শিরোনাম
◈ টেকনাফে আবারও সক্রিয় মানবপাচার চক্র, অপহরণ করে সাগরপথে পাচার হচ্ছে মানুষ! ◈ ৬৬৬ কোটি টাকা কর আদায়ে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল করল ড. ইউনূসের গ্রামীণ কল্যাণ ◈ দেশের সার্বভৌমত্ব রক্ষায় আধুনিক ও প্রযুক্তিনির্ভর সশস্ত্র বাহিনী গড়ার ঘোষণা প্রধানমন্ত্রী তারেক রহমানের ◈ যুক্তরাজ্যে হোটেল-রেস্তোরাঁসহ বিভিন্ন খাতে এক লাখ তরুণকে নিয়োগ দেয়া হবে ◈ ইয়েমেনে হুথিবিরোধী যুদ্ধে ফিরছে আমিরাত, সৌদি আরবের সঙ্গে নতুন সামরিক সহযোগিতা ◈ ৭৬ মি‌নিট পর্যন্ত ১ গো‌লে পি‌ছি‌য়ে থে‌কে ৩-১ এ জিত‌লো পিএস‌জি ◈ দিয়াসের হ্যাটট্রিক, লাইপজিগকে ৬-১ গো‌লে হারা‌লো বায়ার্ন মিউনি‌খ ◈ চীনের প্রভাবের মধ্যে বাংলাদেশের প্রথম অর্থনৈতিক চুক্তি এগিয়ে নিতে চায় জাপান! ◈ লালমনিরহাট সীমান্ত দিয়ে ১২ জনকে পুশ-ইনের চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ বিএসএফ ◈ রিয়াল বে‌তিস‌কে ৫-২ গোলে হারা‌লো বার্সেলোনা

প্রকাশিত : ২৭ জুন, ২০১৮, ১১:৪২ দুপুর
আপডেট : ২৭ জুন, ২০১৮, ১১:৪২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আর্জেন্টিনার জয়ের পর হাসপাতালে ম্যারাডোনা

স্পোর্টস ডেস্ক : রুদ্ধশ্বাস এক জয়ে শেষ ষোল নিশ্চিত করেছে আর্জেন্টিনা। মঙ্গলবার সেন্ট পিটার্সবার্গে মার্কোস রোহোর শেষ মুহূর্তের গোলে নাইজেরিয়াকে ২-১ গোলে হারিয়েছে দুই বারের বিশ্বচ্যাম্পিয়নরা। আর এই জয়ের উত্তেজনায় গ্যালারিতে অসুস্থ হয়ে পড়েছেন আর্জেন্টিনার ফুটবল ‘ঈশ্বর’ ডিয়েগো ম্যারাডোনা। ফলে সেখান থেকে তাকে নিতে হয় হাসপাতালে।

পরিবর্তন.কম’র খবরে জানা গেছে, শেষ ষোলতে ওঠার জন্য মাঠে লড়ছিলেন লিওনেল মেসিরা। আর গ্যালারিতে তা স্পর্শ করছিল ৮৬’তে আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের নায়ক ম্যারাডোনাকেও। টানটান উত্তেজনার ম্যাচে ম্যারাডোনাও ছিলেন প্রবল স্নায়ুচাপে। বিরতির সময় তাকে দেখা গেছে অন্যের সাহায্য নিয়ে ভিআইপি গ্যালারিতে উঠতে। ম্যাচ শেষে তাকে ধরাধরি করে গ্যালারি নিয়ে যেতে হয়েছে। পরে স্বাস্থ্য-কর্মীরা তার রক্তচাপ পরীক্ষা করেন ও তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে সর্বশেষ খবর অনুযায়ী, ম্যারাডোনা সুস্থ আছেন।

নাইজেরিয়ার বিপক্ষে এ জয়ে গ্রুপ রানার্স আপ হিসেবে প্রথম পর্ব শেষ করল আর্জেন্টিনা। শেষ ষোলতে তাদের প্রতিপক্ষ ‘সি’ গ্রুপের চ্যাম্পিয়ন ফ্রান্স। অন্যদিকে শেষ ষোলতে ‘ডি’ গ্রুপের চ্যাম্পিয়ন ক্রোয়েশিয়ার প্রতিপক্ষ ডেনমার্ক।

  • সর্বশেষ