শিরোনাম
◈ হরমুজ প্রণালি বন্ধ থাকা সত্ত্বেও যুদ্ধ বন্ধের পথে ট্রাম্প: ওয়াল স্ট্রিট জার্নাল ◈ সিলেটগামী উপবন এক্সপ্রেস ট্রেনে ভয়াবহ আগুন ◈ নজরদারিতে অনেকেই, এক-এগারোর কুশীলবদের তালিকা দীর্ঘ হচ্ছে ◈ শিক্ষার পাশাপাশি খেলাধুলা বাধ্যতামূলক করতে যাচ্ছে সরকার ◈ আজ ঘোষণা হবে জ্বালানি তেলের নতুন দাম ◈ ইরানে পারমাণবিক হামলার আশঙ্কা: জাতিসংঘ কূটনীতিকের বিস্ফোরক তথ্য ফাঁস ◈ আইএলও অধিবেশনে বাংলাদেশের প্রতি ৪৭ দেশের সমর্থন, শ্রম সংস্কারে অগ্রগতির প্রশংসা ◈ সংসদে ইলিয়াস আলীর খোঁজ চাইলেন স্ত্রী লুনা, গুমের বিচার দাবি ◈ ব‌কেয়া টাকা প‌রি‌শোধ না হওয়ায় টি- স্পোর্টসের সাথে চুক্তি বাতিল জিও স্টারের, দেখা যাবে না আইপিএল ◈ জ্বালানি মজুতকারীদের বিরুদ্ধে কঠোর অভিযান, দেশজুড়ে উদ্ধার ২ লাখ লিটার তেল

প্রকাশিত : ২৯ জুন, ২০১৮, ০১:৩১ রাত
আপডেট : ২৯ জুন, ২০১৮, ০১:৩১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আড়াইহাজারে নববধূকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ

এম এ হাকিম ভূঁইয়া, আড়াইহাজার: নারায়ণগঞ্জের আড়াইহাজারের মাউরাদী এলাকায় বৃহম্পতিবার শিউলি (২১) নামে এক নববধূকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করেছে। ঘটনার পর থেকে স্বামী গিয়াসউদ্দিনসহ তার পবিারের লোকজন পালিয়ে গেছেন। গিয়াসউদ্দিন এলাকার ৭ নং ওয়ার্ডের মৃত মান্নানের ছেলে।

নিহতের বোনজামাতা ও মামলার বাদী ছাত্তার জানান, দেড় মাস আগে কুমিল্লা জেলার দাউদকান্দি থানাধীন খিলেলপাড় এলাকার কবিরের মেয়ের সঙ্গে মাউরাদী এলাকার মৃত মান্নানের ছেলে গিয়াসউদ্দিনের বিয়ে হয়। বিয়ের সময় তার ঘরে ইয়াছমিন নামে আরেক স্ত্রী থাকার বিষয়টি সে গোপন রাখে। এনিয়ে শিউলির সঙ্গে তার স্বামী গিয়াসউদ্দিনের প্রায় সময় ঝগড়াঝাটি হয়।

এরই জের ধরে বুধবার রাতে স্বামী ও তার প্রথম স্ত্রী ইয়াছমিন এবং ভাসুর তমিজউদ্দিন মিলে তাকে শ্বাসরোধ করে হত্যা করে। বিষয়টি ধামাচাপা দেওয়ার উদ্দেশ্যে পরে লাশটি ঘরের আড়ার সঙ্গে পড়নের ওড়ণা দিয়ে পেঁচিয়ে ঝুঁলিয়ে রেখে তারা পালিয়ে যায়। আড়াইহাজার থানা ওসি এম এ হক বলেন, এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। লাশের ময়নাতদন্ত শেষে রিপোর্ট হাতে পেয়ে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়