শিরোনাম
◈ বিএনপির কাইয়ুমের প্রার্থিতা বাতিল চেয়ে এবার আপিল বিভাগে নাহিদ ইসলাম ◈ দায়িত্বশীল সাংবাদিকতা প্রত্যাশা করে সরকার: প্রেস সচিব ◈ পাকিস্তান ৯ মার্চ বাংলা‌দেশ সফ‌রে আস‌ছে, খেল‌বে টি-‌টো‌য়ে‌ন্টি সি‌রিজ ◈ শ্রীলঙ্কার অনুরোধে বিশ্বকা‌পে ভারতের স‌ঙ্গে খেলতে পারে পাকিস্তান ◈ জনগণের টাকা লুটকারীদের শান্তিতে থাকতে দেওয়া হবে না: জামায়াত আমির ◈ বাংলাদেশের পরিচয় হবে মেধা দিয়ে, ধর্ম দিয়ে নয়: তারেক রহমান ◈ যশোর সীমান্তে আবারো আগ্নেয়াস্ত্রের চালান আটক ◈ ১২ ফেব্রুয়ারির নির্বাচন নিয়ে কোনো ষড়যন্ত্র হলে দাঁতভাঙা জবাব দেওয়া হবে : তারেক রহমান ◈ বিশ্বকা‌পের উ‌দ্বোধনী ম‌্যা‌চে পরাজ‌য়ের দ্বারপ্রা‌ন্তে থাকা পা‌কিস্তান‌কে জয় এ‌নে দি‌লেন ফা‌হিম আশরাফ ◈ চট্টগ্রাম বন্দরে কাল থেকে লাগাতার ধর্মঘট, বহির্নোঙরেও কাজ বন্ধের ঘোষণা

প্রকাশিত : ২৯ জুন, ২০১৮, ১০:০৮ দুপুর
আপডেট : ২৯ জুন, ২০১৮, ১০:০৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

‘নেইমারের সাথে আমার কোন বিবাদ নেই’

স্পোর্টস ডেস্ক: গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে শেষ ষোলতে ব্রাজিল। বলতে গেলে বিশ্বকাপে সুখী পরিবার এখন ব্রাজিল । সেখানে তাদের প্রতিপক্ষ মেক্সিকো। ম্যাচ অনুষ্ঠিত হবে ২ জুলাই। এর আগে দলের দুই তারকা- নেইমার ও থিয়াগো সিলভার বিবাদ নিয়ে চলছে গুঞ্জন। তবে এই খবর উড়িয়ে দিয়েছেন সিলভা নিজেই। জাতীয় দল ও ক্লাব পিএসজি সতীর্থ নেইমারের সাথে কোন বিবাদই নেই এই ৩৩ বছর বয়সীর। তার একটি কৌতুক ভুল বুঝে সাংবাদিকরা এমন তথ্য ছড়াচ্ছে বলে জানিয়েছেন সিলভা।

গ্রুপপর্বে নিজেদের শেষ ম্যাচে সার্বিয়াকে ২-০ গোলে হারিয়েছে ব্রাজিল। সেই ম্যাচে দ্বিতীয় গোলটি সিলভার করা। নেইমারের নেয়া কর্নার থেকে ম্যাচের ৬৮ মিনিটে হেডে বল জালে জড়ান এই ডিফেন্ডার। এরপরই তার আলিঙ্গনে বাধা পড়েন ২৬ বছর বয়সী নেইমার।

কোস্টা রিকার বিপক্ষে ম্যাচের যোগ করা সময়ের গোলে ২-০ ব্যবধানে জিতেছিল ব্রাজিল। ম্যাচের পর সিলভা বলেছিলেন, মাঠে নেইমার তাকে অপমান করেছেন তাই তার মন খারাপ। এরপরই এই দুই তারকার মনোমালিন্যের খবর ছড়িয়ে পড়ে। তবে সিলভা জানিয়েছেন তার করা কৌতুক ধরতে না পেরেই খবরটি ছড়িয়েছেন সাংবাদিকরা, 'মানুষ অনেক কিছুই বলে তবে নেইমারের বিরুদ্ধে আমার কখনই কিছু বলার ছিল না। এটা একটা কৌতুক ছিল এবং সাংবাদিকরা খুব বাজেভাবে এটা ছড়িয়েছেন।'-ফোরফোরটু।

  • সর্বশেষ
  • জনপ্রিয়