শিরোনাম
◈ ট্রাম্পের জন্য ‘বিশ্বাসের পরীক্ষা’: জব্দকৃত ২৪ বিলিয়ন ডলার ফেরত চায় ইরান ◈ বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক জোরদারে প্রধানমন্ত্রীর সঙ্গে হাকান ফিদানের বৈঠক ◈ বিদ্যুৎ খাতে হযবরল, অলস সক্ষমতার বিপুল ভার মানুষের ওপর  ◈ মূল্যবৃদ্ধির চাপ ধনীদের ওপর, ৬৫ শতাংশ সাধারণ মানুষ সুরক্ষিত: তথ্যমন্ত্রী ◈ জুয়া নিয়ন্ত্রণে গোয়েন্দাদের বাড়তি ক্ষমতা, সন্দেহ হলেই তল্লাশি ও গ্রেপ্তার করতে পারবে, অপব্যবহারের আশঙ্কা বিশেষজ্ঞদের ◈ অনলাইন ঝড় থেকে রাজপথে: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে দিল্লিতে ‘ককরোচ জনতা পার্টি’র বিক্ষোভ, থাকছেন সোনম ওয়াংচুক-ও ◈ ১১ দলীয় জোটে আবার ভাঙনের গুঞ্জন, বেরিয়ে গেছে বাংলাদেশ খেলাফত আন্দোলন, ১০ জুন আসতে পারে ঘোষণা ◈ পোষা বিড়াল কি বাড়ায় মানসিক রোগের ঝুঁকি? নতুন গবেষণায় আলোচনার ঝড়! ◈ দেশের বাজারে টানা দুই দফায় স্বর্ণের দাম কমেছে ভরিপ্রতি ৮ হাজার ৭৪৮ টাকা ◈ প্রথম সফরে মালয়েশিয়া কেন বেছে নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান? : ইন্ডিয়া টুডের প্রতিবেদন

প্রকাশিত : ২৯ জুন, ২০১৮, ০৫:৩২ সকাল
আপডেট : ২৯ জুন, ২০১৮, ০৫:৩২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিশ্বব্যাংক প্রেসিডেন্টের ঢাকা সফরে বড় ধরনের সহায়তা পাচ্ছে বাংলাদেশ

তরিকুল ইসলাম : তিন দিনের সফরে আগামী কাল বাংলাদেশে আসছেন বিশ্বব্যাংক প্রেসিডেন্ট জিম ইয়ং কিম। এ সফরে তিনি মূলত বাংলাদেশে আশ্রয় নেওয়া মিয়ানমারের বাস্তুচ্যুত রোহিঙ্গাদের পরিস্থিতি সরেজমিন দেখতে কক্সবাজার যাবেন। রোহিঙ্গাদের মানউন্নয়ণে বিশ্বব্যাংকের পক্ষ থেকে বাংলাদেশকে বড় ধরনের অনুদানের ঘোষণা দিবেন জিম ইয়ং কিম। রোহিঙ্গাদের সহায়তায় বিশ্ব নেতাদের প্রতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা  আহ্বান জানানোর পরই মূলত আন্তর্জাতিক ফোরাম ও দাতা সংস্থার প্রধানরা বাংলাদেশ সফর শুরু করেছেন বলে জানিয়েছে ঢাকার পররাষ্ট্র মন্ত্রণালয়।

সূত্র বলছে, যদিও বিশ্বব্যাংক রোহিঙ্গাদের সহায়তার প্রতিশ্রুতি আগেই দিয়েছিলো। গত এপ্রিলে ওয়াশিংটন ডিসিতে বিশ্বব্যাংক ও আইএমএফের বসন্তকালীন বৈঠকে নির্যাতিত রোহিঙ্গাদের সাহায্যের প্রতিশ্রুতি দেয় বিশ্বব্যাংক। একই সঙ্গে অন্যান্য দাতা সংস্থা ও দেশ যৌথভাবে সাহায্যের আশ্বাস দিয়েছে। বিশ্বব্যাংক বলেছে, ৫০ কোটি ডলার অনুদান দেবে রোহিঙ্গাদের পুনর্বাসনে। যদিও ওই অর্থ এখনও পায়নি বাংলাদেশ।

ঢাকার বিশ্বব্যাংক কার্যালয় সূত্র মতে, রোহিঙ্গাদের পুনর্বাসনে ১০ কোটি ডলার বা সমপরিমাণ ৮৫০ কোটি টাকা শিগগির পাওয়া যাবে। অনুদান হিসেবে এই অর্থ দেবে সংস্থাটি। কয়েক মাস আগে বিশ্বব্যাংকের একটি মিশন বাংলাদেশ সফরে আসার পর বিভিন্ন রোহিঙ্গা শিবির পরিদর্শন করে। এর পর একটি প্রতিবেদন তৈরি করে ওয়াশিংটনে বিশ্বব্যাংকের প্রধান কার্যালয়ে জমা দেয়। ওই প্রতিবেদনের সুপারিশের আলোকে প্রাথমিকভাবে ১০ কোটি ডলার দিতে সম্মত হয়েছে সংস্থাটি।

কূটনৈতিক সূত্র বলছে, এর আগে আন্তর্জাতিক দারিদ্র্য দিবস উপলক্ষে গত বছরের জুনে প্রথম ঢাকা সফর করেছিলেন বিশ্বব্যাংকের বর্তমান প্রেসিডেন্ট। বাংলাদেশে দারিদ্র্য বিমোচনে অভূতপূর্ব সাফল্য অর্জনের স্বীকৃতি দিতে তখন ঢাকায় আসেন তিনি। ঢাকা সফরের প্রথম দিনেই কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করবেন জিম ইয়ং কিম। এ ছাড়া প্রধানমন্ত্রী শেখ হাসিনা, অর্থমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে পৃথক বৈঠক করবেন বিশ্বব্যাংক প্রেসিডেন্ট। অধশা করা হচ্ছে সফর শেষে ২জুলাই ঢাকা ত্যাগ করবেন তিনি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়