আছে: তারেক রহমান ◈ সামাজিক বৈষম্য দূর করে ন্যায়ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠা করব: জাতির উদ্দেশে নির্বাচনী ভাষণে নাহিদ ইসলাম

প্রকাশিত : ১৯ জুলাই, ২০১৮, ০৫:১৭ সকাল
আপডেট : ১৯ জুলাই, ২০১৮, ০৫:১৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

লামা-আলীকদমে উন্নয়ন প্রকল্প পরিদর্শন করলেন উন্নয়ন বোর্ড চেয়ারম্যান

মো. নুরুল করিম আরমান, লামা প্রতিনিধি: বান্দরবানের লামা ও আলীকদম উপজেলায় পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড কর্তৃক বাস্তবায়নাধীন বিভিন্ন উন্নয়ন প্রকল্প পরিদর্শন করেছেন, চেয়ারম্যান নব বিক্রম কিশোর ত্রিপুরা (এনডিসি)।

এসময় তার সাথে উন্নয়ন বোর্ডের ভাইস চেয়ারম্যান তরুণ কান্তি ঘোষ, উপজেলা নির্বাহী অফিসার নূর-এ জান্নাত রুমি, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ ইসমাইল, প্রকল্প পরিচালক আব্দুল আজিজ, সহকারী পুলিশ সুপার আবু সালাম চৌধুরী, পৌরসভার মেয়র মো. জহিরুল ইসলাম, উন্নয়ন বোর্ড বান্দরবান ইউনিটের নির্বাহী প্রকৌশলী আবু বিন ইয়াছিন আরাফাত, সহকারী প্রকৌশলী তুষিত কান্তি চাকমা, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অপ্পেলা রাজু নাহা, লামা সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মিন্টু কুমার সেন সহ প্রমূখ উপস্থিত ছিলেন। বুধবার বিকালে তিনি মাতামুহুরী নদীর মেরাখোলা পয়েন্টে নির্মানাধীন ১৪০ মিটার গার্ডার ব্রিজ ও পৌর বাস টার্মিনালের নির্মাণ কাজ পরিদর্শন করেন।

পরিদর্শনকালে উন্নয়ন বোর্ড চেয়ারম্যান নব বিক্রম কিশোর ত্রিপুরা বলেন, জননেত্রী শেখ হাসিনার হাত ধরে দেশ এগিয়ে যাচ্ছে। ২০২১ সালের মধ্যেই বাংলাদেশ মধ্যম আয়ের দেশে রুপান্তরিত হবে। যোগাযোগ, শিক্ষা, স্বাস্থ্য ও অবকাঠামো খাতে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড তিন পার্বত্য জেলায় ব্যাপক উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করেছে। এর আগে আলীকদম উপজেলার বিভিন্ন উন্নয়ন প্রকল্প পরিদর্শন করেন উন্নয়ন বোর্ড চেয়ারম্যান নব বিক্রম কিশোর ত্রিপুরা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়