শিরোনাম
◈ ভোটগ্রহণ শেষ, এবার অপেক্ষা ফলাফলের ◈ দুপুর পর্যন্ত নির্বাচনে ৪৮৬ কেন্দ্রে বিশৃঙ্খলা, ৫৯ কেন্দ্রে জালভোট ◈ দুপুরের পর বিভিন্ন কেন্দ্রে ভোটারদের দীর্ঘ সারি, উৎসবমুখর ভোটগ্রহণ ◈ গণতান্ত্রিক অভিযাত্রার গুরুত্বপূর্ণ অধ্যায় আজকের এই নির্বাচন: তারেক রহমান ◈ সিইসির সঙ্গে বৈঠকে ১১ দলীয় জোটের প্রতিনিধি দল ◈ ভোট ডাকাতি হলে আব্বাসের রাজত্ব খানখান করে দেওয়ার হুঁশিয়ারি নাসীরুদ্দীনের ◈ পুলিশ সদর দপ্তরে কন্ট্রোল রুম থেকে ভোটের চিত্র পর্যবেক্ষণ করলেন প্রধান উপদেষ্টা ◈ দুপুর ১২টা পর্যন্ত দেশের ৩২ হাজার ৭৮৯ কেন্দ্রে ভোট পড়েছে ৩২.৮৮ শতাংশ: ইসি সচিব ◈ দুপুরে এনসিপির জরুরি সংবাদ সম্মেলন ◈ ক্ষমতায় এলে ভারতের সঙ্গে সুসম্পর্ককে ‘অগ্রাধিকার’ দেবে জামায়াত: এনডিটিভিকে শফিকুর রহমান

প্রকাশিত : ১৯ জুলাই, ২০১৮, ০৭:৩৮ সকাল
আপডেট : ১৯ জুলাই, ২০১৮, ০৭:৩৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কুমিল্লার স্কুল ছাত্র রায়হান ঢাকায় উদ্ধার

সুশান্ত সাাহা : রাজধানীর শাহবাগ এলাকা থেকে রায়হান (১১) নামের এক স্কুলের ছাত্রকে উদ্ধার করেছে পুলিশ। বুধবার রাত সাড়ে ১০ টার দিকে তাকে উদ্ধার করে। রায়হান কুমিল্লা মর্ডান স্কুলের ৫ম শ্রেনির ছাত্র । বর্তমানে রায়হান শাহবাগ থানার ওসির রুমে রয়েছে।

শাহবাগ থানার ওসি আবুল হাসান জানান, রাতে শাহবাগে থানার সামনে কুমিল্লা মর্ডান স্কুলের ড্রেস পড়া অনুমান ১০/১১ বছরের ছেলেটি কান্নাকাটি করতে দেখে স্থানীয়া ছেলেটি শাহবাগ থানায় হস্তান্তর করেছে। রায়হান সুস্থ রয়েছে। জিজ্ঞাসাবাদের জানা গেছে, রায়হান স্কুল থেকে বের হবার পরে একটি লোক তাকে রুমাল শুখিয়েছে। তার পরে কি ভাবে ঢাকায় এসেছে তা বলতে পারছে না। রায়হানের বাসা কুমিল্লা শহরের ঠাকুর পাড়ায়। তার মায়ের নাম রোকেয়া বেগম । বাবার নাম বলতে চাচ্ছে না। রায়হানের পরিবারকে খবর দেয়া হয়েছে। তার বাবা ও মা কুমিল্লা থেকে রওনা দিয়েছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়