শিরোনাম
◈ হরমুজ প্রণালী নিয়ে পাল্টাপাল্টি ব্ক্তব্য, কোন পথে সমাধান ◈ গভীর রাতে লাইভ: সংসদ নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিলেন হাসনাত আব্দুল্লাহ (ভিডিও) ◈ ৬০ হাজার টন ডিজেল আসছে মালয়েশিয়া থেকে ◈ বৈশাখে ইলিশ আকাশছোঁয়া, সবজিতেও আগুন: মধ্যবিত্তের পান্তা-ইলিশ এখন স্বপ্ন ◈ সাতটি আইডি দিয়ে ছড়ানো হয় ভিডিও, হামলার নেতৃত্বে ছিলেন রাজনৈতিক দলের নেতা ◈ মাত্র এক ইঞ্চি দূরে থাকা চুক্তি শেষ মুহূর্তে ভেস্তে যায়: আরাগচি ◈ সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: সাবেক যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭ ◈ প্রধানমন্ত্রীর নতুন বাসভবনে থাকছে সুড়ঙ্গ ও টানেল যা বহিঃশত্রুর আক্রমণ থেকে পরিবারকে সুরক্ষা দেবে ◈ ইরানে নতুন করে হামলার চিন্তা ট্রাম্পের, দাবি ওয়াল স্ট্রিট জার্নালের ◈ আবারও রিয়াল মাদ্রিদে ফিরছেন টনি ক্রুস

প্রকাশিত : ১৮ জুলাই, ২০১৮, ০৩:৪০ রাত
আপডেট : ১৮ জুলাই, ২০১৮, ০৩:৪০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

হাইকোর্টে নারী বিচারপতি ৭ জন

এস এম নূর মোহাম্মদ: বর্তমানে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে নারী বিচারপতি রয়েছেন সাত জন।

এরা হলেন বিচারপতি সালমা মাসুদ চৌধুরী, বিচারপতি জিনাত আরা, বিচারপতি ফারাহ মাহবুব, বিচারপতি নাঈমা হায়দার, বিচারপতি কৃষ্ণা দেবনাথ, বিচারপতি কাশেফা হোসাইন ও বিচারপতি ফাতেমা নজীব। এদের মধ্যে বিচারপতি ফাতেমা নজীব সম্প্রতি অতিরিক্ত বিচারপতি হিসেবে নিয়োগ লাভ করেছেন। আর বাকী ছয়জনই হাইকোর্টে স্থায়ী বিচারপতি হিসেবে বিচারকাজ পরিচালনা করছেন।

এর আগে গত বছরের ৬ জুলাই অবসরে যান বিচারপতি নাজমুন আরা সুলতানা। যিনি বাংলাদেশের প্রথম নারী বিচারক। এমনকি আপিল বিভাগেও নারী বিচারপতি হিসেবে এ পর্যন্ত কেবল তিনিই দায়িত্ব পালন করেছেন। তবে পূর্বের তুলনায় বর্তমান সময়ে অনেক বেশি সংখ্যায় নারীরা বিচারকাজে এগিয়ে আসছেন। অনেকে এখন জেলা জজ হিসেবেও দায়িত্বপালন করছেন বলে জানা গেছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়