শিরোনাম
◈ ফের রণক্ষেত্র শাহবাগ, পুলিশের লাঠিচার্জে ছত্রভঙ্গ আন্দোলনকারীরা ◈ মালয়েশিয়া ছাড়ছে অবৈধ অভিবাসীরা, শীর্ষে বাংলাদেশিরা ◈ বাংলা‌দেশবী‌হিন বিশ্বকাপের পর্দা উঠ‌ছে শ‌নিবার, জমকা‌লো উদ্বোধনী অনুষ্ঠানে যা থাকছে ◈ কর্মস্থলে ডে-কেয়ার ও ব্রেস্ট ফিডিং কর্নার স্থাপনের প্রতিশ্রুতি বিএনপির ◈ যমুনার সামনে সংঘর্ষের সময় ‘গুলি ছোড়া হয়নি’, দাবি প্রধান উপদেষ্টার দপ্তরের ◈ উন্নত দেশের সঙ্গে প্রথম পূর্ণাঙ্গ অর্থনৈতিক চুক্তিতে বাংলাদেশ ◈ জুলাই সনদ জাতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ: তারেক রহমান ◈ ‘উই হ্যাভ আ প্ল্যান’ যে কারণে বলেছিলেন তারেক রহমান ◈ ত্রয়োদশ নির্বাচনে বিএনপির ইশতেহার ঘোষণা: নয় দফা প্রতিশ্রুতি, পাঁচ ভাগে পরিকল্পনা ◈ ইনকিলাব মঞ্চের সঙ্গে পুলিশের সংঘর্ষ, জাবের-জুমা-আম্মারসহ আহত অনেকে

প্রকাশিত : ২৮ জুন, ২০১৮, ০৫:৩৫ সকাল
আপডেট : ২৮ জুন, ২০১৮, ০৫:৩৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

২০২০ অলিম্পিকের আগে ধূমপানমুক্ত হবে জাপানের টোকিও শহর

মনিরা আক্তার মিরা: জাপানের মেট্রোপলিটান অ্যাসেম্বলি বুধবার ধূমপান বিরোধী নতুন একটি আইন পাস করেছে। যেখানে দেশটিতে অনুষ্ঠিতব্য ২০২০ গ্রীষ্মকালীন অলিম্পিক ক্রীড়া প্রতিযোগিতার আগে টোকিও শহর ধূমপানমুক্ত করবে তারা।

এই নতুন আইনটি ২০২০ সাল থেকে কার্যকর করা হবে। ২০২০ সালের ২৪ জুলাই থেকে টোকিও অলিম্পিক শুরু হবে। খেলা শুরুর কয়েক মাস আগেই টোকিও শহরের স্কুল, ডে কেয়ার সেন্টার, হাসপাতাল ও রেস্তোরাঁগুলোতে ধূমপান নিষিদ্ধ করা করা হবে। তবে রেস্তোরাঁগুলোতে অভ্যন্তরীণ ধূমপানের জায়গা করার অনুমতি দেওয়া হবে।

এছাড়া ধূমপান নিষেধাজ্ঞার এ নতুন আইন ভঙ্গ করলে ৫০ হাজার ইয়েন পর্যন্ত কঠিন জরিমানার সম্মুখীন হতে হবে যে কোনো ধূমপায়ীকে। সম্প্রতি টোকিও’র গভর্নর ইউরিকো কোইক বলেছেন, ২০১৯ সালের রগবি বিশ্বকাপ এবং অলিম্পিকের মতো মেগা ক্রীড়া প্রতিযোগিতা ও অনুষ্ঠানের জন্য এখন প্রস্তুত রয়েছে দেশটি। দ্য জাপান টাইম’স

  • সর্বশেষ
  • জনপ্রিয়