শিরোনাম
◈ ১৪টি ১২ তলা ভবন নিয়ে নতুন সচিবালয়, থাকছে যেসব সুবিধা ◈ কৃষি ও অর্থনৈতিক উন্নয়নে বাংলাদেশকে ৩৯০ কোটি টাকা দেবে কানাডা ◈ মাঝ আকাশে দরজা খুলে ঢাকায় এয়ার অ্যাম্বুলেন্সের জরুরি অবতরণ, রোগীর মৃত্যু ◈ দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর, সৌদি রাষ্ট্রদূতকে ডেকে বিস্তারিত যে তথ্য চাইলো ঢাকা ◈ মেসির জোড়া গোলে ইন্টার মিয়ামির দাপু‌টে জয় ◈ চিকিৎসা নিতে এসে স্বাস্থ্যঝুঁকিতে ঢামেকের রোগীরা ◈ ফিফা সভাপতি ইনফান্তিনো ভুটান যাওয়ার পথে ঢাকায় সংক্ষিপ্ত যাত্রাবিরতি, স্বাগত জানালেন বাফুফে সভাপতি ◈ গোল্ডেন জিপিএ-৫ পাওয়া ৪০ হাজার শিক্ষার্থীকে ল্যাপটপ দিচ্ছে সরকার, যেভাবে মিলবে ◈ বাংলাদেশের মতো সাম্প্রদায়িক সম্প্রীতি বিশ্বের কোথাও নেই: রাষ্ট্রপতি ◈ মাতারবাড়ী বন্দরকে শিল্পকেন্দ্র হিসেবে গড়ে তুলে আঞ্চলিক যোগাযোগ বাড়াতে চায় জাপান, যুক্ত হবে ভারতের ‘সেভেন সিস্টার্স’ ও বঙ্গোপসাগরীয় অঞ্চল

প্রকাশিত : ১৮ জুলাই, ২০১৮, ০৪:৪২ সকাল
আপডেট : ১৮ জুলাই, ২০১৮, ০৪:৪২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বৃহস্পতিবার লামায় যাচ্ছেন পার্বত্য প্রতিমন্ত্রী বীর বাহাদুর

মো. নুরুল করিম আরমান, লামা প্রতিনিধি: বৃহস্প্রতিবার (১৯ জুলাই) বান্দরবানের লামা উপজেলায় যাচ্ছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এম.পি। এক দিনের সরকারি সফরে মৎস্য সপ্তাহ উদ্ভোধন, ঢেউটিন, সোলার প্যানেল, মাতৃত্বকালীণ ও বয়স্ক ভাতা বিতরণ করবেন তিনি। প্রতিমন্ত্রীর একান্ত সচিব সাদেক হোসেন চৌধুরী স্বাক্ষরিত একটি চিঠি সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, বৃহস্পতিবার সকালে প্রতিমন্ত্রী মাতামুহুরী নদীতে মাছের পোনা অবমুক্ত করার পর উপজেলা পরিষদ চত্বরে জেলা পর্যায়ের মৎস্য সপ্তাহের উদ্বোধন করবেন। এরপর তিনি ত্রাণ মন্ত্রণালয় কর্তৃক অগ্নিকান্ডে ও বিভিন্ন দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের জন্য বরাদ্দকৃত ঢেউটিন, নগদ টাকা ও সোলার প্যানেল বিতরণ শেষে মহিলা বিষয়ক অধিদপ্তর কর্তৃক মাদের জন্য বরাদ্দকৃত মাতৃত্বকালীন ভাতার চেক বিতরণ করবেন। শেষে সমাজ কল্যাণ মন্ত্রণালয় কর্তৃক অসহায় বৃদ্ধদের মাঝে বয়স্ক ভাতা বিতরণ করবেন প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি।

  • সর্বশেষ