শিরোনাম
◈ ১১ জেলায় নতুন ডিসি নিয়োগ ◈ প্রিপেইড মিটারে মাসিক চার্জ থাকছে না: বিদ্যুৎমন্ত্রী ◈ আসন্ন সিটি নির্বাচনে প্রার্থী ঘোষণা করবে এনসিপি, রাতে জরুরি সংবাদ সম্মেলন ◈ ৫০০ টাকার ভাড়া নিয়ে টানাপোড়েন: চিকিৎসা না পেয়ে নবজাতকের মর্মান্তিক মৃত্যু ◈ প্রধানমন্ত্রী তারেক রহমানের গাড়ির সামনে থেকে সরিয়ে দিলো যুবদল নেতা নয়নকে, ভিডিও ভাইরাল ◈ আগের নীল পোশাকে ফিরতে যাচ্ছে পুলিশ, নতুন ইউনিফর্মে অসন্তোষ! ◈ ছাত্র আন্দোলনের মামলায় ৬৩% আসামি নির্দোষ: পিবিআইয়ের তদন্তে মিলছে না অভিযোগের প্রমাণ ◈ আচমকা বিভিন্ন মন্ত্রণালয় পরিদর্শন করেন প্রধানমন্ত্রী  ◈ ৪ হাজার কোটি টাকার হিট প্রকল্পে স্বজনপ্রীতি ও অনিয়মের অভিযোগ: প্রকল্প নিয়ে নাখোশ বিশ্বব্যাংক, ক্ষুব্ধ শিক্ষামন্ত্রী ◈ এ‌শিয়ান কাপ বাছাই‌য়ে মঙ্গলবার সিঙ্গাপুরের বিরু‌দ্ধে লড়‌বে বাংলা‌দেশ

প্রকাশিত : ১৮ জুলাই, ২০১৮, ০৪:২৬ সকাল
আপডেট : ১৮ জুলাই, ২০১৮, ০৪:২৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নওয়াজ শরীফ পারলে তারেক রহমান কেন নয় ?

ফেসবুক পোস্ট : বিশিষ্ট সাংবাদিক মোস্তফা ফিরোজের সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের টাইমলাইন থেকে ‘বেখবর’ নামে একটি পোস্ট এখানে তুলে ধরা হল-

পাকিস্তানের ক্ষমতাচ্যুত পাক প্রেসিডেন্ট নওয়াজ শরীফ দশ বছরের দন্ড মাথায় নিয়ে নিজের দেশে ফিরে আসেন কন্যা মরিয়মকে সাথে নিয়ে। মরিয়মেরও সাত বছরের দন্ড। বাবা মেয়ে দুই জনই এখন কারাগারে বন্দী জীবন কাটাচ্ছেন। তিনি এসেছেন তার দন্ডের বিরুদ্ধে উচ্চ আদালতে লড়বেন বলে। পাশাপাশি এই মাসের ২৫ জুলাই পাকিস্তানে যে পাঁতানো নির্বাচনের আয়োজন চলছে তার বিরুদ্ধে নির্বাচনী আন্দোলন গড়ে তোলার জন্য। নির্বাচনের আগে নিজের দেশে নওয়াজ শরীফের এই উপস্থিতির কারণে তার দল মুসলিম লীগে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। নেতা কর্মীরা উজ্জীবিত হয়েছেন।
ঘটনাক্রমে বাংলাদেশেও অনেকটা একই পরিস্থিতি বিএনপি'র জন্য। দলের প্রধান বেগম খালেদা জিয়া দূর্নীতির মামলায় সাত বছরের দন্ড নিয়ে কারাভোগ করছেন। তার অনুপস্থিতিতে দলের দায়িত্ব তার পুত্র তারেক রহমানের। তিনিও মানি লন্ডারিং মামলায় দন্ডিত। তবে লন্ডনে থাকার কারনে তাকে দন্ড ভোগ করতে হচ্ছে না। তার ষ্ট্যাটাস হচ্ছে তিনি পলাতক ফেরারী আসামী। সরকার তাকে দেশে ফিরিয়ে দন্ড কার্যকরের চেষ্টা করলেও আইনী জটিলতায় তা সম্ভব হচ্ছে না।
খালেদা জিয়া ও তারেক রহমানের অনুপস্থিতিতে দলের সাংগঠনিক শক্তি যে ধীরে ধীরে কমে যাচ্ছে তা বলার অপেক্ষা রাখে না। গত দুটি সিটি নির্বাচনে ব্যাপক দলীয় সাংগঠনিক শক্তি দিয়ে জনমত গড়ে তোলা সম্ভব না হওয়ায় দল পরাজিত হয়েছে। সামনে তিনটি সিটিতেও একই ধারা থাকবে বলে অনেকের বিশ্লেষণ। তবে, সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে ডিসেম্বরে জাতীয় নির্বাচন। এই নির্বাচনের মাঠে প্রবল প্রতিপক্ষ হচ্ছে ক্ষমতাসীনরা। তাদেরকে মোকাবেলার মতো যথেষ্ট দলীয় সাংগঠনিক ক্ষমতা যে এখন নেই সেটা সবাই অনুভব করছেন। মনে মনে যাই থাকুক না কেন, মানুষও চুপচাপ। এই কঠিন পরিস্থিতি মোকাবেলার জন্য তারেক রহমান কেন দেশে আসছেন না, সেই প্রশ্ন রাজনৈতিক মহলে ঘুরপাক খাচ্ছে। লন্ডনে বিলাসী জীবন ছেড়ে দেশের ও দলের জন্য নওয়াজ শরীফ তার মেয়েকে নিয়ে যদি ফিরে আসার সাহস দেখাতে পারেন তাহলে কেন তারক রহমান পারছেন না? বেগম খালেদা জিয়ার জামিনে মুক্তি অনেকটাই অনিশ্চিত। এর উপরে দল বলছে, তিনি ভীষণ অসুস্থ। হাঁটাচলা করতেও পারছেন না। এই অবস্থায় দলের হাল ধরে সামনের নির্বাচন মোকাবেলা কে করবেন?
নির্বাচনের দিন যতো ঘনিয়ে আসতে থাকবে তারেক রহমান কেন দেশে ফেরার সাহস দেখাতে পারছেন না, এই প্রশ্ন সামনে চলে আসবে বলেই রাজনৈতিক পর্যবেক্ষক মহলের ধারণা। পাঠকদের জন্য তার ফেসবুক লিংকটিও সংযুক্ত করা হল........ https://www.facebook.com/mostofa.feroz

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়